১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
আন্তর্জাতিক

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!
ছবি: সংগৃহীত

পেশাগত জীবনে রাত জেগে কাজ করার প্রচলন থাকলেও ভারতের এক নারী ঘুমিয়েই জিতে নিয়েছেন ৯ লাখ ৬০ হাজার রুপি। মুম্বাইয়ের বাসিন্দা জিনিয়া চ্যাটার্জি একটি ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে এ অর্থের পাশাপাশি স্পন্সর করা ছুটি কাটানোর সুযোগও পেয়েছেন।

‘স্লিপ ইন্টার্নশিপ’ নামের এ প্রতিযোগিতায় সারা ভারত থেকে দুই লাখের বেশি আবেদনকারীর মধ্য থেকে জিনিয়াকে ‘স্লিপ চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হয়।

ঘুম ও আরামদায়ক জীবনযাত্রার ব্র্যান্ড ওয়েকফিটের উদ্যোগে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের নিয়মিত ঘুমানো, নির্দিষ্ট ঘুমের রুটিন বজায় রাখা এবং সাপ্তাহিক বিভিন্ন সৃজনশীল চ্যালেঞ্জে অংশ নিতে হতো।

‘আর ‘আন্ডারকভার স্লিপ মিশন’ নামের চ্যালেঞ্জে সাধারণ কথোপকথনের মধ্যে অন্যদের বুঝতে না দিয়ে ১০ বার ‘কম্বল’ বা ‘বালিশ’ শব্দ ব্যবহার করতে হতো।’

— আন্তর্জাতিক ডেস্ক

প্রাথমিক বাছাই ও ইন্টার্নশিপের কয়েকটি ধাপ পেরিয়ে দুই লাখের বেশি আবেদনকারীর মধ্য থেকে ১০ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হয়। প্রায় ৬০ দিন ধরে চলা এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের ঘুমের তথ্য পর্যবেক্ষণ করতেন। প্রতিদিনের স্কোরের ভিত্তিতে লিডারবোর্ডে তাঁদের অবস্থান নির্ধারিত হতো।

আরও পড়ুন কেশম দ্বীপে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের কেশম দ্বীপে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের আন্তর্জাতিক ১২ ঘণ্টা আগে

তবে প্রতিযোগিতাটি শুধু ঘুমের সময় বা মানের ওপর নির্ভরশীল ছিল না। এতে ছিল নানা সৃজনশীল ও মজার চ্যালেঞ্জ। ‘স্লিপ সিনেমা’ পর্বে বিখ্যাত সিনেমার দৃশ্য ঘুমের বিষয়বস্তু দিয়ে পুনর্নির্মাণ করতে হতো। ‘স্লিপ বিঙ্গো’ পর্বে এক সপ্তাহ ধরে নিজের ঘুমের অভ্যাস মূল্যায়ন করতে হতো। আর ‘আন্ডারকভার স্লিপ মিশন’ নামের চ্যালেঞ্জে সাধারণ কথোপকথনের মধ্যে অন্যদের বুঝতে না দিয়ে ১০ বার ‘কম্বল’ বা ‘বালিশ’ শব্দ ব্যবহার করতে হতো। প্রতি সপ্তাহে সেরা পারফরমারকে দেওয়া হতো ‘প্রো স্লিপার অব দ্য উইক’ খেতাব।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পেশাগত জীবনে রাত জেগে কাজ করার প্রচলন থাকলেও ভারতের এক নারী ঘুমিয়েই জিতে নিয়েছেন ৯ লাখ ৬০ হাজার রুপি।
  • ‘স্লিপ ইন্টার্নশিপ’ নামের এ প্রতিযোগিতায় সারা ভারত থেকে দুই লাখের বেশি আবেদনকারীর মধ্য থেকে জিনিয়াকে ‘স্লিপ চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হয়।
  • ঘুম ও আরামদায়ক জীবনযাত্রার ব্র্যান্ড ওয়েকফিটের উদ্যোগে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।
  • প্রাথমিক বাছাই ও ইন্টার্নশিপের কয়েকটি ধাপ পেরিয়ে দুই লাখের বেশি আবেদনকারীর মধ্য থেকে ১০ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হয়।

প্রতিযোগিতার দুই মাস শেষে জিনিয়া চ্যাটার্জির পাশাপাশি রত্নগিরির মানিকান্দিন এবং মেহিক খোত সেরা তিন প্রতিযোগীর তালিকায় জায়গা করে নেন। অন্যদিকে হায়দরাবাদের করিম খান সবচেয়ে বেশি সাপ্তাহিক চ্যালেঞ্জ জেতার সুবাদে ওয়াইল্ডকার্ড সুযোগে ফাইনালে ওঠেন। ফলে চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বী ছিলেন চারজন।

যেভাবে জয়ী হলেন জিনিয়া

‘বিগ বেড’ নামের গ্র্যান্ড ফাইনালে ছিল দুটি প্রধান চ্যালেঞ্জ। প্রথমটি ছিল ‘মেমোরি ফোম চ্যালেঞ্জ’। এতে একটি রেফারেন্স ছবি দেখে বেডরুমের সাজসজ্জা হুবহু তৈরি করতে হতো। এর মাধ্যমে প্রতিযোগীদের পর্যবেক্ষণ ক্ষমতা, স্মৃতিশক্তি ও দলগত কাজের দক্ষতা যাচাই করা হয়।

দ্বিতীয় চ্যালেঞ্জের নাম ছিল ‘স্লিপ অকশন’ বা ঘুমের নিলাম। এতে বালিশ, কম্বল, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের সেটিংস, আলো ও শব্দের মতো ঘুমের উপযোগী বিভিন্ন ব্যবস্থার জন্য প্রতিযোগীদের নিলামে দর হাঁকতে হয়।

এরপর প্রত্যেকে নিজের পছন্দমতো সাজানো পরিবেশে এক রাত ঘুমান। ওই রাতের ঘুমের স্কোরের ভিত্তিতেই চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়। শেষ পর্যন্ত অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে বিজয়ী হন মুম্বাইয়ের জিনিয়া চ্যাটার্জি।

ওয়েকফিটের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে শুরু হওয়া এ স্লিপ ইন্টার্নশিপের প্রথম চার মৌসুমে ১০ লাখের বেশি আবেদন জমা পড়ে। এ পর্যন্ত মোট ৬৫ জন ইন্টার্ন প্রত্যেকে এক লাখ রুপি করে স্টাইপেন্ড পেয়েছেন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রতিযোগিতার ষষ্ঠ মৌসুমের জন্য প্রাক্‌-নিবন্ধনও শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক থেকে আরও

দিল্লিতে তিনতলা ভবনধসে নিহত ২, আটকা বহু মানুষ দিল্লিতে তিনতলা ভবনধসে নিহত ২, আটকা বহু মানুষভারতের রাজধানী দিল্লির চান্দনি চক এলাকার কাছে তিনতলা একটি নির্মাণাধীন ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন… ২ দিন আগে রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্পইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতি হলেও সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের… ২ দিন আগে হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগন হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগনযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন… ২ দিন আগে স্ত্রীকে হত্যার পর কাটা মাথা নিয়ে মন্দিরে স্বামী স্ত্রীকে হত্যার পর কাটা মাথা নিয়ে মন্দিরে স্বামীভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে স্ত্রীকে হত্যার পর তাঁর মাথা বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে… ৩ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

৭ নভেম্বর ২০২৬, ১০:০২ এএম · আন্তর্জাতিক

পেশাগত জীবনে রাত জেগে কাজ করার প্রচলন থাকলেও ভারতের এক নারী ঘুমিয়েই জিতে নিয়েছেন ৯ লাখ ৬০ হাজার রুপি। মুম্বাইয়ের বাসিন্দা জিনিয়া চ্যাটার্জি একটি ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে এ অর্থের পাশাপাশি স্পন্সর করা ছুটি কাটানোর সুযোগও পেয়েছেন।

ফটোকার্ড

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

ঘুমিয়েই জিতলেন
সাড়ে ৯ লাখ টাকা!

ঘুমিয়েই জিতলেন
সাড়ে ৯ লাখ টাকা!

শিরোনাম