১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
শিক্ষা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা
ফাইল ছবি

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষাও শেষ করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত রুটিন অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা। ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা।

৩ ডিসেম্বর সকালে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং বিকেলে একই বিষয়গুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে।

‘বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত রুটিন অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা।’

— জি বাংলা ডেস্ক

পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য ১১টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

আরও পড়ুন রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক আম্মার রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক আম্মার শিক্ষা ২ দিন আগে

পরীক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
  • বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত রুটিন অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা।
  • ৩ ডিসেম্বর সকালে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং বিকেলে একই বিষয়গুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।
  • পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য ১১টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

১. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষায় ২৫ নম্বরের বহুনির্বাচনি অংশের সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ ও সৃজনশীল অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হবে। সকাল ১০টা ৩০ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। তবে ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে ওএমআর শিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল ১০টা ২৫ মিনিটে।

বেলা ২টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে বেলা ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ করা হবে। বেলা ২টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হবে। বেলা ২টা ৩০ মিনিটে ওএমআর শিট সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ কার্যক্রম বেলা ২টা ২৫ মিনিটে সম্পন্ন হবে।

৪. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে।

৫. পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার অন্তত পাঁচ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

৬. উত্তরপত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য ওএমআর ফরমে যথাযথভাবে লিখে নির্ধারিত বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্রের মার্জিনে লেখা বা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৭. পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় আগের প্রাপ্ত নম্বর বহাল থাকবে। শুধু অকৃতকার্য ও অনুপস্থিত পরীক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন।

৮. পরীক্ষার্থীরা কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে পারবেন। অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

৯. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করতে হবে।

১০. পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার করতে পারবেন। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

১১. পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোনো পরীক্ষার্থীও পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।

উল্লেখ্য, আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছরের পরীক্ষায় অংশ নিতে হতো শিক্ষার্থীদের। এতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরও প্রায় এক বছর অপেক্ষা করতে হতো। তবে এবার সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে শিক্ষা বিভাগ।

গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল অনুযায়ী, এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

শিক্ষা থেকে আরও

নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই, মতামত অ্যাটর্নি জেনারেলের নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই, মতামত অ্যাটর্নি জেনারেলেরনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নামে অধিগ্রহণ করা ১০০ একর জমির মধ্যে ১ দশমিক ৩৩ একর নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে… ৪ দিন আগে শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠারাজধানীর পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে রোভার স্কাউট গ্রুপের উদ্বোধন ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭… ৫ দিন আগে আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্যআজ দেশের যা কিছু সুন্দর ও সফল, তার সব অবদানের কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)… ৬ দিন আগে এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীচলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২৩… ৮ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা

১৩ নভেম্বর ২০২৬, ১০:১২ এএম · শিক্ষা

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষাও শেষ করতে হবে।

ফটোকার্ড

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের
মানতে হবে ১১ নির্দেশনা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের
মানতে হবে ১১ নির্দেশনা

শিরোনাম