নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন
নেত্রকোনার বারহাট্টা উপজেলার পরিত্যক্ত অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা স্টেশনে আগুন দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওতে দেখা যায়, এক যুবক স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবককে দেখা যায়। আগুন দেওয়ার পরপরই তাঁদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তায় পেট্রল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় কাঠামোগত তেমন কোনো ক্ষতি হয়নি।
‘তিনি জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও বারহাট্টা থানা পুলিশের তথ্য অনুযায়ী, ছেঁড়া চটের বস্তায় পেট্রল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দিয়ে দুর্বৃত্তরা ভিডিও ধারণ করে পালিয়ে যায়।’
— জি বাংলা ডেস্ক
এদিকে, এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার জহিরুল ইসলাম।
আরও পড়ুন
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন
তিনি জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও বারহাট্টা থানা পুলিশের তথ্য অনুযায়ী, ছেঁড়া চটের বস্তায় পেট্রল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দিয়ে দুর্বৃত্তরা ভিডিও ধারণ করে পালিয়ে যায়। বন্ধ থাকা প্ল্যাটফর্মটিতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। রেল যোগাযোগও স্বাভাবিক রয়েছে।
মূল বিষয়গুলি
- নেত্রকোনার বারহাট্টা উপজেলার পরিত্যক্ত অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
- পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা স্টেশনে আগুন দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়…
- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তায় পেট্রল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগ…
- এদিকে, এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার জহিরুল ইসলাম।
এর আগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাটলী ও সদর উপজেলার চল্লিশা এলাকায় আরও তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।






মন্তব্য (০)