নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতিসহ আটক ৩ নেতাকর্মী
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তুহিন রেজাসহ তিন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী বাজার এলাকার একটি তেলপাম্প থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তুহিন রেজা (৩৩), ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা সোহাগ (৩৭) এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন (৩২)।
‘জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শরিফুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন বৈঠকে অংশ নিয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালায়।’
— জি বাংলা ডেস্ক
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শরিফুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন বৈঠকে অংশ নিয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালায়।
আরও পড়ুন
সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধন
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালিয়ে বাজার পেরিয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে একটি তেলপাম্প থেকে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, একজন ঢাকা মহানগর শ্রমিক লীগের পদধারী নেতা এবং অপরজন নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা।
মূল বিষয়গুলি
- ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তুহিন রেজাসহ তিন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
- বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী বাজার এলাকার একটি তেলপাম্প থেকে তাদের আটক করা হয়।
- আটক ব্যক্তিরা হলেন—নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তুহিন রেজা (৩৩), ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা সোহাগ (৩৭) এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন…
- জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শরিফুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন বৈঠকে অংশ নিয়েছেন—এমন ত…
ওসি শরিফুল ইসলাম বলেন, আটক তিনজনকে জেলা ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।






মন্তব্য (০)