১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

আকভানের প্রভাবে পিরোজপুরে টানা বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

আকভানের প্রভাবে পিরোজপুরে টানা বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ
সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের ভারী বৃষ্টিতে বিপাকে পড়েছেন পিরোজপুরের নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় দিনমজুর ও শ্রমজীবী পরিবারগুলোতে দেখা দিয়েছে খাদ্যসংকট। অনেকের ঘরে খাবার নেই। অন্যদিকে জরাজীর্ণ ঘরের ছাউনি দিয়ে বৃষ্টির পানি পড়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন তাঁরা। পাশাপাশি জেলার নদীতীরবর্তী এলাকার লাখো মানুষের মধ্যে দেখা দিয়েছে নদীভাঙন ও প্লাবনের আতঙ্ক।

বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে জেলার কচা, বলেশ্বর, সন্ধ্যা ও পানগুছি নদীতীরবর্তী এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষ কাজের সন্ধানে ঘর থেকে বের হতে না পারায় পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় পিরোজপুরের বিস্তীর্ণ জনপদ। জলোচ্ছ্বাস ও প্রচণ্ড বাতাসে ভেসে যায় ঘরবাড়ি, ফসল ও গবাদিপশু। জেলার সাত উপজেলায় প্রাণ হারান ৪০৯ জন। ক্ষতিগ্রস্ত হন ১১ লাখ ৪৩ হাজার ৮৭১ জন। সম্পূর্ণ বিধ্বস্ত হয় ৫৪ হাজার ৪১৬টি ঘরবাড়ি। এ সময় জেলার ৭৩ দশমিক ৭০ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ এবং ১৪৭ দশমিক ০৯ কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি ছিল জিয়ানগর উপজেলা। সেখানে প্রাণ হারান ৫৭ জন।

‘প্রতিবছর ঘূর্ণিঝড় এলে কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।’ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জিয়ানগর ছাত্রকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ২০০৭ সালের সিডরের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জিয়ানগরের মানুষের সবচেয়ে বড় ও জরুরি দাবি টেকস…’

— জি বাংলা ডেস্ক

সিডরের ক্ষতি পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই আবারও দুর্যোগের শঙ্কায় পড়েছেন নদীতীরবর্তী মানুষ। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন জিয়ানগর উপজেলাসহ আশপাশের এলাকার প্রায় দুই লাখ মানুষ। সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জিয়ানগর সদর বাজার, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও নিচু এলাকার গ্রাম। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন নদীতীরবর্তী দরিদ্র পরিবারের সদস্যরা।

আরও পড়ুন প্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল প্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সারাদেশ এইমাত্র

উপজেলার চর সাউদখালী গ্রামের দিনমজুর হেমায়েত হাওলাদার বলেন, ‘বৃষ্টির কারণে কোনো কাজেই যেতে পারছি না। নদী পার হয়ে কাজ করতে হয়। ঘরে চাল নেই, তাই রান্নাও বন্ধ। ভাঙা টিনের ঘরের ছাউনি দিয়ে পানি পড়ে। পলিথিন টাঙিয়ে কোনোমতে মাথা গুঁজে দিন কাটাচ্ছি।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের ভারী বৃষ্টিতে বিপাকে পড়েছেন পিরোজপুরের নিম্ন আয়ের মানুষ।
  • বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে জেলার কচা, বলেশ্বর, সন্ধ্যা ও পানগুছি নদীতীরবর্তী এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
  • জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় পিরোজপুরের বিস্তীর্ণ জনপদ।
  • সিডরের ক্ষতি পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই আবারও দুর্যোগের শঙ্কায় পড়েছেন নদীতীরবর্তী মানুষ।

একই উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের দিনমজুর রাসেল হাওলাদার বলেন, ‘তিন দিন ধরে কাজ বন্ধ। ঘরেও খাবার নেই। মানুষের কাছে চেয়ে কিছু পেলে খেতে পারি, না হলে খালি পেটেই দিন কাটাতে হয়।’ একই অবস্থা ওই গ্রামের লিজা বেগমসহ অনেক দরিদ্র পরিবারের।

সাঈদখালী গ্রামের বাসিন্দা হাফেজ মো. মাসুম বিল্লাহ বলেন, ‘সিডরে আমাদের এলাকায় যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। এখনো অনেক ঘরবাড়ি ভাঙা ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এরপর আরও অনেক বন্যা হয়েছে, কিন্তু এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। প্রতিবছর ঘূর্ণিঝড় এলে কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।’

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জিয়ানগর ছাত্রকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ২০০৭ সালের সিডরের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জিয়ানগরের মানুষের সবচেয়ে বড় ও জরুরি দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদীভাঙন রোধ। উপকূলীয় এই জনপদের মানুষের জানমাল রক্ষা ও জীবনমান উন্নয়নে এটি অত্যন্ত জরুরি।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে উপজেলার জনজীবন অচল হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষ কাজ করতে না পারায় সমস্যায় রয়েছেন। তাঁদের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে। জরুরি প্রয়োজনে এসব মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে তিন দিন ধরে বিরামহীন বৃষ্টিতে উপজেলার স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ত্রাণ বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পাওয়া গেলে নিম্ন আয়ের মানুষের মধ্যে তা বিতরণ করা হবে।

পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রীতম কুমার সরকার বলেন, সিডরে পিরোজপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। জিয়ানগর এলাকায় কিছু বেড়িবাঁধ নির্মাণ করা হলেও দীর্ঘদিনের কারণে সেগুলোতে সমস্যা দেখা দিয়েছে। এসব বাঁধ পুনঃসংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন ভাঙনকবলিত এলাকায় বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ করার প্রক্রিয়া চলছে।

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, বর্তমানে বাজেট অধিবেশন চলছে। অধিবেশন শেষ হলে সংশ্লিষ্ট মন্ত্রীকে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করানো হবে। আশা করছি, এসব এলাকার উন্নয়নে বরাদ্দ পাওয়া যাবে। তিনি বলেন, গত ১৯ বছর ধরে এলাকার মানুষ এই দুর্ভোগ পোহাচ্ছেন। এ সময়ে অনেক সংসদ সদস্য ও মন্ত্রী দায়িত্ব পালন করলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় ৪০০টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রশাসনের নিয়মিত যোগাযোগ রয়েছে। সিডরে ক্ষতিগ্রস্ত সড়ক, ঘাট ও বেড়িবাঁধের অনেকাংশ মেরামত করা হয়েছে। যেসব কাজ বাকি রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, সিডরের পর ফণী, আম্পানসহ বিভিন্ন ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে নদীতীরবর্তী মানুষের ঘরবাড়ি বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় তাঁদের দুর্ভোগ কমেনি। মঠবাড়িয়া, জিয়ানগর, ভান্ডারিয়া ও পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এখনো নদীভাঙন অব্যাহত রয়েছে। তাঁদের মতে, উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি জরাজীর্ণ ঘরবাড়ি সংস্কার এবং দুর্যোগকালে কর্মহীন মানুষের জন্য জরুরি খাদ্যসহায়তা নিশ্চিত করা প্রয়োজন।

সারাদেশ থেকে আরও

বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণবরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।… ৩ ঘণ্টা আগে নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাকচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে… ৮ ঘণ্টা আগে মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুনমানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহণের একটি যাত্রীবাহী… ৮ ঘণ্টা আগে মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশের কাজ শেষের দিকে, চালু হবে কবে? মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশের কাজ শেষের দিকে, চালু হবে কবে?উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল। তবে মতিঝিল-কমলাপুর অংশের… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আকভানের প্রভাবে পিরোজপুরে টানা বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

২১ নভেম্বর ২০২৬, ৭:৪৭ পিএম · সারাদেশ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের ভারী বৃষ্টিতে বিপাকে পড়েছেন পিরোজপুরের নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় দিনমজুর ও শ্রমজীবী পরিবারগুলোতে দেখা দিয়েছে খাদ্যসংকট। অনেকের ঘরে খাবার নেই। অন্যদিকে জরাজীর্ণ ঘরের ছাউনি দিয়ে বৃষ্টির পানি পড়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন তাঁরা। পাশাপাশি জেলার নদীতীরবর্তী।

ফটোকার্ড

আকভানের প্রভাবে পিরোজপুরে টানা বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

আকভানের প্রভাবে পিরোজপুরে টানা বৃষ্টি
বিপাকে নিম্ন আয়ের মানুষ

আকভানের প্রভাবে পিরোজপুরে টানা বৃষ্টি
বিপাকে নিম্ন আয়ের মানুষ

শিরোনাম
প্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যুন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুনচাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহতবিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভীশ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল, নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারাটঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার