১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
অর্থনীতি

ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা আবেদন করতে পারবেন?

ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা আবেদন করতে পারবেন?
ফাইল ছবি

কোনো ধরনের জামানত ছাড়াই গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ পাওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকে না গিয়েই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ ঋণের আবেদন, অর্থ গ্রহণ ও কিস্তি পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এ সুবিধার আওতায় রয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষ।

বাংলাদেশ ব্যাংকের ‘ই-ঋণ’ বা ই-লোন পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করে গত ৯ নভেম্বর এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। নতুন নির্দেশনায় স্কিমটির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের তফশিলি ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ই-ওয়ালেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ঋণের আবেদন ও অর্থ গ্রহণ করা যাবে। পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।

‘এ ছাড়া প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকরাও এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।’

— জি বাংলা ডেস্ক

এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ। অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন ১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্স ১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্স অর্থনীতি ২ দিন আগে

যারা ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কোনো ধরনের জামানত ছাড়াই গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ পাওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
  • বাংলাদেশ ব্যাংকের ‘ই-ঋণ’ বা ই-লোন পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করে গত ৯ নভেম্বর এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।
  • বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের তফশিলি ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে।
  • এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন।

‘ই-ঋণ’ স্কিমে ঋণ বিতরণের ক্ষেত্রে কয়েকটি জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এর মধ্যে রয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী, প্রত্যন্ত ও দূরবর্তী এলাকায় বসবাসকারী এবং ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ।

এ ছাড়া প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকরাও এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীকে সহজে ঋণসুবিধার আওতায় আনা। বিশেষ করে যাদের পক্ষে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় জামানত দিয়ে ঋণ নেওয়া কঠিন, তাদের জন্য এ স্কিম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়ানোর লক্ষ্য

বাংলাদেশ ব্যাংক মনে করে, এ স্কিমের মাধ্যমে ক্ষুদ্র ঋণ সহজলভ্য হওয়ার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ড বাড়বে। একই সঙ্গে ব্যাংকিং লেনদেনে মোবাইল অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে মানুষের আগ্রহ ও অভ্যস্ততা তৈরি হবে।

এর ফলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ার পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার উদ্যোগও গতি পাবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার লক্ষ্যেই ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করা হয়েছে।

অর্থনীতি থেকে আরও

নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংকবাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ‘কুটির ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)’… ৬ দিন আগে সড়ক উন্নয়নের আড়ালে প্রশাসনিক ব্যয়ের বড় আয়োজন! সড়ক উন্নয়নের আড়ালে প্রশাসনিক ব্যয়ের বড় আয়োজন!রাজশাহী বিভাগের গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৩৪৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়ার প্রস্তাব করেছে সরকার। প্রকল্পটির মূল লক্ষ্য… ৬ দিন আগে ডলারের পতনে ফের বাড়ল স্বর্ণের দাম ডলারের পতনে ফের বাড়ল স্বর্ণের দামযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে ডলারের দর দুর্বল হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের… ১১ দিন আগে কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব‍্যাংক কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব‍্যাংকদেশে কর্মক্ষম মানুষের সংখ্যা ও অনুপাত বাড়ছে। তবে এই জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে যুক্ত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সুযোগ পুরোপুরি… ১২ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা আবেদন করতে পারবেন?

১৫ নভেম্বর ২০২৬, ২:৩৬ পিএম · অর্থনীতি

কোনো ধরনের জামানত ছাড়াই গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ পাওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকে না গিয়েই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ ঋণের আবেদন, অর্থ গ্রহণ ও কিস্তি পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এ সুবিধার আওতায় রয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রতিবন্ধী।

ফটোকার্ড

ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা আবেদন করতে পারবেন?

ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ
কারা আবেদন করতে পারবেন?

ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ
কারা আবেদন করতে পারবেন?

শিরোনাম
ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা আবেদন করতে পারবেন?১৮তম শিক্ষক নিবন্ধন/সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধনগ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনারস্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে ব্লক, বসানো হতে পারে রিংমাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতের গ্যাংস্টার ‘লরেন্স বিষ্ণোই’!কমছে আবেদনের জটিলতা/ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার, পর্যটকদের জন্য বিশেষ সুবিধারাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তারবানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিকড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে