পররাষ্ট্রসচিবের সঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ স্থাপন, অভিবাসন ও গতিশীলতা-সংক্রান্ত সহযোগিতা এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া নিয়মিতভাবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের বিষয়েও আলোচনা করেন তাঁরা।
‘সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ স্থাপন, অভিবাসন ও গতিশীলতা-সংক্রান্ত সহযোগিতা এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।’
— জি বাংলা ডেস্ক
নয়াদিল্লিতে অবস্থানরত স্লোভেনিয়ার এই রাষ্ট্রদূত মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।
আরও পড়ুন
ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’
মূল বিষয়গুলি
- পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত তোমাজ মেনসিন।
- বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
- সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ স্থাপন, অভিবাসন ও গতিশীলতা-সংক্রান্ত সহযোগিতা এব…
- নয়াদিল্লিতে অবস্থানরত স্লোভেনিয়ার এই রাষ্ট্রদূত মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।






মন্তব্য (০)