১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬০.৭৬ +১৫.৮৫ | DS30: ২,০৭২.৪৯ +১৩.১০ | লেনদেন: ৩,২৬৭.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৭৬ +১৫.৮৫ | DS30: ২,০৭২.৪৯ +১৩.১০ | লেনদেন: ৩,২৬৭.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৭৬ +১৫.৮৫ | DS30: ২,০৭২.৪৯ +১৩.১০ | লেনদেন: ৩,২৬৭.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৭৬ +১৫.৮৫ | DS30: ২,০৭২.৪৯ +১৩.১০ | লেনদেন: ৩,২৬৭.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের
ইসলামি বক্তা মুফতি আমির হামজা সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হেফাজতে ইসলাম, চরমোনাইপন্থি আলেম এবং বিএনপির নেতারা তাঁর আগমন প্রতিহতের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, মাহফিল আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন আয়োজকেরা।

আগামী ১৬ নভেম্বর বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা।

তাঁর আগমন প্রতিহত করতে শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে যেকোনো মূল্যে মুফতি আমির হামজার আগমন প্রতিহতের ঘোষণা দেওয়া হয়।

‘নারায়ণগঞ্জের বন্দরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।’

— M Mehedi Hasan Arif (Admin)

নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী বলেন, ‘আমরা মাহফিলের বিপক্ষে নই, মাহফিল সুন্দরভাবে হোক সেটাই চাই। তবে কোনো বিতর্কিত বক্তাকে আমরা মেনে নেব না। প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে। এলাকার পরিবেশ নষ্ট হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। তিনি বিতর্কিত রাজনৈতিক বক্তব্য দেবেন। এ জন্য এলাকার শান্তি বিনষ্ট হোক, এটা আমরা হতে দিতে পারি না।’

আরও পড়ুন এক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্ক এক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্ক সারাদেশ ৪৪ মিনিট আগে

হেফাজত নেতা হাফেজ কবির হোসাইন জানান, অতিথি হিসেবে যাঁদের নাম পোস্টারে ছাপা হয়েছে, তাঁদের অনেকেরই অনুমতি নেওয়া হয়নি। তিনি বলেন, ‘না জানিয়ে নাম ব্যবহার করা ইসলাম কতটুকু সমর্থন করে, আয়োজকদের কাছে আমার এই প্রশ্ন রইল।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নারায়ণগঞ্জের বন্দরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ…
  • আগামী ১৬ নভেম্বর বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা…
  • তাঁর আগমন প্রতিহত করতে শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
  • নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী বলেন, ‘আমরা মাহফিলের বিপক্ষে নই, মাহফিল সুন্দরভাবে হোক সেটাই চাই।

ইসলামী আন্দোলন নেতা জহিরুল ইসলাম বলেন, ‘মুফতি আমির হামজা একজন বিতর্কিত বক্তা। চরমোনাই পীর সাহেবকে নিয়ে তিনি বিরূপ মন্তব্য করেছেন। বন্দরে তাঁকে আসতে দেওয়া হবে না, আমরা প্রতিহত করব।’

স্থানীয় বিএনপির সভাপতি মো. ফারুক বলেন, লক্ষণখোলা মাঠে এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আয়োজকেরা অনেক বিশিষ্ট ব্যক্তির অনুমতি না নিয়েই পোস্টারে তাঁদের নাম ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, আয়োজক কমিটির পক্ষে মাওলানা আবু আবদুল্লাহ জানান, স্থানীয় পুলিশ-প্রশাসনের অনুমতি নিয়েই মাহফিলের আয়োজন করা হচ্ছে। শান্তি বিনষ্ট হওয়ার কোনো কারণ নেই। এ বিষয়ে নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সঙ্গে আলোচনা হয়েছে এবং তাঁরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যারা বিরোধিতা করছেন, তাঁরা হয়তো রাজনৈতিক চাপের কারণে এমনটি করছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানূর রহমান জানান, আয়োজকদের পক্ষ থেকে মাহফিল অনুষ্ঠানের জন্য আবেদন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সারাদেশ থেকে আরও

সিরাজগঞ্জে ইউপি নির্বাচনে বিএনপির ফরম বিতরণ, মনোনয়নে তিন শর্ত সিরাজগঞ্জে ইউপি নির্বাচনে বিএনপির ফরম বিতরণ, মনোনয়নে তিন শর্তআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জের ৮৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জেলা বিএনপি। একই… ১ ঘণ্টা আগে শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধশ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও পাঁচটি… ১ ঘণ্টা আগে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ গ্রেপ্তাররাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে… ১ ঘণ্টা আগে জামালপুরে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী জামালপুরে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনীজামালপুর শহরের গেইটপাড় এলাকার রেলওয়ে ওভারপাসে পড়ে থাকা বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে… ১ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের

১৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম · সারাদেশ

নারায়ণগঞ্জের বন্দরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হেফাজতে ইসলাম, চরমোনাইপন্থি আলেম এবং বিএনপির নেতারা তাঁর আগমন প্রতিহতের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, মাহফিল আয়োজনের প্রস্তুতি।

ফটোকার্ড

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা
প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা
প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের

শিরোনাম
ইরান থেকে ড্রোন হামলা, বাহরাইনে আবারও সতর্কতা জারিপাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবুএক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্কগাজীপুরে ১১ কারখানা বন্ধ, ছুটি আরও ৬টিআজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, আকাশ আংশিক মেঘলাদিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্তমাহফিল থেকে নাম সরিয়ে নিলেন তাহেরী, নেপথ্যে কী?আজ সংসদ অধিবেশনে যেসব বিষয় আলোচনায় থাকছে‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশেরপরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’