১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৪.৫৪ +১৯.৬৪ | DS30: ২,০৭৮.১৯ +১৮.৮০ | লেনদেন: ৬,১৭৬.৪২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৪.৫৪ +১৯.৬৪ | DS30: ২,০৭৮.১৯ +১৮.৮০ | লেনদেন: ৬,১৭৬.৪২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৪.৫৪ +১৯.৬৪ | DS30: ২,০৭৮.১৯ +১৮.৮০ | লেনদেন: ৬,১৭৬.৪২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৪.৫৪ +১৯.৬৪ | DS30: ২,০৭৮.১৯ +১৮.৮০ | লেনদেন: ৬,১৭৬.৪২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

১৮তম শিক্ষক নিবন্ধন/সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধন

সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধন
সংগৃহীত

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া ৯ হাজার ৮৪২ জন প্রার্থীকে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রার্থীরা অংশ নেন।

মানববন্ধনে প্রার্থীরা বলেন, প্রায় ১৯ লাখ প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৮তম শিক্ষক নিবন্ধনে মোট ৬০ হাজার ৬৩৪ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তাঁদের মধ্যে ১৭তমসহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে ৫৩ হাজার ৩৪০ জন নিয়োগের সুপারিশ পেয়েছেন। তবে একই প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েও ৯ হাজার ৮৪২ জন এখনো সুপারিশবঞ্চিত রয়েছেন। তাঁদের দাবি, উত্তীর্ণের হার ছিল মাত্র ৩ দশমিক ২৪ শতাংশ।

‘দাবিগুলো হলো—১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা; বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে প্রয়োজনে নতুন করে শূন্যপদের চাহিদা নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা; এবং সনদের মেয়াদ ও বয়সসীমা বিবেচনায় নিয়ে চূড়…’

— জি বাংলা ডেস্ক

প্রার্থীদের অভিযোগ, গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক সব শূন্যপদ অন্তর্ভুক্ত না করা এবং আগে সুপারিশপ্রাপ্তদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। এতে তাঁদের অনেকের সনদের মেয়াদ ও চাকরিতে প্রবেশের বয়সসীমা শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার সারাদেশ ২৪ মিনিট আগে

মানববন্ধনে বক্তব্য দেন সুপারিশবঞ্চিত প্রার্থী মুনিয়া তাসনিম। তিনি বলেন, ‘আমরা কোনো অনিয়ম বা বিশেষ সুবিধা চাইতে আসিনি। দীর্ঘ প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েই শিক্ষক নিবন্ধনের সনদ অর্জন করেছি। প্রায় ১৯ লাখ প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে মাত্র ৩ দশমিক ২৪ শতাংশ উত্তীর্ণ হয়েছি। অথচ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও আমরা নিয়োগ পাচ্ছি না।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া ৯ হাজার ৮৪২ জন প্রার্থীকে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন…
  • রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি অ…
  • মানববন্ধনে প্রার্থীরা বলেন, প্রায় ১৯ লাখ প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৮তম শিক্ষক নিবন্ধনে মোট ৬০ হাজার ৬৩৪…
  • প্রার্থীদের অভিযোগ, গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক সব শূন্যপদ অন্তর্ভুক্ত না করা এবং আগে সুপারিশপ্রাপ্তদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা নি…

তিনি আরও বলেন, গত ২১ এপ্রিল শিক্ষামন্ত্রীর কাছে তাঁদের দাবিগুলো তুলে ধরেছিলেন। তখন শিক্ষামন্ত্রী দাবির যৌক্তিকতা বিবেচনা করে এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও সেই আশ্বাসের বাস্তবায়ন দেখা যায়নি।

মুনিয়া তাসনিম বলেন, ‘আমাদের বলা হয়েছিল, নিয়োগ কার্যক্রম সাত দিনের মধ্যে শেষ করা হবে। কিন্তু ২১ এপ্রিল থেকে ১৫ নভেম্বর, সাত মাস পার হয়ে গেছে। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছি। বারবার আশ্বাস পেয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সামাজিকভাবে আমাদের হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। মানুষ প্রশ্ন করে, শিক্ষক হওয়ার সনদ থাকার পরও চাকরি হয়নি কেন? আমরা এর সমাধান চাই।’

আরেক প্রার্থী খোরশেদ আলম বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে। অথচ শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও হাজারো প্রার্থী শিক্ষকতা পেশায় প্রবেশ করতে পারছেন না। এতে একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট থাকছে, অন্যদিকে যোগ্য প্রার্থীরা বেকার জীবন কাটাচ্ছেন।

তিনি বলেন, ‘আমরা রাজপথে থাকতে চাই না, শিক্ষাঙ্গনে ফিরে যেতে চাই। শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন। সাত মাস পেরিয়ে গেলেও সেই আশ্বাসের দৃশ্যমান বাস্তবায়ন না হওয়া অত্যন্ত হতাশাজনক। আমাদের একজন সহযোদ্ধা যমুনা রায় সুপারিশ না পেয়ে আত্মহত্যা করেছেন। এমন হতাশাজনক পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন।’

খোরশেদ আলম আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় তাঁর ইবাদতখানা। আমরা জানতে চাই, সেই ইবাদতখানায় আমাদের আকুতি কি পৌঁছাচ্ছে না? আমরা সরকারের প্রতিপক্ষ নই। আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেদের ন্যায্য অধিকার চাই। আমাদের দ্রুত নিয়োগ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দেওয়া হোক।’

কর্মসূচি থেকে তিন দফা দাবি তুলে ধরেন প্রার্থীরা। দাবিগুলো হলো—১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা; বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে প্রয়োজনে নতুন করে শূন্যপদের চাহিদা নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা; এবং সনদের মেয়াদ ও বয়সসীমা বিবেচনায় নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনা।

সারাদেশ থেকে আরও

পূর্ববিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ পূর্ববিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ববিরোধের জেরে রনি (৪১) নামে এক প্রাইভেটকার চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পিঠে ২০ থেকে ২২টি… ৪৩ মিনিট আগে আওয়ামী লীগের হাতে গোপন তথ্য তুলে দিতেন সেই এসপি আওয়ামী লীগের হাতে গোপন তথ্য তুলে দিতেন সেই এসপিকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘিরে সরকারের নেওয়া পদক্ষেপ ও পুলিশের নিরাপত্তা পরিকল্পনার তথ্য দলটির নেতাকর্মীদের জানিয়ে… ৪৬ মিনিট আগে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ডশরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদারসহ চারজনকে বিভিন্ন মেয়াদে… ৫১ মিনিট আগে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে যুবকের মৃত্যু বিড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে যুবকের মৃত্যুমানিকগঞ্জের সাটুরিয়ায় বিড়ি খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় রমজান আলী (৩৫) নামে এক যুবকের… ১ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধন

১৫ নভেম্বর ২০২৬, ১:৩৯ পিএম · সারাদেশ

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া ৯ হাজার ৮৪২ জন প্রার্থীকে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের নিয়োগের দাবি।

ফটোকার্ড

সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধন

সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে
শাহবাগে মানববন্ধন

সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে
শাহবাগে মানববন্ধন

শিরোনাম
১৮তম শিক্ষক নিবন্ধন/সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধনগ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনারস্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে ব্লক, বসানো হতে পারে রিংমাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতের গ্যাংস্টার ‘লরেন্স বিষ্ণোই’!কমছে আবেদনের জটিলতা/ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার, পর্যটকদের জন্য বিশেষ সুবিধারাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তারবানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিকড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবেপূর্ববিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১