অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড
শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদারসহ চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়গাঁও ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশারসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মো. রোকন সরদার (৩৫) ও তাজেল সরদারকে (২৭) তিন মাস করে এবং রুহুল আমিন ও রহিম বাদশাকে (২০) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
‘ইউএনও আবুবকর সিদ্দিক বলেন, ভেদরগঞ্জ উপজেলার কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
— জি বাংলা ডেস্ক
দণ্ডপ্রাপ্ত রোকন সরদার শরীয়তপুর সদর উপজেলার পাটানিগাঁও গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে। তাজেল সরদার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের রব সরদারের ছেলে। রুহুল আমিন আব্দুর রশিদের ছেলে। তিনি সোহেল ফ্রান্সেগাঁও এলাকার বাসিন্দা। অপর দণ্ডপ্রাপ্ত রহিম বাদশা নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
আরও পড়ুন
পূর্ববিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১
ইউএনও আবুবকর সিদ্দিক বলেন, ভেদরগঞ্জ উপজেলার কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মূল বিষয়গুলি
- শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো.
- শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়গাঁও ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
- ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মো.
- দণ্ডপ্রাপ্ত রোকন সরদার শরীয়তপুর সদর উপজেলার পাটানিগাঁও গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে।






মন্তব্য (০)