১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫৮৮.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
খেলাধুলা

আসিয়ান কাপে ৩-৪ পয়েন্টের লক্ষ্য জামালদের

আসিয়ান কাপে ৩-৪ পয়েন্টের লক্ষ্য জামালদের
ছবি: সংগৃহীত

জাকার্তার মাঠে আজ শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ। তবে বাংলাদেশের টুর্নামেন্ট-যাত্রা শুরু হবে আগামীকাল। প্রথম ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা মুখোমুখি হবে মালয়েশিয়ার। গ্রুপের র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকলেও আত্মবিশ্বাসের ঘাটতি নেই অধিনায়ক জামাল ভূঁইয়ার।

ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, ‘অবশ্যই এই টুর্নামেন্টে ভালো করতে চাই। জাকার্তায় বড় দর্শকের সামনে খেলার সুযোগ পেয়ে আমরা সত্যিই উত্তেজিত।’

প্রথমবারের মতো আয়োজিত ডিভিশন-১-এর এই টুর্নামেন্টে আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন।

‘অবসর নেওয়া খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, তারা সবাই বলে খেলার সময় আরও বেশি উপভোগ করলে ভালো হতো।’ প্রায় ১৮ কোটি মানুষের দেশ থেকে ২৩ সদস্যের জাতীয় দলে জায়গা পাওয়াকে বড় সম্মান মনে করেন জামাল।’

— স্পোর্টস ডেস্ক

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে ১৮১তম। গ্রুপের অন্য তিন দলের মধ্যে ইন্দোনেশিয়া ১১৮, মালয়েশিয়া ১৩৬ এবং সিঙ্গাপুর ১৪৮তম অবস্থানে রয়েছে। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও এটিকে বড় বাধা হিসেবে দেখছেন না জামাল।

আরও পড়ুন তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড খেলাধুলা ২২ ঘণ্টা আগে

তিনি বলেন, ‘আমরা জানি আমাদের অবস্থান সবচেয়ে নিচে। কিন্তু নিজেদের ও দেশের প্রত্যাশা আছে। তিন বা চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। ফুটবলে কখন কী হয়, তা আগে থেকে কেউ বলতে পারে না।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জাকার্তার মাঠে আজ শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ।
  • ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, ‘অবশ্যই এই টুর্নামেন্টে ভালো করতে চাই।
  • প্রথমবারের মতো আয়োজিত ডিভিশন-১-এর এই টুর্নামেন্টে আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
  • ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে ১৮১তম।

৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে শততম ম্যাচের কাছাকাছি রয়েছেন। দুই দশক আগে ডেনমার্কের কোপেনহেগেনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতার কথাও সাক্ষাৎকারে তুলে ধরেন তিনি।

জামাল বলেন, ‘সবকিছুরই একটা শেষ আছে। কিন্তু এখন শরীর ভালো আছে। জাতীয় দল ও দেশের প্রতি আমার টান অনেক। অবসর নেওয়া খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, তারা সবাই বলে খেলার সময় আরও বেশি উপভোগ করলে ভালো হতো।’

প্রায় ১৮ কোটি মানুষের দেশ থেকে ২৩ সদস্যের জাতীয় দলে জায়গা পাওয়াকে বড় সম্মান মনে করেন জামাল। তাঁর ভাষায়, ‘প্রতিবার মাঠে নামা আমার কাছে বিশেষ। যত বেশি সময় দলের সঙ্গে থাকছি, তত বেশি উপভোগ করছি। কারণ আমি ফুটবল ভালোবাসি, আমার দল ও দেশকে ভালোবাসি।’

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ফাইনালে উঠবে। দুই গ্রুপের রানার্সআপ দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।

খেলাধুলা থেকে আরও

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডেরভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল বুধবার। এর আগে একের পর এক চোটের ধাক্কা সামলাতে হচ্ছে দলটিকে। এবার অনুশীলনে… ৫ দিন আগে জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টাবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। রোববার রাতে অ্যাকাউন্টটির… ৫ দিন আগে ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারা ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারাবল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলকে জেতাতে পারলেন না সাকিব আল হাসান। নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) মঈন আলী, সাইফ হাসান ও হারমিত সিংকে… ৬ দিন আগে ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদ ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদপাকিস্তানের কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৩ উইকেটে হারের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আসিয়ান কাপে ৩-৪ পয়েন্টের লক্ষ্য জামালদের

২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:১২ এএম · খেলাধুলা

জাকার্তার মাঠে আজ শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ। তবে বাংলাদেশের টুর্নামেন্ট-যাত্রা শুরু হবে আগামীকাল। প্রথম ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা মুখোমুখি হবে মালয়েশিয়ার। গ্রুপের র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকলেও আত্মবিশ্বাসের ঘাটতি নেই অধিনায়ক জামাল ভূঁইয়ার।

ফটোকার্ড

আসিয়ান কাপে ৩-৪ পয়েন্টের লক্ষ্য জামালদের

আসিয়ান কাপে ৩-৪ পয়েন্টের লক্ষ্য জামালদের

আসিয়ান কাপে ৩-৪ পয়েন্টের লক্ষ্য জামালদের

শিরোনাম