১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
শিক্ষা

৫১তম বিশেষ বিসিএসে আবেদন করবেন যেভাবে

৫১তম বিশেষ বিসিএসে আবেদন করবেন যেভাবে
সংগৃহীত

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার অনলাইন আবেদন, আবেদন ফি পরিশোধ ও প্রবেশপত্র সংগ্রহের বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বিপিএসসির নির্ধারিত ওয়েবসাইটের পাশাপাশি টেলিটকের ওয়েবসাইটেও এসব নির্দেশনা পাওয়া যাচ্ছে।

৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২০৫ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা।

যেভাবে আবেদন করবেন

‘পদ দুটি হলো— সহকারী সার্জন—ক্যাডার কোড ৪১০ সহকারী ডেন্টাল সার্জন—ক্যাডার কোড ৪৫০ সহকারী সার্জন পদের জন্য এমবিবিএস এবং সহকারী ডেন্টাল সার্জন পদের জন্য বিডিএস ডিগ্রির তথ্য সংশ্লিষ্ট কোড অনুযায়ী পূরণ করতে হবে।’

— জি বাংলা ডেস্ক

আবেদন করতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। প্রার্থীর পরিচয় ও শিক্ষাগত তথ্য যাচাইয়ের জন্য এসএসসি বা সমমান পরীক্ষার রোল ও নিবন্ধন নম্বর, শিক্ষা বোর্ড এবং পাসের সাল দিতে হবে।

আরও পড়ুন দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা শিক্ষা ২ দিন আগে

এসব তথ্য শিক্ষা বোর্ডের ডাটাবেসের সঙ্গে যাচাই করার পর প্রার্থীর নাম, বাবা-মায়ের নামসহ প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফরমে যুক্ত হবে। একবার এসব তথ্য যুক্ত হওয়ার পর তা পরিবর্তনের সুযোগ থাকবে না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার অনলাইন আবেদন, আবেদন ফি পরিশোধ ও প্রবেশপত্র সংগ্রহের বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
  • ৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে।
  • আবেদন করতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।
  • এসব তথ্য শিক্ষা বোর্ডের ডাটাবেসের সঙ্গে যাচাই করার পর প্রার্থীর নাম, বাবা-মায়ের নামসহ প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফরমে যুক্ত হবে।

অনলাইন আবেদন ফরম তিনটি অংশে বিভক্ত—ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও ক্যাডার পছন্দ।

ব্যক্তিগত তথ্যের অংশে জন্মতারিখ, লিঙ্গ, বর্তমান চাকরির অবস্থা, কোটা, বৈবাহিক অবস্থা, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন/পাসপোর্ট নম্বর, উচ্চতা, ওজন ও বুকের মাপ দিতে হবে। প্রার্থীর জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে।

শারীরিক যোগ্যতা

৫১তম বিশেষ বিসিএসে আবেদনের ক্ষেত্রে শারীরিক যোগ্যতার নির্দিষ্ট শর্ত রয়েছে। পুরুষ প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১৫২ দশমিক ৪০ সেন্টিমিটার এবং ওজন ৪৮ দশমিক ৯৯ কেজি হতে হবে।

নারী প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১৪৭ দশমিক ৩২ সেন্টিমিটার এবং ওজন ৪০ দশমিক ৮২ কেজি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ও ক্যাডার পছন্দ

শিক্ষাগত যোগ্যতার অংশে এইচএসসি ও স্নাতক পর্যায়ের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে দুটি পদে নিয়োগ দেওয়া হবে।

পদ দুটি হলো—

  • সহকারী সার্জন—ক্যাডার কোড ৪১০

  • সহকারী ডেন্টাল সার্জন—ক্যাডার কোড ৪৫০

সহকারী সার্জন পদের জন্য এমবিবিএস এবং সহকারী ডেন্টাল সার্জন পদের জন্য বিডিএস ডিগ্রির তথ্য সংশ্লিষ্ট কোড অনুযায়ী পূরণ করতে হবে। জিপিএ বা বিভাগ উল্লেখের ক্ষেত্রে সরকারি প্রজ্ঞাপনে দেওয়া নিয়ম অনুসরণ করতে হবে।

ছবি ও স্বাক্ষর আপলোড

ফরমের সব তথ্য পূরণ করার পর ‘অ্যাপ্লিকেশন প্রিভিউ’ দেখে তথ্য যাচাই করতে হবে। কোনো ভুল থাকলে আবেদন ফি দেওয়ার আগেই তা সংশোধন করতে হবে। ফি পরিশোধের পর আবেদন ফরমে আর কোনো পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না।

তথ্য যাচাই ও চূড়ান্ত করার পর নির্ধারিত মাপ অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির মাপ হতে হবে ৩০০×৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট। ছবি অবশ্যই রঙিন এবং তিন মাসের মধ্যে তোলা হতে হবে।

স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট।

আবেদন সফলভাবে জমা দেওয়ার পর ছবি ও স্বাক্ষরসহ একটি আবেদনকারীর কপি পাওয়া যাবে। এতে একটি ইউজার আইডি থাকবে। পরবর্তী সময়ে প্রয়োজন হতে পারে বলে আবেদনকারীর কপিটি প্রিন্ট করে বা সংরক্ষণ করে রাখতে হবে।

যেভাবে আবেদন ফি দেবেন

আবেদন ফি পরিশোধ করতে টেলিটকের প্রিপেইড নম্বর থেকে নির্ধারিত নিয়মে দুটি এসএমএস পাঠাতে হবে।

সাধারণ প্রার্থীদের মূল আবেদন ফি ২০০ টাকা। এর সঙ্গে শিক্ষা বোর্ডের তথ্য যাচাইয়ের চার্জ ও ভ্যাট যুক্ত হয়ে মোট ২০৫ টাকা দিতে হবে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের মূল আবেদন ফি ৫০ টাকা। যাচাই চার্জসহ তাঁদের মোট ৫৫ টাকা পরিশোধ করতে হবে।

ফি পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তী সময়ে ওই পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পাসওয়ার্ড হারিয়ে গেলে এসএমএসের মাধ্যমে তা পুনরুদ্ধারের ব্যবস্থাও রাখা হয়েছে।

তদবির করলে অযোগ্য

বিপিএসসি জানিয়েছে, আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির করা হলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করে প্রথমে ৮ এবং পরে ১ চাপলে হেল্পলাইনের মাধ্যমে সহায়তা নেওয়া যাবে।

শিক্ষা থেকে আরও

জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছেশিক্ষার্থীদের যাতায়াত ও ভর্তি প্রক্রিয়ার ভোগান্তি কমাতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি… ৪ দিন আগে ১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ঢাবি শিক্ষার্থী বায়েজিদ ১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ঢাবি শিক্ষার্থী বায়েজিদমস্তিষ্কে জটিলতা নিয়ে টানা ১০ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)… ৪ দিন আগে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ১ ডিসেম্বর থেকে… ৫ দিন আগে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক আম্মার রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক আম্মাররাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ১৯… ৭ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৫১তম বিশেষ বিসিএসে আবেদন করবেন যেভাবে

৩ অক্টোবর ২০২৬, ৩:৩৯ এএম · শিক্ষা

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার অনলাইন আবেদন, আবেদন ফি পরিশোধ ও প্রবেশপত্র সংগ্রহের বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বিপিএসসির নির্ধারিত ওয়েবসাইটের পাশাপাশি টেলিটকের ওয়েবসাইটেও এসব নির্দেশনা পাওয়া যাচ্ছে।

ফটোকার্ড

৫১তম বিশেষ বিসিএসে আবেদন করবেন যেভাবে

৫১তম বিশেষ বিসিএসে আবেদন করবেন যেভাবে

৫১তম বিশেষ বিসিএসে আবেদন করবেন যেভাবে

শিরোনাম
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনদুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরআওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া