দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। ঢাকার বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা এবং পোশাকশ্রমিকদের টাকা পাঠানোর পেছনে কারা রয়েছে, তা জনগণ বুঝতে পারছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ আবার দেশে ফেরার চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে। আমরা পুলিশ কিংবা বিডিআরের ওপর নির্ভর করব না, বিএনপি নিজেই মাঠে থাকবে। আমাদের শক্তি জনগণ।
‘শনিবার (১৪ নভেম্বর) রাতে কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।’
— জি বাংলা ডেস্ক
জাকারিয়া তাহের সুমন বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ হলে তিনি আইন অনুযায়ী আপিল ও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন। আইন অনুযায়ী চূড়ান্ত রায় হলে তা কার্যকর হবে।
আরও পড়ুন
আজ সংসদ অধিবেশনে যেসব বিষয় আলোচনায় থাকছে
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের কাছে তিনি জানতে চান, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক বা স্বৈরাচার ফিরে আসুক—তাঁরা তা চান কি না। উপস্থিত ব্যক্তিরা ‘না’ সূচক উত্তর দেন।
মূল বিষয়গুলি
- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।
- শনিবার (১৪ নভেম্বর) রাতে কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্…
- মন্ত্রী বলেন, আওয়ামী লীগ আবার দেশে ফেরার চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে।
- জাকারিয়া তাহের সুমন বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ হলে তিনি আইন অনুযায়ী আপিল ও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন।
বিএনপি জনগণের ভোটে সরকারে এসেছে এবং জনগণই তাদের পাশে থাকবে বলে বিশ্বাস করেন মন্ত্রী। ক্ষমতাচ্যুতদের বিচার হলে এবং তাঁরা ফিরে এলে জনগণ তাঁদের ক্ষমা করতে চাইবে কি না, তা জনগণই ঠিক করবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।






মন্তব্য (০)