১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
আন্তর্জাতিক

মার্কিন ড্রোন প্রযুক্তি নিজেদের কাজে লাগাবে ইরান

মার্কিন ড্রোন প্রযুক্তি নিজেদের কাজে লাগাবে ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির প্রবেশমুখে আটক করা মার্কিন চালকবিহীন ডুবো যানের (ইউএভি) প্রযুক্তি বিশ্লেষণ করে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ডুবো যানটির প্রযুক্তি নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হবে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে এ কথা জানান।

মোহেবির ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে মার্কিন সামরিক প্রযুক্তির মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রমাণিত হয়েছে। তার দাবি, ওই সংঘাতের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কিছু অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে এসেছে।

‘মোহেবির ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে মার্কিন সামরিক প্রযুক্তির মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রমাণিত হয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

তিনি আটক করা মার্কিন ডুবো যানটির প্রসঙ্গে বলেন, এতে উন্নত প্রযুক্তি রয়েছে। এর কাঠামো ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য খুঁটিয়ে পরীক্ষা করে এটি কীভাবে তৈরি ও পরিচালিত হয়, তা বোঝার চেষ্টা করবে ইরান। পরে পাওয়া জ্ঞান নিজেদের প্রযুক্তি উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা! ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা! আন্তর্জাতিক ১২ ঘণ্টা আগে

এর আগে চলতি মাসের শুরুতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন ডুবো যান আটক করেছে তাদের নৌবাহিনী। ইরানি সংবাদমাধ্যমে ডুবো যানটিকে ‘ডাইভ-এলডি’ মডেলের স্বয়ংক্রিয় ডুবো যান হিসেবে শনাক্ত করা হয়। এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের তৈরি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • হরমুজ প্রণালির প্রবেশমুখে আটক করা মার্কিন চালকবিহীন ডুবো যানের (ইউএভি) প্রযুক্তি বিশ্লেষণ করে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইরান।
  • আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে এ কথা জানান।
  • মোহেবির ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে মার্কিন সামরিক প্রযুক্তির মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রমাণিত হয়েছে।
  • তিনি আটক করা মার্কিন ডুবো যানটির প্রসঙ্গে বলেন, এতে উন্নত প্রযুক্তি রয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ডাইভ-এলডি দীর্ঘ সময় পানির নিচে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে। নজরদারি, সমুদ্রতলের মানচিত্র তৈরি ও মাইন শনাক্তকরণসহ বিভিন্ন কাজে এটি ব্যবহার করা যায়। অ্যান্ডুরিলের তথ্য অনুযায়ী, যানটি সর্বোচ্চ ৬ হাজার মিটার গভীরতায় কাজ করতে এবং একটানা ১০ দিন পর্যন্ত চলতে সক্ষম।

তবে ডুবো যানটি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের বক্তব্যে পার্থক্য রয়েছে। আইআরজিসি এটিকে অত্যাধুনিক মার্কিন প্রযুক্তিসম্পন্ন ডুবো যান হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে, মার্কিন কর্মকর্তারা বলেছেন, যানটি ত্রুটিপূর্ণ ছিল এবং এতে সংবেদনশীল তথ্য বা শ্রেণিবদ্ধ সোনার-রাডার সরঞ্জাম ছিল না।

বিশ্লেষকদের মতে, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ডুবো যানটির কিছু যান্ত্রিক ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে ইরান ধারণা পেতে পারে। তবে এ থেকে ইরান কতটা সামরিক সুবিধা অর্জন করতে পারবে, তা এখনই নিশ্চিত নয়।

আন্তর্জাতিক থেকে আরও

মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর মন্ত্রিসভায় পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির… ১২ ঘণ্টা আগে দিল্লিতে তিনতলা ভবনধসে নিহত ২, আটকা বহু মানুষ দিল্লিতে তিনতলা ভবনধসে নিহত ২, আটকা বহু মানুষভারতের রাজধানী দিল্লির চান্দনি চক এলাকার কাছে তিনতলা একটি নির্মাণাধীন ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন… ২ দিন আগে রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্পইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতি হলেও সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের… ২ দিন আগে হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগন হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগনযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মার্কিন ড্রোন প্রযুক্তি নিজেদের কাজে লাগাবে ইরান

২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৮ এএম · আন্তর্জাতিক

হরমুজ প্রণালির প্রবেশমুখে আটক করা মার্কিন চালকবিহীন ডুবো যানের (ইউএভি) প্রযুক্তি বিশ্লেষণ করে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ডুবো যানটির প্রযুক্তি নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হবে।

ফটোকার্ড

মার্কিন ড্রোন প্রযুক্তি নিজেদের কাজে লাগাবে ইরান

মার্কিন ড্রোন প্রযুক্তি নিজেদের কাজে লাগাবে ইরান

মার্কিন ড্রোন প্রযুক্তি নিজেদের কাজে লাগাবে ইরান

শিরোনাম