১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
রাজনীতি

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’
শেখ হাসিনা সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শহীদের রক্ত মাটিতে শুকাতে না শুকাতেই শেখ হাসিনা হিন্দুস্তান থেকে দেশে ফেরার আওয়াজ দিচ্ছেন। শেখ হাসিনা দেশে আসতে পারেন, তবে তাঁর প্রতিটি হত্যার বিচার হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার গণতান্ত্রিক আন্দোলনে করা হয়েছে, তা নিশ্চিত করা হবে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ‘উনি (শেখ হাসিনা) নাকি চলে আসবেন ডিসেম্বরে। তাহলে আবু সাঈদদের শহীদ করলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করালেন, এ অপরাধ, এ পাপ, এ হত্যার কি বিচার হবে না? মাঝে মাঝে আওয়াজ দিচ্ছেন, হিন্দুস্তান থেকে নেমে পড়বেন? কোথায় নামবেন? প্যারাশুটে নামবেন, না হেলিকপ্টারে? ঢাকায় নামবেন, না গোপালগঞ্জে? একটু বলে দিন?’

‘রোববার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।’

— Mehedi (Admin)

এই বিএনপি নেতা বলেন, শেখ হাসিনার শাসনামলে ছাত্র, তরুণ, শ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষ আবারও নিজেদের রক্ত দিয়ে তাঁর পতন ঘটিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পেছনের প্রেরণা ছিল ৭ নভেম্বর। ৭ নভেম্বর মানুষ যেভাবে জেগে উঠেছিল, একইভাবে ১৯৯০ সালে এবং ২০২৪ সালের জুলাইয়েও মানুষ জেগে উঠেছিল। এ দেশের জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকেই ৭ নভেম্বরের চেতনা নিয়ে এখনো জেগে আছেন, অতন্দ্র প্রহরীর মতো সতর্ক আছেন। এ দেশকে কারও সেবাদাস হতে দেওয়া যাবে না।

আরও পড়ুন ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল রাজনীতি ১৩ মিনিট আগে

বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির রাজনীতি সহজ-সরল পথের রাজনীতি, সিরাতুল মুস্তাকিমের রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁদের অঙ্গীকার কখনো ভঙ্গ করেননি। প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর প্রতিশ্রুতি থেকে সরে আসেননি। তবে কিছু রাজনৈতিক দল ইসলামের নামে রাজনীতি করলেও কথায় কথায় প্রতিশ্রুতি ভঙ্গ করে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শহীদের রক্ত মাটিতে শুকাতে না শুকাতেই শেখ হাসিনা হিন্দুস্তান থেকে দেশে ফেরার আওয়াজ দিচ্ছেন।
  • রোববার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে…
  • রিজভী বলেন, ‘উনি (শেখ হাসিনা) নাকি চলে আসবেন ডিসেম্বরে।
  • এই বিএনপি নেতা বলেন, শেখ হাসিনার শাসনামলে ছাত্র, তরুণ, শ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষ আবারও নিজেদের রক্ত দিয়ে তাঁর পতন ঘটিয়েছেন।

রাজনীতি থেকে আরও

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্সক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার… ১১ ঘণ্টা আগে সাদ্দামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হামীম সাদ্দামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হামীমনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি… ১১ ঘণ্টা আগে উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানেরঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে দল সুসংগঠিত করে জনগণের কাছে সেবা পৌঁছে দিতে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি… ২৩ ঘণ্টা আগে ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিন ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিনঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’

৯ নভেম্বর ২০২৬, ১:২৫ পিএম · রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শহীদের রক্ত মাটিতে শুকাতে না শুকাতেই শেখ হাসিনা হিন্দুস্তান থেকে দেশে ফেরার আওয়াজ দিচ্ছেন। শেখ হাসিনা দেশে আসতে পারেন, তবে তাঁর প্রতিটি হত্যার বিচার হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার গণতান্ত্রিক আন্দোলনে করা হয়েছে, তা নিশ্চিত করা হবে।

ফটোকার্ড

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে
একটু বলে দিন’

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে
একটু বলে দিন’

শিরোনাম