১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
শিক্ষা

স্টামফোর্ডে জমজমাট ‘ক্যারিয়ার এক্সপো-২০২৬’, হাজারো চাকরির সুযোগ

স্টামফোর্ডে জমজমাট ‘ক্যারিয়ার এক্সপো-২০২৬’, হাজারো চাকরির সুযোগ
সংগৃহীত

সিভি হাতে নতুন কর্মজীবনের স্বপ্ন নিয়ে শনিবার (৩ অক্টোবর) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে ভিড় করেন শিক্ষার্থীরা। চাকরি ও ইন্টার্নশিপের সুযোগের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা পেতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’।

বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিসিপিসি) উদ্যোগে এবং জেসিআই ঢাকা ডিপ্লোমেটস, জেসিআই ঢাকা হেরিটেজ ও জেসিআই ঢাকা ইম্প্যাক্টের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

আয়োজকদের ভাষ্য, দীর্ঘ ২৪ বছর পর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে বড় পরিসরে ক্যারিয়ার এক্সপোর আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনে দেশের বিভিন্ন খাতের ৪০টির বেশি দেশি, বিদেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নেয়।

‘চাকরি ও ইন্টার্নশিপের সুযোগের পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব, উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা দিতে দিনব্যাপী একাধিক ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশনের আয়োজন করা হয়।’

— জি বাংলা ডেস্ক

ক্যারিয়ার এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজ এবং উপাচার্য প্রফেসর ড. শরিফ নাফে আস-সাবের। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ শিক্ষা ৫৯ মিনিট আগে

আয়োজকেরা জানান, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এক হাজারের বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ভিড় করেন। কেউ সরাসরি সিভি জমা দেন, আবার কেউ নিয়োগপ্রক্রিয়া, প্রয়োজনীয় দক্ষতা ও কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে খোঁজ নেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সিভি হাতে নতুন কর্মজীবনের স্বপ্ন নিয়ে শনিবার (৩ অক্টোবর) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে ভিড় করেন শিক্ষার্থীরা।
  • বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিসিপিসি) উদ্যোগে এবং জেসিআই ঢাকা ডিপ্লোমেটস, জেসিআই ঢাকা হেরিটেজ ও জেসিআই ঢাকা ইম্প্যাক্টের …
  • আয়োজকদের ভাষ্য, দীর্ঘ ২৪ বছর পর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে বড় পরিসরে ক্যারিয়ার এক্সপোর আয়োজন করা হয়েছে।
  • ক্যারিয়ার এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড.

ক্যাম্পাসের বিভিন্ন স্টলে বিশেষ করে চাকরিপ্রত্যাশী ও ইন্টার্নশিপে আগ্রহী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মানবসম্পদ ও করপোরেট প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের চাহিদা এবং নিজেদের ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তব ধারণা নেওয়ার সুযোগ পান।

চাকরি ও ইন্টার্নশিপের সুযোগের পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব, উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা দিতে দিনব্যাপী একাধিক ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশনের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ‘ক্যারিয়ার ইন ব্যাংকিং’ বিষয়ে সেশন পরিচালনা করেন শাহরিয়ার ইমরান। দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ‘অন্ট্রোপ্রেনারশিপ’ বিষয়ে সেশন নেন তাশদিক হাবিব। এরপর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ‘ক্যারিয়ার ইন আইটি’ বিষয়ে কথা বলেন জাফির শাফি চৌধুরী। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘লিডারশিপ স্কিলস’ বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন মো. আলতামিস নাবিল।

দিনব্যাপী এ এক্সপো বিকেল ৫টা পর্যন্ত চলে। পরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’-এর আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

আয়োজকদের মতে, এ আয়োজন শুধু চাকরির আবেদন বা সিভি জমা দেওয়ার প্ল্যাটফর্ম নয়; বরং শিক্ষার্থীদের সঙ্গে করপোরেট ও পেশাজগতের সরাসরি যোগাযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের চাহিদা, প্রয়োজনীয় দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন।

শিক্ষা থেকে আরও

দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরারাত পেরিয়ে সকাল হলেও রাজপথ ছাড়েননি ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশবঞ্চিত প্রার্থীরা। সুপারিশের দাবিতে রাজধানীর… ৬ দিন আগে ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন মিয়াদ হোসাইন। তাঁর প্রধান বিষয় ছিল চীনা বা মান্দারিন ভাষা।… ৬ দিন আগে থাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচও থাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচওথাইল্যান্ডে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিসহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ… ৭ দিন আগে জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছেশিক্ষার্থীদের যাতায়াত ও ভর্তি প্রক্রিয়ার ভোগান্তি কমাতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি… ৮ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

স্টামফোর্ডে জমজমাট ‘ক্যারিয়ার এক্সপো-২০২৬’, হাজারো চাকরির সুযোগ

৪ অক্টোবর ২০২৬, ৪:৫৫ এএম · শিক্ষা

সিভি হাতে নতুন কর্মজীবনের স্বপ্ন নিয়ে শনিবার (৩ অক্টোবর) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে ভিড় করেন শিক্ষার্থীরা। চাকরি ও ইন্টার্নশিপের সুযোগের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা পেতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’।

ফটোকার্ড

স্টামফোর্ডে জমজমাট ‘ক্যারিয়ার এক্সপো-২০২৬’, হাজারো চাকরির সুযোগ

স্টামফোর্ডে জমজমাট ‘ক্যারিয়ার এক্সপো-২০২৬’, হাজারো চাকরির সুযোগ

স্টামফোর্ডে জমজমাট ‘ক্যারিয়ার এক্সপো-২০২৬’, হাজারো চাকরির সুযোগ

শিরোনাম
ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবিকবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদ