পুলিশের গাড়ি চুরির মূলহোতা গ্রেফতার
চট্টগ্রাম নগরীর হালিশহরে পুলিশ লাইনসের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে থেকে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় রুবেল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি হওয়া গাড়িটিও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পর প্রধান আসামি রুবেলকে ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে হালিশহর থানার বিশেষ আভিযানিক দল।
রুবেলের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রামের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ায় ভাড়া বাসায় থাকেন।
‘চট্টগ্রাম নগরীর হালিশহরে পুলিশ লাইনসের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে থেকে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় রুবেল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
— জি বাংলা ডেস্ক
এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ
সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন পুলিশ সদস্যরা। গাড়িটিতে একজন উপপরিদর্শকসহ (এসআই) সাতজন সদস্য ছিলেন। টহল দলের সদস্যরা পুলিশ লাইনসের সামনে গাড়িটি পার্ক করে পাশের একটি হোটেলে খাবার খেতে যান। পরে ফিরে এসে তাঁরা দেখেন, পুলিশের গাড়িটি সেখানে নেই।
মূল বিষয়গুলি
- চট্টগ্রাম নগরীর হালিশহরে পুলিশ লাইনসের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে থেকে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় রুবেল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
- বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
- রুবেলের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর এলাকায়।
- এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনে এ ঘটনা ঘটে।
দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। পরে সিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। এরপর গাড়ি উদ্ধারে একাধিক দল অভিযান শুরু করে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ।






মন্তব্য (০)