১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজন, দায়িত্বে রিজভী-সালাহউদ্দিন-জাহিদ

খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজন, দায়িত্বে রিজভী-সালাহউদ্দিন-জাহিদ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংগৃহীত

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের পরিকল্পনা করছে দলটি।

এ উপলক্ষে স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং সার্বিক আয়োজনের প্রস্তুতি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যকে। তাঁরা হলেন রুহুল কবির রিজভী, সালাহউদ্দিন আহমদ ও এ জে এম জাহিদ হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছেন। তাঁর নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত তিন নেতা প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মসূচি নির্ধারণের কাজ করবেন।

‘মৃত্যুবার্ষিকী কীভাবে পালন করা হবে, কী ধরনের কর্মসূচি নেওয়া যায় এবং আয়োজনের পরিসর কেমন হবে—এসব বিষয়ে আলোচনা করতে সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

মৃত্যুবার্ষিকী কীভাবে পালন করা হবে, কী ধরনের কর্মসূচি নেওয়া যায় এবং আয়োজনের পরিসর কেমন হবে—এসব বিষয়ে আলোচনা করতে সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত তিন নেতার পাশাপাশি দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা এতে অংশ নেবেন বলে জানা গেছে।

আরও পড়ুন ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল রাজনীতি ১৩ মিনিট আগে

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়। বিএনপি দলীয়ভাবে সাত দিনের শোক ঘোষণা করেছিল।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের পরিকল্পনা করছে দলটি।
  • এ উপলক্ষে স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং সার্বিক আয়োজনের প্রস্তুতি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যকে।
  • দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছেন।
  • মৃত্যুবার্ষিকী কীভাবে পালন করা হবে, কী ধরনের কর্মসূচি নেওয়া যায় এবং আয়োজনের পরিসর কেমন হবে—এসব বিষয়ে আলোচনা করতে সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির…

লিভার ও কিডনির জটিলতা, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও সংক্রমণসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। ২০২৫ সালের ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় অংশ কেটেছে আন্দোলন-সংগ্রামে। একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ করলেও দেশ ছাড়েননি তিনি। সংসদ নির্বাচনে অংশ নিয়ে কখনো পরাজিত হননি।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়া দীর্ঘ সময় বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড় পরিসরে স্মরণ আয়োজনের মধ্য দিয়ে প্রয়াত এই নেত্রীর রাজনৈতিক জীবন, অবদান ও স্মৃতি তুলে ধরতে চায় বিএনপি।

রাজনীতি থেকে আরও

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্সক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার… ১১ ঘণ্টা আগে সাদ্দামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হামীম সাদ্দামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হামীমনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি… ১১ ঘণ্টা আগে উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানেরঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে দল সুসংগঠিত করে জনগণের কাছে সেবা পৌঁছে দিতে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি… ২৩ ঘণ্টা আগে ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিন ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিনঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজন, দায়িত্বে রিজভী-সালাহউদ্দিন-জাহিদ

৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম · রাজনীতি

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের পরিকল্পনা করছে দলটি।

ফটোকার্ড

খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজন, দায়িত্বে রিজভী-সালাহউদ্দিন-জাহিদ

খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজন
দায়িত্বে রিজভী-সালাহউদ্দিন-জাহিদ

খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজন
দায়িত্বে রিজভী-সালাহউদ্দিন-জাহিদ

শিরোনাম