বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী
বিরোধী দলের অসহযোগিতার কারণেই আওয়ামী লীগের কেউ কেউ ডিসেম্বরে রাজনীতির মাঠে আসতে চায় বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এ্যানি বলেন, ‘আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন বিরোধী দল উপস্থিত হয়নি। প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল প্রতিমুহূর্তে সরকারকে সব রকমের অসহযোগিতা করে যাচ্ছে। এই অসহযোগিতার কারণে কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়। বিরোধী দল এই সুযোগ না দিলে, লংমার্চ না করলে তারা এই সুযোগ পেত না।’
‘তাঁর প্রশ্ন, ‘যে বাংলাদেশে গ্যাস নেই, তেল নেই, তারেক জিয়াকে এখনই গ্যাস দিতে হবে, এখনই সব বিদ্যুৎ দিতে হবে—আমরা কি ধ্বংসস্তূপের ওপর দায়িত্ব নিয়ে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সব দিয়ে দিতে পারব?’ লংমার্চের কারণে তেল খরচ, যানজট ও সাধারণ মানুষের ভোগান্তির প্রসঙ্গ ত…’
— জি বাংলা ডেস্ক
তিনি বলেন, বিরোধী দল সংসদে সরকারের সহযোগিতার কথা বললেও বাইরে বিভিন্ন কর্মসূচি পালন করছে। তাঁর ভাষ্য, গত ১৭ বছর যারা ‘অত্যাচার-নির্যাতন’ করেছে, তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে আবার চলে যাচ্ছে।
আরও পড়ুন
পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির
বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, তারা ঢাকা থেকে রংপুর এবং এর আগে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কর্মসূচি পালন করেছে। গ্যাস ও তেলের সংকট নিয়েও আন্দোলন করছে। তাঁর প্রশ্ন, ‘যে বাংলাদেশে গ্যাস নেই, তেল নেই, তারেক জিয়াকে এখনই গ্যাস দিতে হবে, এখনই সব বিদ্যুৎ দিতে হবে—আমরা কি ধ্বংসস্তূপের ওপর দায়িত্ব নিয়ে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সব দিয়ে দিতে পারব?’
মূল বিষয়গুলি
- বিরোধী দলের অসহযোগিতার কারণেই আওয়ামী লীগের কেউ কেউ ডিসেম্বরে রাজনীতির মাঠে আসতে চায় বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধু…
- শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ও…
- এ্যানি বলেন, ‘আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন বিরোধী দল উপস্থিত হয়নি।
- তিনি বলেন, বিরোধী দল সংসদে সরকারের সহযোগিতার কথা বললেও বাইরে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
লংমার্চের কারণে তেল খরচ, যানজট ও সাধারণ মানুষের ভোগান্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সরকারকে সহযোগিতা করার নমুনা যদি এ ধরনের হয়, এটা কি সহযোগিতা হলো?’
এ্যানি আরও বলেন, বিএনপিকে চাপে রেখে বিরোধী দল ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায়। এ ক্ষেত্রে বিএনপিকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, কোনো সুযোগ নিয়ে বাংলাদেশ ও জনগণের ক্ষতি করা হলে বিএনপি ও তারেক রহমানের সরকার তা মেনে নেবে না।
৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, এর জন্য দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। ছাত্র, যুবক ও তরুণ-তরুণীদের আন্দোলনের মধ্য দিয়ে সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে। এরপর ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশের দায়িত্ব পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।