১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২ | DS30: ২,০৩৭.৬২ +১৫.৭৬ | লেনদেন: ৫,২২২.৮৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২
জাতীয়

পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল

পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল
ছবি : জি বাংলা নিউজ

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন—চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হবে সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে।

রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দামে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটার দরে বিক্রি হবে। এর আগে ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, পেট্রল ১৪০ ও অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে পুরোপুরি সমন্বয় করা হয়নি।

‘জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’

— জি বাংলা ডেস্ক

এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন সৌর বিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে সহজ অর্থায়নে জোর দিচ্ছে সরকার সৌর বিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে সহজ অর্থায়নে জোর দিচ্ছে সরকার জাতীয় ৫ ঘণ্টা আগে

ডিজেলে বড় লোকসান

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আবারও বাড়ল জ্বালানি তেলের দাম।
  • রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দামে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটার দরে বিক্রি হবে।
  • জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্য…
  • এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বর্তমান আন্তর্জাতিক বাজারদরে ডিজেল বিক্রি করে বিপিসির প্রতি লিটারে প্রায় ৮৯ টাকা লোকসান হচ্ছে। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকা। শুধু ডিজেলেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতে পারে।

লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানো হলে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিপিসির ওপর আর্থিক চাপ তৈরি হয়েছে। দেশে তুলনামূলক কম দামে তেল বিক্রি করায় সংস্থাটির নিজস্ব তহবিলও কমে এসেছে।

তেল আমদানি স্বাভাবিক রাখতে সরকার বিপিসিকে ৪ থেকে ৫ হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিপিসির ব্যাংক হিসাবে বর্তমানে প্রায় ১২ হাজার ৩৬৮ কোটি টাকা রয়েছে। এ অর্থ দিয়ে সেপ্টেম্বরের আমদানি ব্যয় মেটানো গেলেও অক্টোবরে আমদানি অব্যাহত রাখতে অর্থসংকট তৈরি হতে পারে।

বছরের শুরু থেকে কয়েক দফা দাম পরিবর্তন

চলতি বছরের শুরুতে দুই দফায় জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল। ফেব্রুয়ারিতে ডিজেল ১০০, কেরোসিন ১১২, পেট্রল ১১৬ ও অকটেন ১২০ টাকা নির্ধারণ করা হয়।

এরপর এপ্রিলে ডিজেলের দাম ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, পেট্রল ১৯ টাকা ও অকটেন ২০ টাকা বাড়ানো হয়। জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বাড়ানো হয়। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর দাম অপরিবর্তিত ছিল।

সোমবার থেকে নতুন দাম কার্যকর হলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন ও কৃষি খাতে পড়তে পারে। বাড়তে পারে পণ্য পরিবহনের ব্যয়, যার প্রভাব নিত্যপণ্যের বাজারেও পড়ার আশঙ্কা রয়েছে।

জাতীয় থেকে আরও

প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে: মাহদী আমিনপ্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্প পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর… ৭ ঘণ্টা আগে প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনাপ্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে প্রিপেইড মিটারের রিচার্জ সেবা। এ সময়ে বিদ্যুৎ সরবরাহ… ১৫ ঘণ্টা আগে পোশাক খাতের মজুরি বোর্ডের প্রথম সভা চলছে পোশাক খাতের মজুরি বোর্ডের প্রথম সভা চলছেতৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শুরু হয়েছে। শ্রমিকদের মজুরি নির্ধারণের প্রক্রিয়ায়… ১৬ ঘণ্টা আগে আজ থেকে টানা ৪ দিন ঢাকাসহ সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে আজ থেকে টানা ৪ দিন ঢাকাসহ সারাদেশে গ্যাসের চাপ কম থাকবেমহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কম থাকবে। এ… ১৭ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল

২০ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৮ পিএম · জাতীয়

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন—চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হবে সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে।

ফটোকার্ড

পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল

পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল

পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল

শিরোনাম