গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, বাইরে থেকে তালা
বরিশালের গৌরনদীতে এক নারী বিএনপি নেত্রীর ভাড়া বাসায় গভীর রাতে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ হয়ে আটকে পড়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে। অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন ওই ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে দেন বলে জানা গেছে। পরে তাঁর দুই ছেলে ও যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের সহায়তায় শাবল দিয়ে তালা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গৌরনদী উপজেলা পরিষদ গেটসংলগ্ন মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। শনিবার (১৪ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাশাল্লাহ ভবনের ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন বিএনপি নেত্রী তানিয়া আক্তার। শুক্রবার গভীর রাতে সেখানে যান উপজেলা বিএনপির নেতা বদিউজ্জামান মিন্টু। এ সময় তাঁদের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফ্ল্যাটটির দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
‘বরিশালের গৌরনদীতে এক নারী বিএনপি নেত্রীর ভাড়া বাসায় গভীর রাতে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ হয়ে আটকে পড়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে।’
— জি বাংলা ডেস্ক
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। পরে তাঁরা বিষয়টি বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল এবং গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নানকে জানান।
আরও পড়ুন
এক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্ক
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে দাবি করা কয়েকজন সংবাদকর্মীর ভাষ্য, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ফ্ল্যাটের ভেতরে বদিউজ্জামান মিন্টুকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান তাঁরা। কিছুক্ষণ পর মিন্টুর দুই ছেলে অন্তর ও অঞ্জন এবং কয়েকজন সহযোগী লোহার শাবল দিয়ে দরজার তালা ভেঙে তাঁকে বের করে আনেন। পরে একটি মোটরসাইকেলে করে তাঁকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়।
মূল বিষয়গুলি
- বরিশালের গৌরনদীতে এক নারী বিএনপি নেত্রীর ভাড়া বাসায় গভীর রাতে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ হয়ে আটকে পড়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামা…
- শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গৌরনদী উপজেলা পরিষদ গেটসংলগ্ন মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
- স্থানীয় সূত্রে জানা যায়, মাশাল্লাহ ভবনের ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন বিএনপি নেত্রী তানিয়া আক্তার।
- খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।
তবে মিন্টুর সহযোগীদের উপস্থিতি ও সার্বিক পরিস্থিতির কারণে তাঁরা ছবি বা ভিডিও ধারণ করতে পারেননি বলে দাবি করেছেন ওই সংবাদকর্মীরা।
এদিকে, ঘটনার পর ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী তানিয়া আক্তারের ফ্ল্যাটে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। তাঁদের অভিযোগ, তানিয়াকে গৌরনদী ছেড়ে চলে যেতে বলা হয়েছে। তবে এ বিষয়ে তানিয়া আক্তারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল বলেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের কাছ থেকে বিষয়টি জানার পর তিনি প্রথমে মিন্টুকে তালাবদ্ধ অবস্থা থেকে উদ্ধারের নির্দেশ দেন। পরে দলীয়ভাবে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। তবে তাঁর অভিযোগ, মিন্টুর সহযোগীরা ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাঁকেও গালিগালাজ করেন।
অন্যদিকে, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান বলেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের কাছ থেকে তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগের বিষয়ে বদিউজ্জামান মিন্টু ও তানিয়া আক্তারের বক্তব্য জানতে তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। পরে তানিয়া আক্তারের ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করা হলেও দরজা খোলা হয়নি। এ সময় ভেতর থেকে তাঁর ছেলে জানান, ‘আমার মা বাসায় নেই।’
এদিকে, স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর দাবি, ওই ফ্ল্যাটে বিএনপির কয়েকজন নেতাকর্মীর নিয়মিত যাতায়াত ছিল। তবে তাঁদের এ দাবির স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, লোকমুখে তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






মন্তব্য (০)