১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
আন্তর্জাতিক

বাজেট বিরোধে ইসরাইলের ক্ষেপণাস্ত্র কেনা বন্ধ

বাজেট বিরোধে ইসরাইলের ক্ষেপণাস্ত্র কেনা বন্ধ
ছবি : জি বাংলা নিউজ

ইসরাইলের প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বাজেট নিয়ে বিরোধের জেরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র কেনা বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

১৫ বিলিয়ন শেকেল নিয়ে বিরোধ

‘সামরিক কার্যক্রমে প্রভাব সম্প্রচারমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই অর্থসংকটের প্রভাব ইসরাইলি সামরিক বাহিনীর গাজা, অধিকৃত পশ্চিম তীর ও লেবাননে পরিচালিত কার্যক্রমে পড়তে শুরু করেছে।’

— জি বাংলা ডেস্ক

ইসরাইলের চ্যানেল ১৩ জানিয়েছে, দুই মন্ত্রণালয়ের বিরোধের কেন্দ্রে রয়েছে ১৫ বিলিয়ন শেকেল, যা প্রায় ৪ দশমিক ৯২ বিলিয়ন মার্কিন ডলারের সমান। সামরিক বাহিনীর দাবি, এই অর্থ তাদের বাজেটে স্থানান্তর করার কথা ছিল।

আরও পড়ুন দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি আন্তর্জাতিক ৮ মিনিট আগে

তবে অর্থ মন্ত্রণালয় সেই দাবি প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের বক্তব্য, তাৎক্ষণিক সামরিক কার্যক্রম পরিচালনার জন্য এই অর্থের প্রয়োজন নেই। বরং অনুমোদন ছাড়াই জমে থাকা ঋণ পরিশোধের জন্য সামরিক বাহিনী অর্থটি চাচ্ছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইসরাইলের প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বাজেট নিয়ে বিরোধের জেরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র কেনা বন্ধ হয়ে গেছে।
  • মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
  • ১৫ বিলিয়ন শেকেল নিয়ে বিরোধ
  • ইসরাইলের চ্যানেল ১৩ জানিয়েছে, দুই মন্ত্রণালয়ের বিরোধের কেন্দ্রে রয়েছে ১৫ বিলিয়ন শেকেল, যা প্রায় ৪ দশমিক ৯২ বিলিয়ন মার্কিন ডলারের সমান।

বেড়েছে সামরিক বাজেট

ইসরাইলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে দেশটির সামরিক বাজেট প্রাথমিকভাবে ১৪৩ বিলিয়ন শেকেল বা প্রায় ৪৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছিল। তবে ইরান ও লেবাননে ইসরাইলি হামলার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাজেট বাড়িয়ে ১৮৩ বিলিয়ন শেকেল বা ৬০ বিলিয়ন ডলার করার নির্দেশ দেন।

১৫ বিলিয়ন শেকেলের ওই অর্থের প্রথম কিস্তি গত আগস্টে দেওয়ার কথা থাকলেও এখনো তা স্থানান্তর করা হয়নি।

সামরিক কার্যক্রমে প্রভাব

সম্প্রচারমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই অর্থসংকটের প্রভাব ইসরাইলি সামরিক বাহিনীর গাজা, অধিকৃত পশ্চিম তীর ও লেবাননে পরিচালিত কার্যক্রমে পড়তে শুরু করেছে। একই সঙ্গে বিভিন্ন যন্ত্রাংশের ঘাটতিও দেখা দিয়েছে।

আগস্টের শেষ দিকে ইসরাইলের সেনাপ্রধান আইয়াল জামির বাজেট নিয়ে বিরোধের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, অর্থায়ন নিয়েও সামরিক বাহিনীকে একটি ‘অভিযান’-এর মুখোমুখি হতে হচ্ছে।

আন্তর্জাতিক থেকে আরও

উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারতভারতের অরুণাচল প্রদেশে দুটি বড় জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিয়াং উপত্যকায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট… ৫ দিন আগে হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনীভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি… ৫ দিন আগে ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্পইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। রোববার মিশিগানে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ছিল ৪ দশমিক ৮৩ ডলার, যুদ্ধ… ৬ দিন আগে একজনের নামে নিবন্ধিত ২,৩৫৪ গাড়ি, জরিমানা ২৮ লাখের বেশি! একজনের নামে নিবন্ধিত ২,৩৫৪ গাড়ি, জরিমানা ২৮ লাখের বেশি!পাকিস্তানের লাহোরের হলরোডে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় নম্বর প্লেট টেম্পারিংয়ের অভিযোগে এক মোটরসাইকেল চালককে আটক করে পুলিশ। পরে… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বাজেট বিরোধে ইসরাইলের ক্ষেপণাস্ত্র কেনা বন্ধ

১৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৭ এএম · আন্তর্জাতিক

ইসরাইলের প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বাজেট নিয়ে বিরোধের জেরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র কেনা বন্ধ হয়ে গেছে।

ফটোকার্ড

বাজেট বিরোধে ইসরাইলের ক্ষেপণাস্ত্র কেনা বন্ধ

বাজেট বিরোধে ইসরাইলের ক্ষেপণাস্ত্র কেনা বন্ধ

বাজেট বিরোধে ইসরাইলের ক্ষেপণাস্ত্র কেনা বন্ধ

শিরোনাম