১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
খেলাধুলা

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড অভিষেক শর্মার

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড অভিষেক শর্মার
ছবি : জি বাংলা নিউজ

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে টেস্ট খেলুড়ে দেশগুলোর ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ব্যাটার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন অভিষেক। ৩০ বলে শতক পূর্ণ করে তিনি ভেঙে দেন রোহিত শর্মার ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে করা সেঞ্চুরির ভারতীয় রেকর্ড।

অভিষেক শেষ পর্যন্ত ৩৪ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কা। ফলে তার স্ট্রাইক রেট দাঁড়ায় ৩১৭.৬৪।

‘তার আগে রয়েছেন এস্তোনিয়ার সাহিল চৌহান, যিনি ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে এবং তুরস্কের মুহাম্মদ ফাহাদ, যিনি ২০২৫ সালে বুলগেরিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।’

— স্পোর্টস ডেস্ক

শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন অভিষেক। প্রথম ছয় ওভারের মধ্যেই তিনি ৭৬ রান করে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড গড়েন।

আরও পড়ুন ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারা ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারা খেলাধুলা ৩ ঘণ্টা আগে

বিশ্বের দ্রুততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরির তালিকায় অভিষেক এখন তৃতীয়। তার আগে রয়েছেন এস্তোনিয়ার সাহিল চৌহান, যিনি ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে এবং তুরস্কের মুহাম্মদ ফাহাদ, যিনি ২০২৫ সালে বুলগেরিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা।
  • বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন অভিষেক।
  • অভিষেক শেষ পর্যন্ত ৩৪ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
  • শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন অভিষেক।

তবে টেস্ট খেলুড়ে তথা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ব্যাটারদের মধ্যে ৩০ বলে অভিষেকের এই সেঞ্চুরিই দ্রুততম। এর আগে এই রেকর্ডটি রোহিত শর্মা ও ডেভিড মিলারের ৩৫ বলে সেঞ্চুরির দখলে ছিল।

অভিষেকের ঝড়ো ব্যাটিংয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বোলারদের ওপর শুরু থেকেই চাপ তৈরি হয়। তার ১০৮ রানের ইনিংসটি ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম আলোচিত ব্যক্তিগত ইনিংস হয়ে উঠেছে।

খেলাধুলা থেকে আরও

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্যআইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি মাসে… ৭ ঘণ্টা আগে কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচউদিনেজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও গোল করার ধারাবাহিকতায় সন্তুষ্ট রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। একই… ৮ ঘণ্টা আগে ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের ব্যাটিং কোচ মাইক স্মিথ তারকা ব্যাটার বাবর আজমের ফর্ম নিয়ে আত্মবিশ্বাস… ৪ দিন আগে ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’ ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’২০২৬ সালের ব্যালন ডি’অর জিততে না পারলেও নিজের স্বপ্ন নিয়ে আত্মবিশ্বাসী বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ব্যালন… ৪ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড অভিষেক শর্মার

১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৪ পিএম · খেলাধুলা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে টেস্ট খেলুড়ে দেশগুলোর ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ব্যাটার।

ফটোকার্ড

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড অভিষেক শর্মার

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড অভিষেক শর্মার

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড অভিষেক শর্মার

শিরোনাম