১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৬.৫৮ +২১.৬৭ | DS30: ২,০৭৭.৯৩ +১৮.৫৩ | লেনদেন: ৫,৪১৬.৯৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৬.৫৮ +২১.৬৭ | DS30: ২,০৭৭.৯৩ +১৮.৫৩ | লেনদেন: ৫,৪১৬.৯৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৬.৫৮ +২১.৬৭ | DS30: ২,০৭৭.৯৩ +১৮.৫৩ | লেনদেন: ৫,৪১৬.৯৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৬.৫৮ +২১.৬৭ | DS30: ২,০৭৭.৯৩ +১৮.৫৩ | লেনদেন: ৫,৪১৬.৯৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
ঘটনাস্থল সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও বিদেশি মুদ্রাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বানিয়াচং উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেখের মহল্লায় বাহরাইন ও ওমানপ্রবাসী সাবিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় ১০ জনের একটি মুখোশধারী ডাকাতদল বাড়িতে প্রবেশ করে প্রথমে সিসিটিভি ক্যামেরাগুলো খুলে নিয়ে যায়। পরে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। এরপর ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে নগদ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহামসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

‘মুখোশধারী ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও বিদেশি মুদ্রাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।’

— জি বাংলা ডেস্ক

প্রবাসী সাবিন মিয়ার ছেলে তুহিন মিয়া জানান, তাঁর আরও দুই ভাই প্রবাসে থাকেন। বড় ভাই ওমানে এবং ছোট ভাই বাহরাইনে থাকেন। প্রায় দুই মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। ঘটনার রাতে তিনি চুনারুঘাট উপজেলার আসামপাড়ায় ছিলেন। প্রতিবেশীর ফোনে ডাকাতির খবর পেয়ে মোটরসাইকেলে সকাল ৬টার মধ্যে বাড়িতে পৌঁছান।

আরও পড়ুন রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার সারাদেশ ৪ মিনিট আগে

তুহিনের অভিযোগ, ঘটনার পর স্থানীয়দের নিয়ে থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশের সঙ্গে যোগাযোগ হয়। সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির বিভিন্ন কক্ষ পরিদর্শন করে এবং ছবি ধারণ করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
  • শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বানিয়াচং উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেখের মহল্লায় বাহরাইন ও ওমানপ্রবাসী সাবিন মিয়ার …
  • পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় ১০ জনের একটি মুখোশধারী ডাকাতদল বাড়িতে প্রবেশ করে প্রথমে সিসিটিভি ক্যামেরাগুলো খুলে নিয়ে যায়।
  • প্রবাসী সাবিন মিয়ার ছেলে তুহিন মিয়া জানান, তাঁর আরও দুই ভাই প্রবাসে থাকেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জিডি করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

সারাদেশ থেকে আরও

আওয়ামী লীগের হাতে গোপন তথ্য তুলে দিতেন সেই এসপি আওয়ামী লীগের হাতে গোপন তথ্য তুলে দিতেন সেই এসপিকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘিরে সরকারের নেওয়া পদক্ষেপ ও পুলিশের নিরাপত্তা পরিকল্পনার তথ্য দলটির নেতাকর্মীদের জানিয়ে… ২৬ মিনিট আগে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ডশরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদারসহ চারজনকে বিভিন্ন মেয়াদে… ৩১ মিনিট আগে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে যুবকের মৃত্যু বিড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে যুবকের মৃত্যুমানিকগঞ্জের সাটুরিয়ায় বিড়ি খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় রমজান আলী (৩৫) নামে এক যুবকের… ১ ঘণ্টা আগে এক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্ক এক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্কময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে একসময় শিশুদের কোলাহলে মুখর থাকত মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক। খাঁচার সামনে দাঁড়িয়ে… ২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১৫ নভেম্বর ২০২৬, ১:১৫ পিএম · সারাদেশ

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও বিদেশি মুদ্রাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফটোকার্ড

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে
দুর্ধর্ষ ডাকাতি

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে
দুর্ধর্ষ ডাকাতি

শিরোনাম
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তারবানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিকড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবেপূর্ববিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেনআওয়ামী লীগের হাতে গোপন তথ্য তুলে দিতেন সেই এসপিঅবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ডথাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচওবিড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে যুবকের মৃত্যু