১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
আন্তর্জাতিক

বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম

বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি পাইপলাইনে তেল সরবরাহ পুনরায় শুরু এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনায় বাজারে স্বস্তি ফিরেছে। ফলে বুধবার (২৩ সেপ্টেম্বর) ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দামই কমেছে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ৭ সেন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ১৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম কমে ৩৫ সেন্ট বা দশমিক ৩৯ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৯০ ডলার ১৭ সেন্টে।

সৌদি আরব লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও অপরিশোধিত তেল সরবরাহ শুরু করায় মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে নিউইয়র্কে জাতিসংঘের উদ্যোগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার ফলে দীর্ঘদিনের সংঘাতের কূটনৈতিক সমাধানের আশাও বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

‘মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘ধ্বংস করে দেওয়ার’ হুমকি দিলেও একই সময়ে জানান, যুদ্ধের অবসান নিয়ে ইরানের মধ্যস্থতাকারীদের সঙ্গে তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘ধ্বংস করে দেওয়ার’ হুমকি দিলেও একই সময়ে জানান, যুদ্ধের অবসান নিয়ে ইরানের মধ্যস্থতাকারীদের সঙ্গে তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে ‘যথেষ্ট অগ্রগতি’ হয়েছে।

আরও পড়ুন ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা! ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা! আন্তর্জাতিক ১২ ঘণ্টা আগে

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তেল সরবরাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা এবং দীর্ঘদিন ধরে চলা সংঘাত অবসানের কূটনৈতিক উদ্যোগে আশাবাদ তৈরি হওয়ায় মঙ্গলবার ব্রেন্টের দাম ১০০ ডলারের নিচে নেমে যায়। গত ৮ সেপ্টেম্বরের পর ওই দিনই প্রথমবারের মতো ব্রেন্টের দাম ১০০ ডলারের নিচে নামে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম।
  • বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ৭ সেন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ১৮ সেন্…
  • সৌদি আরব লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও অপরিশোধিত তেল সরবরাহ শুরু করায় মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
  • মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘ধ্বংস করে দেওয়ার’ হুমকি দিলেও একই সময়ে জানান, যুদ্ধের অবসান নিয়ে ইরানের মধ্যস্থতাকার…

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, কয়েক সপ্তাহ আগের তুলনায় বৈশ্বিক তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে বাজারে বেশি আশাবাদ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বৈঠকও ব্যবসায়ীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলার পর গত ১১ সেপ্টেম্বর সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি বন্ধ করে দিয়েছিল। এর ফলে ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল সরবরাহে ব্যাঘাত ঘটে। মঙ্গলবার পাইপলাইনটি আবার চালু করা হয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র জানিয়েছে।

পাইপলাইনটি পুনরায় চালু হওয়ায় প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল ইয়ানবু বন্দরের দিকে পাঠানো হচ্ছে বলে সূত্রগুলো জানিয়েছে। এটি বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।

অন্যদিকে ইরাকও তেল রপ্তানি বাড়াচ্ছে বলে দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ জানিয়েছেন। মঙ্গলবার তিনি বলেন, ইরাক বর্তমানে প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করছে। তুরস্কের মাধ্যমে প্রতিদিন ৬ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করার আশাও প্রকাশ করেছে দেশটি।

আন্তর্জাতিক থেকে আরও

মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর মন্ত্রিসভায় পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির… ১২ ঘণ্টা আগে দিল্লিতে তিনতলা ভবনধসে নিহত ২, আটকা বহু মানুষ দিল্লিতে তিনতলা ভবনধসে নিহত ২, আটকা বহু মানুষভারতের রাজধানী দিল্লির চান্দনি চক এলাকার কাছে তিনতলা একটি নির্মাণাধীন ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন… ২ দিন আগে রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্পইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতি হলেও সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের… ২ দিন আগে হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগন হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগনযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম

২৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৭ এএম · আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি পাইপলাইনে তেল সরবরাহ পুনরায় শুরু এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনায় বাজারে স্বস্তি ফিরেছে। ফলে বুধবার (২৩ সেপ্টেম্বর) ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দামই কমেছে।

ফটোকার্ড

বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম

বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম

বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম

শিরোনাম