সাদ্দামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হামীম
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম। একই সঙ্গে সাদ্দামের বক্তব্যের প্রতি তীব্র বিরক্তি প্রকাশ করে তাঁকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এই ছাত্রদল নেতা।
রোববার (৮ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
পোস্টে শেখ তানভীর বারী হামীম লেখেন, ‘বুকের ভেতর সত্যি যদি এতটুকুও সততা আর সাহস থাকে, তবে পালিয়ে না থেকে দেশে ফিরে আসুন এবং আইনি মোকাবিলা করুন। কলকাতার সোনাগাছিতে লুকিয়ে থেকে গায়ে সাদা পোলো টি-শার্ট চাপিয়ে ফাঁকা আওয়াজ বা হুমকি দিয়ে কোনো লাভ হবে না।’
‘কলকাতার সোনাগাছিতে লুকিয়ে থেকে গায়ে সাদা পোলো টি-শার্ট চাপিয়ে ফাঁকা আওয়াজ বা হুমকি দিয়ে কোনো লাভ হবে না।’ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং কর্মীদের মাঠে নামার নির্দেশনা নিয়েও সমালোচনা করেন তিনি।’
— জি বাংলা ডেস্ক
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং কর্মীদের মাঠে নামার নির্দেশনা নিয়েও সমালোচনা করেন তিনি।
আরও পড়ুন
৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল
নিজের পোস্টে শেখ তানভীর বারী হামীম লেখেন, ‘যে নিজের চেহারা আজ পর্যন্ত জনসম্মুখে দেখানোর সৎ সাহস পায় না, সেই নির্লজ্জ হাসিনা নাকি ডিসেম্বরে আসবে। যে নিজে পলাতক, সে তার কর্মীদের মাঠে নামতে বলে বিপদে ফেলছে। আর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামকে বলি এতই যদি সৎ সাহস থাকে, দেশে আসেন। বিচারের মুখোমুখি হউন। কলকাতায় সোনাগাছিতে বসে পলাতক অবস্থায় সাদা পোলো টি শার্ট পড়ে হুঙ্কার দিয়ে লাভ কি, আপনার ওই হুংকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাও ও ভয় পায় না …’
মূল বিষয়গুলি
- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ…
- রোববার (৮ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
- পোস্টে শেখ তানভীর বারী হামীম লেখেন, ‘বুকের ভেতর সত্যি যদি এতটুকুও সততা আর সাহস থাকে, তবে পালিয়ে না থেকে দেশে ফিরে আসুন এবং আইনি মোকাবিলা করুন।
- আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং কর্মীদের মাঠে নামার নির্দেশনা নিয়েও সমালোচনা করেন তিনি।






মন্তব্য (০)