আওয়ামী লীগের হাতে গোপন তথ্য তুলে দিতেন সেই এসপি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘিরে সরকারের নেওয়া পদক্ষেপ ও পুলিশের নিরাপত্তা পরিকল্পনার তথ্য দলটির নেতাকর্মীদের জানিয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে পুলিশ কী ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং কোথায় কোথায় পুলিশ মোতায়েন করা হচ্ছে, এসব তথ্য দলটির নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতেন তিনি।
এ ঘটনায় রাষ্ট্রদ্রোহের মামলায় শনিবার (১৪ নভেম্বর) রাতে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা।
‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘিরে সরকারের নেওয়া পদক্ষেপ ও পুলিশের নিরাপত্তা পরিকল্পনার তথ্য দলটির নেতাকর্মীদের জানিয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।’
— জি বাংলা ডেস্ক
রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
পূর্ববিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১
তদন্ত কমিটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে তাঁর দপ্তরে ডেকে পাঠান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ এবং তথ্য ফাঁসের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের আলামত পাওয়ার পর তাঁর দুটি ফোন জব্দ করা হয়।
মূল বিষয়গুলি
- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘিরে সরকারের নেওয়া পদক্ষেপ ও পুলিশের নিরাপত্তা পরিকল্পনার তথ্য দলটির নেতাকর্মীদের জানিয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রা…
- অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে পুলিশ কী ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং কোথায় কোথায় …
- এ ঘটনায় রাষ্ট্রদ্রোহের মামলায় শনিবার (১৪ নভেম্বর) রাতে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যর…
- রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে বলেন, প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাঙ্গীর আলমকে ডাকা হয়েছিল। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।






মন্তব্য (০)