১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৫.৭৬ +২৯.০২ | DS30: ২,০৬৪.৯৯ +৭.৫৯ | লেনদেন: ১,২০৯.৯৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৫.৭৬ +২৯.০২
আন্তর্জাতিক

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে?

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে?
সংগৃহীত

ইরানের পক্ষ থেকে দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি এ তথ্য প্রকাশ করে। তবে রয়টার্স জানিয়েছে, তারা ওই প্রতিবেদনটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এর কয়েক ঘণ্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি রোডম্যাপ উপস্থাপন করেন। কাতারের মাধ্যমে প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি। প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় শর্ত পূরণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল চালু করা হবে।

ইরানের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং প্রায় ১২ বিলিয়ন ডলারের জব্দ ইরানি সম্পদ ছাড় করার শর্ত রয়েছে। পাশাপাশি লেবানন ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির কথাও এতে রয়েছে। আরাগচি জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সপ্তম দিনে চূড়ান্ত চুক্তি ও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর কথা রয়েছে।

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প তাঁর সহযোগীদের জানিয়েছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও সামরিক হামলা চালানোর বিষয়টি তিনি বিবেচনা করছেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি গ্রহণ করে নিজেদের শর্ত পূরণ করলে তেহরানও তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। ইরানের প্রস্তাবটি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সমন্বয় করে তৈরি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে আন্তর্জাতিক এইমাত্র

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবটির বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কাতারসহ মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরানের পক্ষ থেকে দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে দ্য…
  • এর কয়েক ঘণ্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি রোডম্যাপ উপস্থাপন করেন।
  • ইরানের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং প্রায় ১২ বিলিয়ন ডলারের জব্দ ইরানি সম্পদ ছাড় করার শর্ত রয়েছ…
  • ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি গ্রহণ করে নিজেদের শর্ত পূরণ করলে তেহরানও তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প তাঁর সহযোগীদের জানিয়েছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও সামরিক হামলা চালানোর বিষয়টি তিনি বিবেচনা করছেন। তবে রয়টার্স জানিয়েছে, এই তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্প বলেছিলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে। একই সময়ে ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ কমানোর প্রস্তাব দেয়।

আন্তর্জাতিক থেকে আরও

নেতানিয়াহুর মিত্রদের ভাগিয়ে নিচ্ছেন আইজেনকট নেতানিয়াহুর মিত্রদের ভাগিয়ে নিচ্ছেন আইজেনকটইসরাইলে সরকার গঠনের লক্ষ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা করছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা… ১ দিন আগে সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদসৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু হয়েছে। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা এবং হাজিদের জন্য… ১ দিন আগে এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং? এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং?বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে… ১ দিন আগে চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪ চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইইউয়ান শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে?

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম · আন্তর্জাতিক

আল-জাজিরার বিশ্লেষণ

ফটোকার্ড

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে?

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে?

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে?

শিরোনাম