১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭৪.৬৬ -৫৮.৯২ | DS30: ২,০১৬.৫২ -২৫.৬২ | লেনদেন: ৪,০৫৬.৭৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭৪.৬৬ -৫৮.৯২
বিনোদন

সানীর সঙ্গে সম্পর্ক নিয়ে জন্মদিনে মুখ খুললেন মৌসুমী

সানীর সঙ্গে সম্পর্ক নিয়ে জন্মদিনে মুখ খুললেন মৌসুমী
ছবি : জি বাংলা নিউজ

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। ইতোমধ্যে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতিও পেয়েছেন। আজ এই নায়িকার জন্মদিন। জন্মদিন উদযাপনসহ ক্যারিয়ারের নানা বাঁক ও ব্যক্তিগত জীবন নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন তিনি।

নব্বইয়ের দশকের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। দীর্ঘ ২৭ বছরের সংসার, সন্তান ও ক্যারিয়ার নিয়ে তাঁদের ঘিরে আলোচনা হয়েছে নানা সময়ে। একটা সময় এই সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল নানা আলোচনা ও বিতর্ক।

এ প্রসঙ্গে জানতে চাইলে মৌসুমী বলেন, ‘আমি বিশ্বাস করি, যত বড় ও বিখ্যাতই হই না কেন, আমার নিন্দুক থাকবেই। তারা কখনো ভালো বলবে না। তাদের চোখে আমি সব সময়ই খারাপ। তারা আমার কাজগুলো দেখুক, কাজের চুলচেরা বিশ্লেষণ করুক। তাতে আমি আরও ভালো করব। জীবনে নিন্দুক থাকাটাও জরুরি। তারাও অনেক সময় অনুপ্রেরণা।’

‘আর এ সময় এসে নানা বুলিংয়ের শিকারও হতে হয়।’ নিজেদের সংসারজীবন নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশের প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘অনেক সময় হলুদ সাংবাদিকতার মুখোমুখি হতে হয়েছে আমাদের সংসারজীবন নিয়ে।’

— বিনোদন ডেস্ক

অভিনেত্রী বলেন, ‘আমি আর সানী দুজন একসঙ্গে যেমন অনেক কাজ করেছি, আলাদাভাবেও করেছি। সেসব কাজে সুনাম হয়েছে, দুর্নামও হয়েছে। তবে কাজ করে জীবনে সুখ্যাতিই বেশি পেয়েছি। দীর্ঘদিনের পথচলায় আমি হয়ে উঠেছি সবার প্রিয় মৌসুমী। বিখ্যাত হতে গেলে অনেক সময় নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। আর এ সময় এসে নানা বুলিংয়ের শিকারও হতে হয়।’

আরও পড়ুন হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? বিনোদন ১ ঘণ্টা আগে

নিজেদের সংসারজীবন নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশের প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘অনেক সময় হলুদ সাংবাদিকতার মুখোমুখি হতে হয়েছে আমাদের সংসারজীবন নিয়ে। সেসব ঠান্ডা মাথায় প্রতিরোধ করার চেষ্টা করেছি। আমি আর সানী এসব গুরুত্ব না দিয়ে জীবনে কখনো কাউকে কোনো পরিস্থিতিতেই ছেড়ে যাব না—এমন মানসিকতা নিয়েই একে অন্যের হয়েছি। তাই আজীবন একসঙ্গেই থাকব।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।
  • নব্বইয়ের দশকের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী।
  • এ প্রসঙ্গে জানতে চাইলে মৌসুমী বলেন, ‘আমি বিশ্বাস করি, যত বড় ও বিখ্যাতই হই না কেন, আমার নিন্দুক থাকবেই।
  • অভিনেত্রী বলেন, ‘আমি আর সানী দুজন একসঙ্গে যেমন অনেক কাজ করেছি, আলাদাভাবেও করেছি।

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, ‘তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুজন দুজনকে কখনো ছেড়ে যাব না—এ অঙ্গীকার নিয়েই ভালোবেসেছিলাম, কাছে এসেছিলাম। একসময় সংসারজীবন শুরু হলো। আমার কাজের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে পরিবারকে সময় দিতে পারছিলাম না। নিজের স্বাধীনতা, ব্যক্তিগত সুখ ও মানসিক শান্তির সঙ্গে আপস করেই কাজ করে যেতে হয়েছে। তবে কাজ শেষে আমি পরিবারের কাছেই ফিরে গিয়েছি। কারণ সবকিছু শেষে পরিবারের মাঝেই শান্তি খুঁজে পেয়েছি।’

বিনোদন থেকে আরও

মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। সিনেমাটির পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। ভারতীয়… ১ দিন আগে ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রীবলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরবর্তী সময়ে তাঁদের… ১ দিন আগে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারেপ্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়ি মেরামতের সময় আগুন লাগার ঘটনায় করা মামলায় তাঁর পরিবারের ব্যবস্থাপক ও এক টেকনিশিয়ানকে কারাগারে… ৬ দিন আগে সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপানিজের ধর্মীয় বিশ্বাস, ইসলামপ্রেম ও মানবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।… ৮ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সানীর সঙ্গে সম্পর্ক নিয়ে জন্মদিনে মুখ খুললেন মৌসুমী

৩ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম · বিনোদন

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। ইতোমধ্যে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতিও পেয়েছেন। আজ এই নায়িকার জন্মদিন। জন্মদিন উদযাপনসহ ক্যারিয়ারের নানা বাঁক ও ব্যক্তিগত জীবন নিয়ে যুগান্তরের সঙ্গে কথা।

ফটোকার্ড

সানীর সঙ্গে সম্পর্ক নিয়ে জন্মদিনে মুখ খুললেন মৌসুমী

সানীর সঙ্গে সম্পর্ক নিয়ে জন্মদিনে
মুখ খুললেন মৌসুমী

সানীর সঙ্গে সম্পর্ক নিয়ে জন্মদিনে
মুখ খুললেন মৌসুমী

শিরোনাম