১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট
সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। এসব সহিংসতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে দায়ী করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও গাড়িতে আগুন দিয়েছেন ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এসব ঘটনার পর নেতানিয়াহু সরকারের সমালোচনায় সরব হয়েছেন ইসরাইলের পার্লামেন্ট নেসেটের কয়েকজন সদস্য।

‘অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট।’

— আন্তর্জাতিক ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট বলেন, বসতি স্থাপনকারীদের এ ধরনের হামলা নিঃসন্দেহে ‘ইহুদি সন্ত্রাসবাদ’। পশ্চিম তীরে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের নেতৃত্বে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ অঞ্চলটিকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে।

আরও পড়ুন ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক! ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক! আন্তর্জাতিক ১১ ঘণ্টা আগে

হামলাকারীদের নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক আটক, গোয়েন্দা সংস্থা শিন বেতের বিশেষ অভিযানসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির প্রধ…
  • রোববার (২২ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
  • সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও গাড়িতে আগুন দিয়েছেন ইসরাইলি বসতি স্থাপনকারীরা।
  • সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট বলেন, বসতি স্থাপনকারীদের এ ধরনের হামলা নিঃসন্দেহে ‘ইহুদি সন্ত্রাসবাদ’।

বিরোধী নেতা ইয়ার লাপিদও পশ্চিম তীরে চলমান সহিংসতার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, সরকারের অপরাধমূলক অবহেলার কারণেই ইহুদি সন্ত্রাসবাদের বিস্তার ঘটছে।

এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ বলেন, সরকারের মন্ত্রীরা নীরব থেকে বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ডে উৎসাহ জোগাচ্ছেন। বিরোধীরা ক্ষমতায় এলে এ ধরনের সহিংসতা দমনের পাশাপাশি রাষ্ট্রীয় কর্তৃত্ব, আইনের শাসন ও জনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

২০২২ সালের শেষ দিক থেকে ইসরাইলে ডানপন্থী জোট সরকার পরিচালনা করছেন নেতানিয়াহু। দেশটির ইতিহাসে এটিকে সবচেয়ে ডানপন্থী সরকার হিসেবে বিবেচনা করা হয়।

গত ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে। এ জন্য তাঁকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি সরকার গঠনে ব্যর্থ হলে পার্লামেন্টের অন্য কোনো সদস্যকে এ দায়িত্ব দেওয়া হবে।

এদিকে পশ্চিম তীরে নতুন করে তৃতীয় ইন্তিফাদা বা ফিলিস্তিনি গণঅভ্যুত্থান শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ইসরাইলের ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। তাঁর মতে, অঞ্চলটি বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে রয়েছে।

১৯৮৭ ও ২০০০ সালে ফিলিস্তিনিদের প্রথম ও দ্বিতীয় ইন্তিফাদা সংঘটিত হয়। গোলান বলেন, তৃতীয় ইন্তিফাদা ঠেকাতে হলে বর্তমান সরকারের পরিবর্তন জরুরি। কারণ, সরকারটি ইহুদি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে এবং নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করছে।

তিনি আরও বলেন, এ ধরনের সহিংসতায় নিরীহ ফিলিস্তিনিদের পাশাপাশি ইসরাইলি সেনারাও ঝুঁকির মুখে পড়ছেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের বিচ্ছিন্নতা আরও বাড়ছে।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও নেসেট সদস্য নোয়াম তিবনও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন। তাঁর আশঙ্কা, ইহুদি সন্ত্রাসবাদ বন্ধ করতে ব্যর্থ হলে তা শেষ পর্যন্ত ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

তিবন বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কেবল শুরু। সহিংসতা অব্যাহত থাকলে দেশটির ব্যাংকগুলোর ওপরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে।

এর আগে গত বুধবার ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন এবং অবৈধ বসতি সম্প্রসারণে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তি ও চারটি ইসরাইলি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া। এর আগের দিন পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আটটি ইসরাইলি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। জাতিসংঘ ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীরকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে আসছে।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় পশ্চিম তীরের পাঁচটি এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। মধ্য পশ্চিম তীরের দেইর আল-সুদান, কাফর মালিক ও দেইর আবু মাশাল, দক্ষিণের আল-তুওয়ানি এবং উত্তরের দেইর বালুত এলাকায় এসব হামলা চালানো হয়।

এসব ঘটনার তদন্ত শুরু করেছে ইসরাইলি পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

প্রতিবেদন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৫৬টি অবৈধ বসতি এবং ৩৬০টি বসতি স্থাপনকারীদের ফাঁড়ি রয়েছে। এসব এলাকায় প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরাইলি বসবাস করেন।

ফিলিস্তিনের উপনিবেশায়ন ও দেয়াল প্রতিরোধ কমিশনের তথ্যমতে, গত অক্টোবর মাসে ইসরাইলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে মোট ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৬৪টি হামলার জন্য সেনাবাহিনী এবং ১ হাজার ৩৬৯টির জন্য বসতি স্থাপনকারীদের দায়ী করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা, বাড়িঘর ও সম্পত্তি ধ্বংসের ঘটনা বেড়েছে।

অন্যদিকে দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর কারাদণ্ড হতে পারে। এ ছাড়া গাজা যুদ্ধের ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন তিনি।

আন্তর্জাতিক থেকে আরও

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুর নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুরভারতের হায়দরাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কার্যালয়ে ঢুকে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন যুব কংগ্রেসের নেতাকর্মীরা। এ ঘটনায় প্রায়… ২১ ঘণ্টা আগে ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিংমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আগে থেকেই থাকা… ২১ ঘণ্টা আগে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলাইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে রাশিয়ার ভয়াবহ ‘ট্রিপল-ট্যাপ’ হামলায় সাত বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।… ২১ ঘণ্টা আগে ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্তইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন চুক্তি করতে চান, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো… ২১ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

২৩ নভেম্বর ২০২৬, ৭:২৬ এএম · আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। এসব সহিংসতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে দায়ী করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ফটোকার্ড

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

ফিলিস্তিনিদের ওপর হামলা
‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

ফিলিস্তিনিদের ওপর হামলা
‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজদুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন, পালিয়ে রক্ষা পেলেন এএসআইসাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতিফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকটযবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিটকসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতারভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবিকবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার