১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬২.৩৫ +১৭.৪৫ | DS30: ২,০৭৬.৯৩ +১৭.৫৩ | লেনদেন: ৫,৮৪২.১৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬২.৩৫ +১৭.৪৫ | DS30: ২,০৭৬.৯৩ +১৭.৫৩ | লেনদেন: ৫,৮৪২.১৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬২.৩৫ +১৭.৪৫ | DS30: ২,০৭৬.৯৩ +১৭.৫৩ | লেনদেন: ৫,৮৪২.১৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬২.৩৫ +১৭.৪৫ | DS30: ২,০৭৬.৯৩ +১৭.৫৩ | লেনদেন: ৫,৮৪২.১৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

কমছে আবেদনের জটিলতা/ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার, পর্যটকদের জন্য বিশেষ সুবিধা

ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার, পর্যটকদের জন্য বিশেষ সুবিধা
সংগৃহীত

ভিসা আবেদন প্রক্রিয়ার দীর্ঘদিনের জটিলতা দূর করে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত সরকার। সংস্কারের অংশ হিসেবে দেশটির ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টিতে এবং ৪৯টি উপশ্রেণি কমিয়ে ২৩টিতে নামানো হয়েছে। এতে আবেদনকারীদের তথ্য প্রদানের ঝামেলা কমার পাশাপাশি পুরো প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করছে ভারত সরকার।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা আবেদনের ফরমেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এতে অপ্রয়োজনীয় তথ্য দেওয়ার বাধ্যবাধকতা কমবে। নতুন কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই ৯টি প্রধান ক্যাটাগরিতে ভিসা দেবে ভারত।

নতুন ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পর্যটন ভিসায়। আগের ‘ট্যুরিস্ট ভিসা’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এই ভিসার আওতায় ভ্রমণের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, ওয়েলনেস কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্প বিষয়ে স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়া যাবে।

‘এই ভিসার আওতায় ভ্রমণের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, ওয়েলনেস কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্প বিষয়ে স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়া যাবে।’

— জি বাংলা ডেস্ক

ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২ নামে দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে একাধিকবার ভারতে প্রবেশের সুবিধাসহ ভি-১ ভিসার মেয়াদ থাকবে ৩০ দিন। অন্যদিকে, আবেদনকারীর প্রয়োজন ও যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ এক, পাঁচ কিংবা ১০ বছর হতে পারে। দীর্ঘমেয়াদি পর্যটন ও পর্বতারোহণের ক্ষেত্রেও এই ভিসা ব্যবহার করা যাবে।

আরও পড়ুন গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার জাতীয় ৩ মিনিট আগে

চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক বিদেশি নাগরিক ও তাঁদের সহকারীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। এসব ভিসার মেয়াদ সাধারণত এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। রোগীর সঙ্গে যাওয়া স্বজন বা সহকারীদের জন্য সাধারণ চিকিৎসায় এম-২ এবং আয়ুশ চিকিৎসার ক্ষেত্রে এম-৪ ভিসা বরাদ্দ রাখা হয়েছে। এতে রোগী ও তাঁদের সহায়তাকারীদের বারবার নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজন কমবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভিসা আবেদন প্রক্রিয়ার দীর্ঘদিনের জটিলতা দূর করে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত সরকার।
  • ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা আবেদনের ফরমেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।
  • নতুন ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পর্যটন ভিসায়।
  • ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২ নামে দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে।

শিক্ষার্থীদের জন্যও আলাদা ভিসার ধরন নির্ধারণ করা হয়েছে। স্কুল পর্যায় থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনার জন্য এস-১ এবং পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক ও ইন্টার্নশিপের জন্য এস-২ ভিসা দেওয়া হবে। এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা পাবেন ই-এস১ ভিসা। একাধিকবার প্রবেশের সুযোগসহ এই ভিসার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট কোর্সের মেয়াদ পর্যন্ত হতে পারে।

ব্যবসায়িক ভিসাকেও দুটি শ্রেণিতে ভাগ করে বি-১ ও বি-২ চালু করা হয়েছে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে বি-১ ভিসা প্রযোজ্য হবে। আর স্বল্পমেয়াদি ব্যবসায়িক চুক্তি, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্র-সংশ্লিষ্ট কাজে দেওয়া হবে বি-২ ভিসা।

একই সঙ্গে ভারতীয় কোম্পানিতে যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ, উৎপাদন কার্যক্রম ও তথ্যপ্রযুক্তি সহায়তা দিতে যাওয়া বিদেশি প্রকৌশলী এবং কারিগরি বিশেষজ্ঞদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। তাঁরা ই-ভিসার মাধ্যমে বি-২ শ্রেণির অধীনে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাওয়ার সুযোগ পাবেন।

নতুন ভিসা কাঠামোয় কূটনীতিক, সাংবাদিক, জাতিসংঘের কর্মকর্তা এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিসা ব্যবস্থা বহাল রাখা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং আবেদনকারীদের ভোগান্তি কমাতেই এ সংস্কার আনা হয়েছে। নতুন ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে ভিসা-সংক্রান্ত প্রযুক্তিগত ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থা হালনাগাদের কাজও চলছে।

জাতীয় থেকে আরও

আজ সংসদ অধিবেশনে যেসব বিষয় আলোচনায় থাকছে আজ সংসদ অধিবেশনে যেসব বিষয় আলোচনায় থাকছেসাপ্তাহিক ছুটির পর আজ রোববার আবারও শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। গত ১০ নভেম্বর শুরু হওয়া এ অধিবেশন আগামী ১৮ নভেম্বর… ২ ঘণ্টা আগে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রীগৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। ঢাকার বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা এবং… ২ ঘণ্টা আগে শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিনতৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করছে সরকার। বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন… ৩ ঘণ্টা আগে হাসিনাকে ফেরানোর আলোচনা: প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে হাসিনাকে ফেরানোর আলোচনা: প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয়… ৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার, পর্যটকদের জন্য বিশেষ সুবিধা

১৫ নভেম্বর ২০২৬, ১:২৯ পিএম · জাতীয়

ভিসা আবেদন প্রক্রিয়ার দীর্ঘদিনের জটিলতা দূর করে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত সরকার। সংস্কারের অংশ হিসেবে দেশটির ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টিতে এবং ৪৯টি উপশ্রেণি কমিয়ে ২৩টিতে নামানো হয়েছে। এতে আবেদনকারীদের তথ্য প্রদানের ঝামেলা কমার পাশাপাশি পুরো।

ফটোকার্ড

ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার, পর্যটকদের জন্য বিশেষ সুবিধা

ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার
পর্যটকদের জন্য বিশেষ সুবিধা

ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার
পর্যটকদের জন্য বিশেষ সুবিধা

শিরোনাম
১৮তম শিক্ষক নিবন্ধন/সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধনগ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনারস্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে ব্লক, বসানো হতে পারে রিংমাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতের গ্যাংস্টার ‘লরেন্স বিষ্ণোই’!কমছে আবেদনের জটিলতা/ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার, পর্যটকদের জন্য বিশেষ সুবিধারাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তারবানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিকড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবেপূর্ববিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১