কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন ঢাবি ছাত্রদলের দুই নেতা
জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন কনফারেন্স অব পার্টিস (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের দুই নেতা।
তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন এবং হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহির ইবনে ওমর।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক সহযোগিতায় তাঁদের এ সম্মেলনে অংশগ্রহণের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন ফেরদৌস সিদ্দিক সায়মন। তিনি সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
‘কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পর্কে ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু নীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু কূটনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।’’
— জি বাংলা ডেস্ক
অন্যদিকে মাহির ইবনে ওমর গবেষণা ও সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য বাংলাদেশ ডায়লগ’-এর সঙ্গে যুক্ত রয়েছেন। পরিবেশ ও জলবায়ু নিয়ে তাঁদের দুজনেরই কাজের সূচনা রাজধানীর নটর ডেম কলেজে অধ্যয়নকালে বলে জানান তাঁরা।
আরও পড়ুন
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আবদুস সালাম
মাহির ইবনে ওমর বলেন, ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হবে বৈশ্বিক এ জলবায়ু সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণ সংগঠকেরা অংশ নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফর করবেন। এতে আমরা যুক্ত হতে পেরে অত্যন্ত গর্বিত।
মূল বিষয়গুলি
- জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন কনফারেন্স অব পার্টিস (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের দুই নেতা।
- তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন এবং হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহির ইবনে ওমর।
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক সহযোগিতায় তাঁদের এ সম্মেলনে অংশগ্রহণের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন ফেরদৌস সিদ্দিক সায়মন।
- অন্যদিকে মাহির ইবনে ওমর গবেষণা ও সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য বাংলাদেশ ডায়লগ’-এর সঙ্গে যুক্ত রয়েছেন।
সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, এ বছর আন্তর্জাতিক সংগঠনগুলোর অর্থায়ন অপ্রতুল থাকায় কপ-৩১-এ যেতে পারবেন না বলে ভেবেছিলেন তিনি। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানার পর ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে সার্বিক সহযোগিতার ব্যবস্থা করেন।
এ সময় তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে।
কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পর্কে ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু নীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু কূটনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।’






মন্তব্য (০)