বিড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে যুবকের মৃত্যু
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিড়ি খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় রমজান আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রমজান আলী সাটুরিয়া উপজেলার হরগজ শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার ছেলে।
‘পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকার নূর মোহাম্মদ (২২) ও আশিক (১৮)-এর মধ্যে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়।’
— জি বাংলা ডেস্ক
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকার নূর মোহাম্মদ (২২) ও আশিক (১৮)-এর মধ্যে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
আরও পড়ুন
এক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্ক
এর জেরে ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে একই এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে চেয়ারে বসে থাকা নূর মোহাম্মদের বড় ভাই রমজান আলীর ওপর হামলার ঘটনা ঘটে।
মূল বিষয়গুলি
- মানিকগঞ্জের সাটুরিয়ায় বিড়ি খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় রমজান আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
- শনিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
- নিহত রমজান আলী সাটুরিয়া উপজেলার হরগজ শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার ছেলে।
- পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকার নূর মোহাম্মদ (২২) ও আশিক (১৮)-এর মধ্যে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকা…
অভিযোগ অনুযায়ী, আশিক ও তাঁর বাবা ছানোয়ার হোসেন (৪৮) বাঁশের লাঠি দিয়ে রমজানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তাঁকে ঢাকার শ্যামলীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।






মন্তব্য (০)