১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫৮৮.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
খেলাধুলা

হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো

হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ২১ গোল দূরে ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শুধু মাইলফলক ছোঁয়াই নয়, হাজারতম গোলটি জাতীয় দলের জার্সিতে করতে চান পর্তুগিজ তারকা। তাঁর মতে, এমন একটি মুহূর্ত হবে ক্যারিয়ারের ‘সুন্দর সমাপ্তির মতো’।

ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচের আগে বুধবার পর্তুগাল ফুটবল সামিটে কথা বলেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাঁর গোলসংখ্যা ৯৭৯। এর মধ্যে পর্তুগালের হয়ে করেছেন ১৪৬ গোল।

এক হাজার গোল নাকি আরেকটি নেশন্স লিগ শিরোপা—কোনটি বেশি গুরুত্বপূর্ণ, এমন প্রশ্নে কোনো একটিকে বেছে নেননি রোনালদো। তিনি বলেন, ‘লক্ষ্য দুটোই অর্জন করা, এক হাজার গোল করা এবং জাতীয় দলের হয়ে এই নেশন্স লিগ জেতার চেষ্টা করা।’

‘তিনি বলেন, ‘লক্ষ্য দুটোই অর্জন করা, এক হাজার গোল করা এবং জাতীয় দলের হয়ে এই নেশন্স লিগ জেতার চেষ্টা করা।’ হাজারতম গোলটি কোন জার্সিতে করতে চান, সে বিষয়েও নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।’

— জি বাংলা ডেস্ক

হাজারতম গোলটি কোন জার্সিতে করতে চান, সে বিষয়েও নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। রোনালদো বলেন, ‘জাতীয় দলের হয়ে এক হাজারতম গোল করা হবে দারুণ কিছুর পূর্ণতা, সুন্দর একটি গল্প। এটা শেষ নয়, তবে খুব সুন্দর একটি গল্প হবে।’

আরও পড়ুন তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড খেলাধুলা ২২ ঘণ্টা আগে

তবে এই মাইলফলক নিয়ে তিনি অতিরিক্ত ভাবছেন না বলেও জানান। রোনালদোর ভাষায়, ‘আমি আগেই বলেছি, সেখানে পৌঁছাতে চাই এবং পৌঁছাবও। কিন্তু এটা কোনো মোহ নয়। বাকিটা হলো উপভোগ করা, প্রতিটি দিন উপভোগ করা।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ২১ গোল দূরে ক্রিশ্চিয়ানো রোনালদো।
  • ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচের আগে বুধবার পর্তুগাল ফুটবল সামিটে কথা বলেন রোনালদো।
  • এক হাজার গোল নাকি আরেকটি নেশন্স লিগ শিরোপা—কোনটি বেশি গুরুত্বপূর্ণ, এমন প্রশ্নে কোনো একটিকে বেছে নেননি রোনালদো।
  • হাজারতম গোলটি কোন জার্সিতে করতে চান, সে বিষয়েও নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাওয়া নিয়েও ভেবেছিলেন রোনালদো। পরে পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও নতুন কোচ জর্জ জেসুসের সঙ্গে আলোচনার পর জাতীয় দলে থাকার সিদ্ধান্ত নেন তিনি।

নিজের ভবিষ্যৎ নিয়েও অবস্থান পরিষ্কার করেছেন পর্তুগাল অধিনায়ক। তিনি বলেন, ‘তারা আমাকে চায়। আমিও বিশ্বাস করি, জাতীয় দলকে এখনো সাহায্য করতে পারি। কোচ যদি আমাকে না চান, আজই চলে যেতে পারি। যখন মনে হবে এখানে আমি কিছুই করছি না, মাঠে অবদান রাখতে পারছি না, গোল করছি না বা তারা আমাকে চায় না, তখন সবার আগে আমিই ব্যাগ গুছিয়ে নেব।’

জেসুসের অধীনে নতুন অধ্যায় শুরু করছে পর্তুগাল। বৃহস্পতিবার ওয়েলসের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ দিয়ে জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হবে তাঁর। রোনালদোর সামনে এখন আন্তর্জাতিক শিরোপা জয়ের পাশাপাশি এক হাজার গোলের মাইলফলকের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য।

খেলাধুলা থেকে আরও

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডেরভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল বুধবার। এর আগে একের পর এক চোটের ধাক্কা সামলাতে হচ্ছে দলটিকে। এবার অনুশীলনে… ৫ দিন আগে জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টাবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। রোববার রাতে অ্যাকাউন্টটির… ৫ দিন আগে ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারা ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারাবল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলকে জেতাতে পারলেন না সাকিব আল হাসান। নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) মঈন আলী, সাইফ হাসান ও হারমিত সিংকে… ৬ দিন আগে ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদ ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদপাকিস্তানের কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৩ উইকেটে হারের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো

২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪০ এএম · খেলাধুলা

ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ২১ গোল দূরে ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শুধু মাইলফলক ছোঁয়াই নয়, হাজারতম গোলটি জাতীয় দলের জার্সিতে করতে চান পর্তুগিজ তারকা। তাঁর মতে, এমন একটি মুহূর্ত হবে ক্যারিয়ারের ‘সুন্দর সমাপ্তির মতো’।

ফটোকার্ড

হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো

হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো

হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো

শিরোনাম