১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের

ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী মনোভাবকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, মার্কিন ভোটারদের একটি বড় অংশের মধ্যে ইসরাইলের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে। এসব কারণই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে ভূমিকা রেখেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। আগামী রোববার সাক্ষাৎকারটি প্রচারের কথা রয়েছে। সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিক রস ডুথাটের নেওয়া সাক্ষাৎকারে নির্বাচনে দলের পরাজয়ের কারণ নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, নির্বাচনে তিনি নিজে প্রার্থী ছিলেন না। তবে কয়েকজন রিপাবলিকান প্রার্থীর পক্ষে জোর প্রচার চালিয়েছিলেন। তাঁর মতে, নিজে প্রার্থী হলে নির্বাচনের ফল ভিন্ন হতে পারত।

‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী মনোভাবকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’

— আন্তর্জাতিক ডেস্ক

পরাজয়ের পেছনে অন্য কারণও স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ভোটাররা যুদ্ধ পছন্দ করেননি। জ্বালানির দাম বেড়ে যাওয়াও তাঁদের অসন্তোষের কারণ হয়েছে।

আরও পড়ুন সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ আন্তর্জাতিক ৮ ঘণ্টা আগে

ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে বলে দাবি করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী মনোভাবকে দায়ী করেছেন …
  • মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
  • ট্রাম্প বলেন, নির্বাচনে তিনি নিজে প্রার্থী ছিলেন না।
  • পরাজয়ের পেছনে অন্য কারণও স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট।

ইসরাইলের প্রতি মার্কিনিদের মনোভাব প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির প্রতি মানুষের মধ্যে ব্যাপক বিরূপ মনোভাব রয়েছে। যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইসরাইলের প্রতি এই অসন্তোষ—এই তিনটি বিষয়ই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের প্রধান কারণ।

নির্বাচনে পরাজয়ের বিষয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যের সঙ্গেও একমত পোষণ করেন ট্রাম্প। ভ্যান্স বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে এবং ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও নির্বাচনে প্রভাব ফেলেছে।

তবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, আবারও একই পরিস্থিতি তৈরি হলে তিনি একই সিদ্ধান্ত নেবেন। কারণ, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না।

ট্রাম্প আরও দাবি করেন, মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছিল। তবে নির্বাচনের কারণে সেই সমঝোতা হয়নি। তাঁর ধারণা, নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের ফলে ইরান আলোচনায় আরও সুবিধাজনক অবস্থান পাওয়ার আশা করছে।

ইসরাইলের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরাইলের অস্তিত্ব টিকে থাকত না। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার সিদ্ধান্তের পক্ষেও সাফাই দেন তিনি।

এ ছাড়া সাক্ষাৎকারে অভিবাসননীতি নিয়েও কথা বলেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের গণহারে বহিষ্কারের নীতি কিছুটা কঠোর হয়ে গেছে বলে স্বীকার করেন তিনি। তাঁর মতে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে কাজ করা অনেক অভিবাসীকে বহিষ্কার করায় রাজনৈতিকভাবে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

আন্তর্জাতিক থেকে আরও

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু… ৯ ঘণ্টা আগে সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ… ৯ ঘণ্টা আগে শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কারসংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন… ৯ ঘণ্টা আগে মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের

৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম · আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী মনোভাবকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, মার্কিন ভোটারদের একটি বড় অংশের মধ্যে ইসরাইলের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে। এসব কারণই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে।

ফটোকার্ড

ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের

ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার
স্বীকারোক্তি ট্রাম্পের

ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার
স্বীকারোক্তি ট্রাম্পের

শিরোনাম