১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
আন্তর্জাতিক

অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র
সংগৃহীত

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে অপহরণের কয়েক ঘণ্টা পর জীবিত অবস্থায় মুক্তি পেয়েছেন দেশটির সীমান্তবর্তী শহর রিও ব্রাভোর মেয়র মিগুয়েল অ্যাঞ্জেল আলমারাজ।

রোববার (৮ নভেম্বর) দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানান, অপহরণকারীরা তাঁকে ছেড়ে দিয়েছে। এর আগে শনিবার জাকাতেকাস ও সান লুইস পোটোসি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে গাড়িতে ভ্রমণের সময় সশস্ত্র ব্যক্তিরা তাঁর গাড়ির গতিরোধ করে। পরে তাঁকে অপহরণ করা হলেও গাড়িতে থাকা অন্যদের ছেড়ে দেওয়া হয়।

জাকাতেকাস রাজ্যের নিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, আলমারাজের স্বজনেরা সান লুইস পোটোসি রাজ্যের একটি শহরে পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

‘এর আগে শনিবার জাকাতেকাস ও সান লুইস পোটোসি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে গাড়িতে ভ্রমণের সময় সশস্ত্র ব্যক্তিরা তাঁর গাড়ির গতিরোধ করে।’

— জি বাংলা ডেস্ক

মিগুয়েল অ্যাঞ্জেল আলমারাজ যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তসংলগ্ন তামাউলিপাস রাজ্যের রিও ব্রাভো পৌরসভার মেয়র। শহরটিতে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের বসবাস। যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে শহরটির দূরত্ব প্রায় ১১ কিলোমিটার।

আরও পড়ুন সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ আন্তর্জাতিক ১২ ঘণ্টা আগে

২০১৫ সালে অর্থপাচারের অভিযোগ থেকে খালাস পান আলমারাজ। এর আগে তিনি ছয় বছর কারাভোগ করেছিলেন। রক্ষণশীল ন্যাশনাল অ্যাকশন পার্টির সদস্য হলেও একসময় বামপন্থি পার্টি অব দ্য ডেমোক্রেটিক রেভল্যুশনের সঙ্গে যুক্ত ছিলেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে অপহরণের কয়েক ঘণ্টা পর জীবিত অবস্থায় মুক্তি পেয়েছেন দেশটির সীমান্তবর্তী শহর রিও ব্রাভোর মেয়র মিগুয়েল অ্যাঞ্জেল আলমারাজ।
  • রোববার (৮ নভেম্বর) দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানান, অপহরণকারীরা তাঁকে ছেড়ে দিয়েছে।
  • জাকাতেকাস রাজ্যের নিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, আলমারাজের স্বজনেরা সান লুইস পোটোসি রাজ্যের একটি শহরে পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
  • মিগুয়েল অ্যাঞ্জেল আলমারাজ যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তসংলগ্ন তামাউলিপাস রাজ্যের রিও ব্রাভো পৌরসভার মেয়র।

কেন তাঁকে অপহরণ করা হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

জাকাতেকাস রাজ্যে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানকারী গোষ্ঠীগুলোর তৎপরতা ও সহিংসতা চলছে। বিশেষ করে জালিসকো নিউ জেনারেশন কার্টেল ও সিনালোয়া কার্টেলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে সংঘাতের ঘটনা ঘটছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে বেসামরিক মানুষ ও রাজনীতিবিদদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু… ১৩ ঘণ্টা আগে সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ… ১৩ ঘণ্টা আগে শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কারসংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন… ১৩ ঘণ্টা আগে ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী… ১৪ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ এএম · আন্তর্জাতিক

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে অপহরণের কয়েক ঘণ্টা পর জীবিত অবস্থায় মুক্তি পেয়েছেন দেশটির সীমান্তবর্তী শহর রিও ব্রাভোর মেয়র মিগুয়েল অ্যাঞ্জেল আলমারাজ।

ফটোকার্ড

অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

অপহরণের পর
জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

অপহরণের পর
জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

শিরোনাম