১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
জাতীয়

উড়োজাহাজ ক্রয়ে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না: বিমানমন্ত্রী

উড়োজাহাজ ক্রয়ে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না: বিমানমন্ত্রী
ছবি : জি বাংলা নিউজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য নতুন উড়োজাহাজ কেনার ক্ষেত্রে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজস্ব আয় থেকেই পর্যায়ক্রমে উড়োজাহাজ কেনার অর্থ পরিশোধ করবে। এ ক্ষেত্রে সরকার শুধু গ্যারান্টার হিসেবে দায়িত্ব পালন করবে।

রোববার (১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। এখনই ক্রয়চুক্তি সম্পন্ন না করলে আগামী কয়েক বছর পর বিমান তীব্র উড়োজাহাজ সংকটে পড়বে।

‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য নতুন উড়োজাহাজ কেনার ক্ষেত্রে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, নতুন কেনা উড়োজাহাজ বহরে যুক্ত হতে প্রায় ১০ বছর সময় লাগবে। এ সময়ের মধ্যে বিমানের বর্তমান বহরের উড়োজাহাজগুলো পর্যায়ক্রমে গ্রাউন্ডেড হতে থাকবে। ফলে ভবিষ্যতের সংকট মোকাবিলায় এখনই নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন নির্মল বায়ু ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতির ওপর গুরুত্ব পরিবেশ প্রতিমন্ত্রীর নির্মল বায়ু ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতির ওপর গুরুত্ব পরিবেশ প্রতিমন্ত্রীর জাতীয় ৪৮ মিনিট আগে

সভায় মন্ত্রণালয়ের সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। বিশেষ করে উড়োজাহাজ কেনাসহ সব ধরনের ক্রয়প্রক্রিয়া ও প্রকল্প গ্রহণে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান তাঁরা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য নতুন উড়োজাহাজ কেনার ক্ষেত্রে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদ…
  • রোববার (১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভায় তিনি এসব কথা বলেন।
  • মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে।
  • তিনি বলেন, নতুন কেনা উড়োজাহাজ বহরে যুক্ত হতে প্রায় ১০ বছর সময় লাগবে।

মন্ত্রী বলেন, বিগত ২০ বছরে জবাবদিহির ধারাবাহিকতা না থাকায় পরিকল্পনাহীনভাবে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে বর্তমান সরকার যেকোনো ধরনের ক্রয়প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিগত সরকারের আমলের অনিয়মের বিষয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, অতীতে যেসব অপ্রয়োজনীয় কেনাকাটা করা হয়েছে, সেগুলোর সঠিক তদন্ত করা হবে। যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল থাকবে।

বগুড়া বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেখানে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে প্রায় ২ হাজার একর জমির প্রয়োজন হবে। ওয়াইডবডি উড়োজাহাজ ওঠানামার উপযোগী রানওয়ে তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

রোববার বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এতে কমিটির সদস্যরা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রণালয়ের কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে এগিয়ে নিতে কমিটির সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।

জাতীয় থেকে আরও

শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানা বন্ধ, মজুরি বোর্ড গঠন শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানা বন্ধ, মজুরি বোর্ড গঠনপোশাকশ্রমিকদের বেতন পর্যালোচনার জন্য মজুরি বোর্ড গঠন করেছে সরকার। একই সঙ্গে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে বেতন… ৫৫ মিনিট আগে নিষিদ্ধ রাসায়নিকে পাকানো ১২ হাজার কলা ধ্বংস নিষিদ্ধ রাসায়নিকে পাকানো ১২ হাজার কলা ধ্বংসপাবনার একটি গোয়ালঘরে অপরিপক্ব কলায় নিষিদ্ধ রাসায়নিক প্রয়োগ করে মাত্র ২৪ ঘণ্টায় পাকিয়ে বাজারজাত করার প্রক্রিয়া শনাক্ত করেছে জাতীয়… ২ ঘণ্টা আগে ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই কর্মজীবনে… ৪ ঘণ্টা আগে প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’, পুরস্কার পেল যেসব নাম্বার প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’, পুরস্কার পেল যেসব নাম্বার১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রয়ে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০৯২৩২৮৩ নম্বর। দ্বিতীয় পুরস্কার… ৪ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

উড়োজাহাজ ক্রয়ে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না: বিমানমন্ত্রী

১ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম · জাতীয়

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য নতুন উড়োজাহাজ কেনার ক্ষেত্রে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজস্ব আয় থেকেই পর্যায়ক্রমে উড়োজাহাজ কেনার অর্থ পরিশোধ করবে। এ ক্ষেত্রে।

ফটোকার্ড

উড়োজাহাজ ক্রয়ে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না: বিমানমন্ত্রী

উড়োজাহাজ ক্রয়ে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না: বিমানমন্ত্রী

উড়োজাহাজ ক্রয়ে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না: বিমানমন্ত্রী

শিরোনাম