ফেসবুকে অনন্ত জলিল/যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন
ঢাকাই সিনেমার অ্যাকশন হিরো অনন্ত জলিল। তবে সম্প্রতি ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে নানা আলোচনা, ব্যাংকঋণের আইনি নোটিশ ও কারখানা বন্ধের গুঞ্জনে আলোচনায় রয়েছেন এই অভিনেতা। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে একটি বার্তা দিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পবিত্র কোরআনের আয়াত ও দোয়া উল্লেখ করেন অনন্ত জলিল। একই সঙ্গে তাঁকে নিয়ে ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। সমালোচকদের উদ্দেশেও দেন বার্তা।
পোস্টের শুরুতে সুরা ফাতিহার আয়াত ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’ (আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি) এবং ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ (আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী) উল্লেখ করেন তিনি।
‘যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট দিয়েছেন এবং ভিডিও প্রকাশ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনন্ত লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি…’
— বিনোদন ডেস্ক
যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট দিয়েছেন এবং ভিডিও প্রকাশ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনন্ত লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’
আরও পড়ুন
টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ
এ ছাড়া তাঁকে নিয়ে টিআরপির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করেছেন—এমন ব্যক্তিদের প্রতিও ধন্যবাদ জানান তিনি। তাঁদের উদ্দেশে অনন্ত লেখেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি- যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন। আমিন।’
মূল বিষয়গুলি
- ঢাকাই সিনেমার অ্যাকশন হিরো অনন্ত জলিল।
- শনিবার (১৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পবিত্র কোরআনের আয়াত ও দোয়া উল্লেখ করেন অনন্ত জলিল।
- পোস্টের শুরুতে সুরা ফাতিহার আয়াত ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’ (আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি) এবং ‘হাসবুনাল্লাহু ও…
- যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট দিয়েছেন এবং ভিডিও প্রকাশ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনন্ত লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয…
সম্প্রতি অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হয়। পাশাপাশি তাঁর কয়েকটি কারখানা বন্ধের গুঞ্জন এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও আলোচনা চলছে। এসব বিষয় ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই ফেসবুকে নিজের বার্তা দিলেন এই অভিনেতা।






মন্তব্য (০)