১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৫৯.৫১ +১৪.৬০ | DS30: ২,০৭০.০৩ +১০.৬৪ | লেনদেন: ৩,০৮২.৭৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৫৯.৫১ +১৪.৬০ | DS30: ২,০৭০.০৩ +১০.৬৪ | লেনদেন: ৩,০৮২.৭৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৫৯.৫১ +১৪.৬০ | DS30: ২,০৭০.০৩ +১০.৬৪ | লেনদেন: ৩,০৮২.৭৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৫৯.৫১ +১৪.৬০ | DS30: ২,০৭০.০৩ +১০.৬৪ | লেনদেন: ৩,০৮২.৭৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

হাসিনাকে ফেরানোর আলোচনা: প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে

হাসিনাকে ফেরানোর আলোচনা: প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত তথ্য চেয়ে শেখ হাসিনার আইনি পরামর্শকদের আবেদন করার পর সামনে এসেছে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির বিষয়টি।

চুক্তিতে প্রত্যর্পণের সুযোগ যেমন রয়েছে, তেমনি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তা প্রত্যাখ্যানের বিধানও রাখা হয়েছে। ফলে শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে চুক্তির কোন ধারাগুলো প্রযোজ্য হবে, তা নিয়ে তৈরি হয়েছে আইনি ও কূটনৈতিক আলোচনা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আনা সম্ভব। এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ও তাঁকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ। তবে ভারত বরাবরই এ বিষয়ে আইনি প্রক্রিয়ার কথা বলে আসছে।

‘অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে।’ পলাতক অপরাধীদের প্রত্যর্পণ-সংক্রান্ত ‘বন্দি প্রত্যর্পণ আইন…’

— জি বাংলা ডেস্ক

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সঙ্গে সম্পৃক্ত। আইন অনুযায়ীই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন আজ সংসদ অধিবেশনে যেসব বিষয় আলোচনায় থাকছে আজ সংসদ অধিবেশনে যেসব বিষয় আলোচনায় থাকছে জাতীয় ৪৩ মিনিট আগে

ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, চুক্তির মধ্যেই বলা আছে, কোন ক্ষেত্রে প্রত্যর্পণ প্রযোজ্য হবে আর কোন ক্ষেত্রে হবে না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
  • চুক্তিতে প্রত্যর্পণের সুযোগ যেমন রয়েছে, তেমনি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তা প্রত্যাখ্যানের বিধানও রাখা হয়েছে।
  • বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আনা সম্ভব।
  • মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সঙ্গে সম্পৃক্ত।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুধু প্রত্যর্পণ চুক্তির কথা বলায় অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী রয়েছে।

প্রত্যর্পণ কী

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার জাতীয় সংসদে দুবাইয়ে আটক হয়ে পরে জামিন পাওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।

ওই বিবৃতিতে তিনি বলেন, ‘প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে।’

পলাতক অপরাধীদের প্রত্যর্পণ-সংক্রান্ত ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ নামে একটি আইন রয়েছে। এ আইনের আওতায় পলাতক অপরাধীদের ফেরাতে অন্য দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করা হয়।

বাংলাদেশের সঙ্গে বর্তমানে দুটি দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। দেশ দুটি হলো ভারত ও থাইল্যান্ড। শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরানোর কথা বলছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের এই চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৩ সালের জানুয়ারিতে। পরে এই চুক্তির আওতায় বাংলাদেশ অনুপ চেটিয়াকে এবং ভারত নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে হস্তান্তর করে।

২০১৬ সালে চুক্তির একটি ধারা সংশোধন করা হয়। সংশোধনের ফলে কোনো অভিযুক্তকে হস্তান্তরের অনুরোধ জানালে অনুরোধকারী দেশকে অভিযোগের পক্ষে সাক্ষ্যপ্রমাণ দিতে হয় না। শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জমা দিলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে বিবেচনা করা হয়।

অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, বাংলাদেশ প্রত্যর্পণের কথা বলছে, আর ভারত সরকার এ বিষয়ে আইনি প্রক্রিয়ার কথা বলছে। তবে চুক্তিতেই উল্লেখ রয়েছে, কোন পরিস্থিতিতে প্রত্যর্পণ সম্ভব।

তিনি বলেন, ‘প্রত্যর্পণ প্রসঙ্গ আসলে ওই চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা যায় কিনা সেটিও নিশ্চয়ই বিবেচনায় আসবে। সব মিলিয়ে আমার মনে হয়, ভারতের দিক থেকে এটি সম্ভব হবে না। তবে মনে রাখতে হবে যে, শেখ হাসিনা নিজেই এখন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।’

চুক্তিতে কী আছে

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধের তালিকা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে এমন কোনো আচরণ বা কার্যকলাপকে বোঝাবে, যা উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী কমপক্ষে এক বছর মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয়।

কোনো অপরাধ কর বা রাজস্ব-সংক্রান্ত হলেও কিংবা সম্পূর্ণ আর্থিক বা রাজস্বগত প্রকৃতির হলেও তা প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

এ ছাড়া কোনো অপরাধ উভয় দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য কি না, তা নির্ধারণের ক্ষেত্রে অপরাধের শ্রেণি বা নামের মিল থাকা বাধ্যতামূলক নয়। অর্থাৎ দুই দেশের আইনে একই অপরাধকে ভিন্ন নামে বা ভিন্ন শ্রেণিতে চিহ্নিত করা হলেও তা প্রত্যর্পণের ক্ষেত্রে বাধা হবে না।

কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটনের চেষ্টা, ওই অপরাধে সহায়তা, প্ররোচনা, উসকানি কিংবা সহযোগী হিসেবে অংশগ্রহণের ক্ষেত্রেও প্রত্যর্পণ মঞ্জুর করা যাবে।

চুক্তির তৃতীয় অনুচ্ছেদে একাধিক কার্যক্রমের সমন্বয়ে গঠিত অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণের বিধান রয়েছে। এতে বলা হয়েছে, কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কার্যকলাপ সম্পূর্ণ বা আংশিকভাবে অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হলেও প্রত্যর্পণ মঞ্জুর করা যেতে পারে। তবে শর্ত হলো, ওই রাষ্ট্রের আইন অনুযায়ী সংশ্লিষ্ট কার্যকলাপ ও এর ফলাফল বা প্রত্যাশিত ফলাফল সামগ্রিকভাবে বিবেচনা করলে তা অনুরোধকারী রাষ্ট্রের ভূখণ্ডে প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে হবে।

রাজনৈতিক চরিত্রের অপরাধ নিয়ে কী বলা হয়েছে

শেখ হাসিনার সমর্থকদের অনেকে চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদ সামনে আনছেন। তাঁদের দাবি, এই ধারার কারণে শেখ হাসিনাকে প্রত্যর্পণের সুযোগ ভারতের নেই।

‘রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম’ শীর্ষক এই অনুচ্ছেদে বলা হয়েছে, যে অপরাধের জন্য প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে, সেটি রাজনৈতিক চরিত্রের হলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে।

অর্থাৎ, যাঁর হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক প্রকৃতির হলে সংশ্লিষ্ট রাষ্ট্র সেই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে।

তবে অনুচ্ছেদটিতে কিছু অপরাধকে রাজনৈতিক চরিত্রের অপরাধ হিসেবে গণ্য না করার কথাও বলা হয়েছে। এর মধ্যে রয়েছে, উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্র যে বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তির পক্ষভুক্ত, সেসব চুক্তির অধীন বাধ্যবাধকতা অনুযায়ী যেসব কাজ বা কাজ থেকে বিরত থাকা ফৌজদারি অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।

এ ছাড়া হত্যা, অনিচ্ছাকৃত হত্যা বা অপরাধমূলক নরহত্যা, মানুষের জীবন বিপন্ন করতে পারে বা সম্পত্তির গুরুতর ক্ষতি করতে পারে—এমন বিস্ফোরণ ঘটানো এবং এ ধরনের উদ্দেশ্যে বিস্ফোরক তৈরি বা নিজের দখলে রাখাও রয়েছে এই তালিকায়।

মানুষের জীবন বিপন্ন করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ নিজের দখলে রাখা কিংবা কাউকে গ্রেপ্তার বা আটক করা প্রতিরোধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করাও রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া জনসাধারণের সেবায় বা অন্য কাজে ব্যবহৃত সম্পত্তির এমন ক্ষতিসাধন, যার ফলে মানুষের জীবন বিপন্ন হতে পারে, অপহরণ, বলপূর্বক তুলে নিয়ে যাওয়া, বেআইনিভাবে আটক রাখা বা স্বাধীনতাবঞ্চিত করা, জিম্মি করা এবং হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়ার মতো অপরাধও এই তালিকায় রয়েছে।

চুক্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ আছে?

চুক্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগও রাখা হয়েছে। এর অষ্টম অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের বিভিন্ন ভিত্তি উল্লেখ করা হয়েছে।

এ অনুচ্ছেদ অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি যদি অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে, তাহলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে।

এ ছাড়া যে অপরাধে তাঁকে অভিযুক্ত করা হয়েছে বা যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তার প্রকৃতি তুচ্ছ বা লঘু হলে কিংবা কথিত অপরাধ সংঘটনের পর বা বেআইনিভাবে পলাতক হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। একইভাবে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগটি ন্যায়বিচারের স্বার্থে করা হয়নি—এমন পরিস্থিতিতেও প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হয়। ওই রায়ের পর তৎকালীন অন্তর্বর্তী সরকার এবং পরে বিএনপি সরকারের পক্ষ থেকেও প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরানোর কথা বলা হয়েছে।

এখন শেখ হাসিনার আইনি পরামর্শকদের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠানোর পর প্রত্যর্পণ ইস্যুটি আবারও আলোচনায় এসেছে।

জাতীয় থেকে আরও

শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রীশেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের সরকারের বলে জানিয়েছেন… ২২ ঘণ্টা আগে সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রসৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় করেছে ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)। ২০২৩ সাল থেকে চলতি… ২৩ ঘণ্টা আগে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রীআন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, যুবসমাজকে… ১ দিন আগে ৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা, কী ঘটেছিল সেদিন? ৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা, কী ঘটেছিল সেদিন?বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি আলোচিত ঘটনা। সেদিন সেনাবাহিনীর সাধারণ সদস্যদের অভ্যুত্থান, জনতার অংশগ্রহণ… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

হাসিনাকে ফেরানোর আলোচনা: প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে

১৫ নভেম্বর ২০২৬, ৯:৫৮ এএম · জাতীয়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত তথ্য চেয়ে শেখ হাসিনার আইনি পরামর্শকদের আবেদন করার পর সামনে এসেছে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির বিষয়টি।

ফটোকার্ড

হাসিনাকে ফেরানোর আলোচনা: প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে

হাসিনাকে ফেরানোর আলোচনা
প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে

হাসিনাকে ফেরানোর আলোচনা
প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে

শিরোনাম
ইরান থেকে ড্রোন হামলা, বাহরাইনে আবারও সতর্কতা জারিপাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবুএক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্কগাজীপুরে ১১ কারখানা বন্ধ, ছুটি আরও ৬টিআজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, আকাশ আংশিক মেঘলাদিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্তমাহফিল থেকে নাম সরিয়ে নিলেন তাহেরী, নেপথ্যে কী?আজ সংসদ অধিবেশনে যেসব বিষয় আলোচনায় থাকছে‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশেরপরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’