১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

যশোরে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও অবদান স্মরণে সংবর্ধনা

যশোরে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও অবদান স্মরণে সংবর্ধনা
সংগৃহীত

যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে যশোরে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে যশোর সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় উন্নয়ন ও জনকল্যাণে বাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা।

যশোর সেনানিবাসের অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এবং বিমানবাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডার এয়ার ভাইস মার্শাল এএসএম শামীমুল ইসলাম। তাঁরা কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর সেনানীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

‘যশোর সেনানিবাসের অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এবং বিমানবাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘা…’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। তবে প্রতিরক্ষার দায়িত্বের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আরও পড়ুন প্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল প্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সারাদেশ এইমাত্র

প্রতিমন্ত্রী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থা সম্প্রসারণ, সড়ক ও সেতু নির্মাণ, দুর্গম অঞ্চলে জনসেবামূলক কার্যক্রম এবং জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সশস্ত্র বাহিনীর দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারত্বের পরিচয় পাওয়া যায়। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস কিংবা যেকোনো সংকটের মুহূর্তে তারা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসন কার্যক্রমে তাঁদের ভূমিকা দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে যশোরে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস।
  • যশোর সেনানিবাসের অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর…
  • প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর সেনানীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
  • তিনি বলেন, সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সংকটময় সেই সময়ে ধৈর্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন ছিল বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সারা দেশে নিরাপত্তাব্যবস্থায় সশস্ত্র বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সংকটময় মুহূর্তে তাঁদের দায়িত্বশীল ভূমিকা বহুমাত্রিক সক্ষমতা ও দেশপ্রেমের প্রতিফলন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, একটি শক্তিশালী, আধুনিক ও পেশাদার সশস্ত্র বাহিনী শুধু জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা নয়, বরং স্বাধীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রের অগ্রযাত্রার অন্যতম ভিত্তি।

সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, দেশরক্ষা ছাড়াও বাংলাদেশ সশস্ত্র বাহিনী বহির্বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রয়োজন হলে জীবন উৎসর্গ করেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে পারেন—এমন সক্ষমতা ও মানসিক প্রস্তুতি নিয়ে তাঁরা দায়িত্ব পালন করেন। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।

বিমানবাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডার এয়ার ভাইস মার্শাল এএসএম শামীমুল ইসলাম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সাহসী ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, মাত্র একটি প্লেন ও একটি হেলিকপ্টার নিয়ে বিমানসেনারা একটি আধুনিক সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন। এ ঘটনা বিশ্বে নজিরবিহীন।

অনুষ্ঠানটি যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে আয়োজনের কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরে হলরুমে স্থানান্তর করা হয়। সেখানে সেনাসদস্য ও সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন।

অনুষ্ঠানে যশোরের চার সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, যশোর সেনা এলাকার অধীন জেলাগুলোর জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বেসামরিক কর্মকর্তা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও

বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণবরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।… ৩ ঘণ্টা আগে নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাকচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে… ৮ ঘণ্টা আগে মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুনমানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহণের একটি যাত্রীবাহী… ৮ ঘণ্টা আগে মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশের কাজ শেষের দিকে, চালু হবে কবে? মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশের কাজ শেষের দিকে, চালু হবে কবে?উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল। তবে মতিঝিল-কমলাপুর অংশের… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

যশোরে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও অবদান স্মরণে সংবর্ধনা

২১ নভেম্বর ২০২৬, ৮:১১ পিএম · সারাদেশ

যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে যশোরে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে যশোর সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় উন্নয়ন ও জনকল্যাণে বাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা।

ফটোকার্ড

যশোরে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও অবদান স্মরণে সংবর্ধনা

যশোরে সশস্ত্র বাহিনীর বীরত্ব
ও অবদান স্মরণে সংবর্ধনা

যশোরে সশস্ত্র বাহিনীর বীরত্ব
ও অবদান স্মরণে সংবর্ধনা

শিরোনাম
প্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যুন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুনচাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহতবিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভীশ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল, নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারাটঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার