১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
সারাদেশ

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে
সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে।

তাঁরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন হিসেবে তাঁদের আটক করা হয়।

আটক রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলকাঠোর মধ্যপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মৃত কফিরউদ্দিন প্রামাণিক। তিনি ঢাকার ফকিরাপুল এলাকায় থাকেন। সোহেল রানার স্থায়ী ঠিকানা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের খুটিপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মো. ইদ্রিস আলী। আর নাজমুস সাদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কচাপাড়া গ্রামের নিজামুল হকের ছেলে।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে কর্মসূচি ঘোষণা করবে ছাত্রদল।’

— জি বাংলা ডেস্ক

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর, নীলক্ষেত-সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এবং শাহবাগ মোড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর মধ্যে নীলক্ষেত এলাকায় একটি, সিনেট ভবনের সামনে একটি, টিএসসিতে দুটি এবং শাহবাগ মোড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩ লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩ সারাদেশ ৭ ঘণ্টা আগে

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। মেট্রোরেল স্টেশন-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় উপস্থিত লোকজন তাঁদের আটক করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে।
  • তাঁরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)।
  • আটক রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলকাঠোর মধ্যপাড়া গ্রামে।
  • প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে কর্মসূচি ঘোষণা করবে ছাত্রদল। সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে, সে জন্য ছাত্রদল সব সময় সোচ্চার থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, ক্যাম্পাসের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছেন তাঁরা। টিএসসি এলাকা থেকে দুজন এবং জগন্নাথ হল এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় কেউ গুরুতর আহত হননি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে।

সারাদেশ থেকে আরও

সাজেকে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ নারী সাজেকে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ নারীখাগড়াছড়ির সাজেকের শুকনোছড়িতে দুর্বৃত্তের গুলিতে অরুণা চাকমা (৩৫) নামে এক নারী আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাতে নিজ বাড়ির সামনে বসে… ৯ ঘণ্টা আগে কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুল কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুলদলীয় পদ-পদবি কিংবা অতীতে আন্দোলন-সংগ্রামে কে কতটা ত্যাগ স্বীকার করেছেন, তা নয়; আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে জনগণের সমর্থন ও… ৯ ঘণ্টা আগে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭ পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। তবে… ৯ ঘণ্টা আগে দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যু দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যুস্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি ও পারিবারিক বিরোধের জেরে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করা আছিয়া বেগম (২৮) মারা গেছেন। ঘটনার পাঁচ দিন… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে

৯ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম · সারাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে।

ফটোকার্ড

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে

ঢাবিতে ককটেল বিস্ফোরণ
আটক তিনজনের পরিচয় মিলেছে

ঢাবিতে ককটেল বিস্ফোরণ
আটক তিনজনের পরিচয় মিলেছে

শিরোনাম