১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৫.৩৫ +২০.৪৪ | DS30: ২,০৭৮.৭৭ +১৯.৩৭ | লেনদেন: ৫,২২৩.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৫.৩৫ +২০.৪৪ | DS30: ২,০৭৮.৭৭ +১৯.৩৭ | লেনদেন: ৫,২২৩.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৫.৩৫ +২০.৪৪ | DS30: ২,০৭৮.৭৭ +১৯.৩৭ | লেনদেন: ৫,২২৩.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৫.৩৫ +২০.৪৪ | DS30: ২,০৭৮.৭৭ +১৯.৩৭ | লেনদেন: ৫,২২৩.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
প্রবাসে বাংলাদেশ

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে
সংগৃহীত

ইউরোপের শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলায় ২০২৭ সালে বিভিন্ন খাতে বিদেশ থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে ইতালি। দেশটির এ নিয়োগ পরিকল্পনায় বাংলাদেশসহ নির্ধারিত কয়েকটি দেশের নাগরিকদের কাজের সুযোগ রাখা হয়েছে।

নতুন এ পরিকল্পনায় কৃষি, পর্যটন, গৃহস্থালি ও অন্যান্য খাতে কর্মী নিয়োগ করা হবে। ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের সমন্বিত নির্দেশনার ভিত্তিতে ২০২৭ সালের জন্য এ কোটা নির্ধারণ করা হয়েছে।

দেশটির সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট নিয়োগের মধ্যে ৭৬ হাজার ২০০ জনকে অমৌসুমি বা দীর্ঘমেয়াদি কাজের জন্য নেওয়া হবে। এ ছাড়া ৮৯ হাজার জনের সুযোগ থাকবে মৌসুমি কাজে। পাশাপাশি স্বনির্ভর পেশায় কাজের জন্য রাখা হয়েছে ৬৫০টি কোটা। অমৌসুমি কর্মীদের নির্ধারিত কোটার মধ্যে ১৪ হাজার জনের জন্য বরাদ্দ রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাতে।

‘চাহিদাভিত্তিক প্রশিক্ষণ প্রকল্প রাষ্ট্রদূত জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় গৃহীত এসব প্রকল্প সম্পূর্ণভাবে নিয়োগদাতার চাহিদার ভিত্তিতে পরিচালিত হয়।’

— জি বাংলা ডেস্ক

আবেদনের প্রক্রিয়া ও নিয়মাবলি

আরও পড়ুন বুদাপেস্টে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে ২০২৬’ বুদাপেস্টে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে ২০২৬’ প্রবাসে বাংলাদেশ ৫ দিন আগে

আগ্রহী প্রার্থীদের ইতালির নির্ধারিত নিয়ম ও নির্দেশনা মেনে আবেদন করতে হবে। সাধারণত দেশটির ‘ফ্লো ডিক্রি’ বা ‘স্লুচি আইনের’ আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে কাজের অনুমতির জন্য আবেদন করতে হয়। আবেদন প্রক্রিয়া শুরুর পর অনুমোদিত পোর্টালের মাধ্যমে পাসপোর্টের কপি, চাকরির প্রস্তাব বা কাজের চুক্তিনামাসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইউরোপের শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলায় ২০২৭ সালে বিভিন্ন খাতে বিদেশ থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে ইতালি।
  • নতুন এ পরিকল্পনায় কৃষি, পর্যটন, গৃহস্থালি ও অন্যান্য খাতে কর্মী নিয়োগ করা হবে।
  • দেশটির সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট নিয়োগের মধ্যে ৭৬ হাজার ২০০ জনকে অমৌসুমি বা দীর্ঘমেয়াদি কাজের জন্য নেওয়া হবে।
  • আবেদনের প্রক্রিয়া ও নিয়মাবলি

সঠিক নিয়মে আবেদন করতে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল পোর্টাল বা অনুমোদিত কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে।

ইতালির সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালে কর্মী প্রবেশের আবেদনের প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। এ কার্যক্রম চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদন পূরণের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এএলআই (ALI) পোর্টাল ব্যবহার করতে হবে।

তবে আবেদন জমা দেওয়ার মূল দায়িত্ব ইতালির নিয়োগকর্তার। অর্থাৎ বৈধ নিয়োগকর্তার মাধ্যমে কর্মী নিয়োগের প্রস্তাব ও প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিনামূল্যে প্রশিক্ষণ ও মধ্যস্বত্বভোগীদের বিষয়ে সতর্কতা

ইতালিতে কর্মী নিয়োগের বিশেষ প্রশিক্ষণ প্রকল্পের যাবতীয় খরচ সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে। ফলে প্রশিক্ষণার্থীদের এ জন্য কোনো অর্থ খরচ করতে হবে না।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির সুযোগ নেই। কেউ মধ্যস্থতার জন্য অর্থ লেনদেন করলে তাঁকে ভিসা দেওয়া হবে না।

চাহিদাভিত্তিক প্রশিক্ষণ প্রকল্প

রাষ্ট্রদূত জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় গৃহীত এসব প্রকল্প সম্পূর্ণভাবে নিয়োগদাতার চাহিদার ভিত্তিতে পরিচালিত হয়।

ইতালির যেসব প্রতিষ্ঠানের কর্মী প্রয়োজন, তারা প্রথমে নিজেদের চাহিদা নির্ধারণ করে। এরপর সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

প্রবাসে বাংলাদেশ থেকে আরও

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে

১৫ নভেম্বর ২০২৬, ১:০৭ পিএম · প্রবাসে বাংলাদেশ

ইউরোপের শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলায় ২০২৭ সালে বিভিন্ন খাতে বিদেশ থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে ইতালি। দেশটির এ নিয়োগ পরিকল্পনায় বাংলাদেশসহ নির্ধারিত কয়েকটি দেশের নাগরিকদের কাজের সুযোগ রাখা হয়েছে।

ফটোকার্ড

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি
আবেদন যেভাবে

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি
আবেদন যেভাবে

শিরোনাম
বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিকড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবেপূর্ববিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেনআওয়ামী লীগের হাতে গোপন তথ্য তুলে দিতেন সেই এসপিঅবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ডথাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচওবিড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে যুবকের মৃত্যুইরান থেকে ড্রোন হামলা, বাহরাইনে আবারও সতর্কতা জারি