১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি
ওসি আতিকুর রহমান ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রাকায়েদ হোসেন রুকু পুরোনো ছবি

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকায়েদ হোসেন রুকুর বিরুদ্ধে। ফোনালাপে ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।’ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে ওসি আতিকুর রহমানের সঙ্গে রুকুর কথোপকথন শোনা যায়। ফোনের শুরুতে রুকু ওসির খোঁজখবর নেন। জবাবে ওসি জানান, তিনি ভালো আছেন এবং গত ৪ নভেম্বর মোহনপুর থানায় যোগ দিয়েছেন। এ সময় নিজের নামও জানান তিনি।

এরপর রুকু নিজেকে স্থানীয় এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে ওসিকে একজন ভালো মানুষ বলে উল্লেখ করেন। অতিথি হিসেবে মোহনপুরে দায়িত্ব পালন করতে এসেছেন জানিয়ে তাঁর সম্মান করতে চান বলেও বলেন রুকু।

‘ফোনালাপের শেষ দিকে রুকু বলেন, ‘আপনাদের পুলিশ হত্যার বিচার আমরা চাই।’ এরপর সহযোগিতা চেয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে অযথা হয়রানি করা হলে ডিসেম্বরের পরও ওসিকে চাকরি করতে হবে।’

— জি বাংলা ডেস্ক

কথোপকথনে রুকু দাবি করেন, মোহনপুর থানা ছাত্রলীগের মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময় সংগঠনের নেতাকর্মীদের হয়রানি না করার জন্য ওসির প্রতি অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২ ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২ সারাদেশ ৮ মিনিট আগে

জবাবে ওসি বলেন, কাউকে হয়রানি করা হচ্ছে না। মোহনপুর ছোটখাটো এলাকা উল্লেখ করে তিনি বলেন, এসব করে কোনো লাভ হবে না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকায়েদ হোসেন রুকুর বিরুদ্ধে।
  • সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে ওসি আতিকুর রহমানের সঙ্গে রুকুর কথোপকথন শোনা যায়।
  • এরপর রুকু নিজেকে স্থানীয় এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে ওসিকে একজন ভালো মানুষ বলে উল্লেখ করেন।
  • কথোপকথনে রুকু দাবি করেন, মোহনপুর থানা ছাত্রলীগের মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে।

একপর্যায়ে রুকু পুলিশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের আমলে পুলিশ যতটা নিরাপদে ছিল, বর্তমান সরকারের আমলে ততটা নিরাপত্তা পাচ্ছে কি না, তা ওসিকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। একই সঙ্গে দেশকে বর্তমান পরিস্থিতি থেকে মুক্ত করার কথাও বলেন তিনি।

ফোনালাপের শেষ দিকে রুকু বলেন, ‘আপনাদের পুলিশ হত্যার বিচার আমরা চাই।’ এরপর সহযোগিতা চেয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে অযথা হয়রানি করা হলে ডিসেম্বরের পরও ওসিকে চাকরি করতে হবে। এমনকি তাঁকে আবারও মোহনপুর থানায় নিয়ে আসার কথাও বলেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে মোহনপুর থানার ওসি আতিকুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফোন করেও বিভিন্ন স্থানে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ সুপার ছুটিতে থাকায় তিনি ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও

ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রীদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন… ২৯ মিনিট আগে গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধবেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকরা কাজে… ৩২ মিনিট আগে দুবাই থেকে সকালে দেশে ফিরে বিকেলেই প্রবাসীর মৃত্যু দুবাই থেকে সকালে দেশে ফিরে বিকেলেই প্রবাসীর মৃত্যু ১ ঘণ্টা আগে মাদারগঞ্জে আগুনে গবাদি পশুসহ বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব কৃষক মাদারগঞ্জে আগুনে গবাদি পশুসহ বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব কৃষকজামালপুরের মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, তিনটি গাভী ও দুটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে… ১ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

১৪ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম · সারাদেশ

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকায়েদ হোসেন রুকুর বিরুদ্ধে। ফোনালাপে ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।’ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ফটোকার্ড

‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’
ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’
ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

শিরোনাম
সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশআন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রীবন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়ফেসবুকে অনন্ত জলিল/যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকিমাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, ওসির দাবি ‘নাটক’মাস্টারকে গ্রেফতার: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী