১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
খেলাধুলা

ব্রাজিলের অগ্রগ্রতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন আনচেলত্তি

ব্রাজিলের অগ্রগ্রতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন আনচেলত্তি
সংগৃহীত

বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক সফরে নতুনদের পরখ করে বেশ সন্তুষ্টই হয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের পর শনিবার ভারতের বিপক্ষে ৪-০ গোলের জয়ে তিন ম্যাচের এশিয়া সফর শেষ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই সফরে দুই জয় ও এক ড্র পেয়েছে ব্রাজিল।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর দল পুনর্গঠনের লক্ষ্যে এ সফরে বেশ কিছু নতুন খেলোয়াড়কে সুযোগ দেন ৬৭ বছর বয়সী আনচেলত্তি। বিভিন্ন ম্যাচে একাধিক পরিবর্তনের মাধ্যমে খেলোয়াড়দের পরীক্ষা করেন তিনি। ভারতের বিপক্ষে শেষ ম্যাচেও একাদশে আটটি পরিবর্তন এনেছিলেন ব্রাজিলের কোচ।

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ব্রাজিলের হয়ে গোল করেন এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনো। লিনো একাই করেন দুটি গোল। ভারতের বিপক্ষে এটিই ছিল দুই দলের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

‘তিনি জানান, ম্যাচের মান বা প্রতিপক্ষ কে ছিল, সেটির চেয়ে খেলোয়াড়দের বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের সেরাটা দেওয়ার সক্ষমতা যাচাই করাই ছিল মূল লক্ষ্য।’

— স্পোর্টস ডেস্ক

ভারতকে হারানোর পর আনচেলত্তি বলেন, এই সফর থেকে খেলোয়াড়দের সামর্থ্য ও চরিত্র সম্পর্কে তাঁর ধারণা আরও পরিষ্কার হয়েছে। তিনি জানান, ম্যাচের মান বা প্রতিপক্ষ কে ছিল, সেটির চেয়ে খেলোয়াড়দের বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের সেরাটা দেওয়ার সক্ষমতা যাচাই করাই ছিল মূল লক্ষ্য।

আরও পড়ুন মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি খেলাধুলা ৯ ঘণ্টা আগে

এই সফরে স্যামুয়েল লিনো আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম দুই গোলের দেখা পেয়েছেন। ভারতের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে জোড়া গোল করেন তিনি। এস্তেভাওও গোল করার পাশাপাশি পেদ্রোর গোলটিতে সহায়তা করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক সফরে নতুনদের পরখ করে বেশ সন্তুষ্টই হয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
  • ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর দল পুনর্গঠনের লক্ষ্যে এ সফরে বেশ কিছু নতুন খেলোয়াড়কে সুযোগ দেন ৬৭ বছর বয়সী আনচেলত্তি।
  • কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ব্রাজিলের হয়ে গোল করেন এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনো।
  • ভারতকে হারানোর পর আনচেলত্তি বলেন, এই সফর থেকে খেলোয়াড়দের সামর্থ্য ও চরিত্র সম্পর্কে তাঁর ধারণা আরও পরিষ্কার হয়েছে।

আনচেলত্তির পরিকল্পনায় তরুণদের আরও সুযোগ দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে এই সফরে। তিনি জানিয়েছেন, আগামী স্কোয়াড নিয়ে তাঁর ধারণা এখন আগের চেয়ে পরিষ্কার। তবে দলটিতে আমূল পরিবর্তনের বদলে সুযোগ না পাওয়া অন্য তরুণ প্রতিভাদেরও পরখ করে দেখার পরিকল্পনা রয়েছে তাঁর।

আগামী নভেম্বরে আবার মাঠে নামবে ব্রাজিল। ১৪ নভেম্বর জাপান এবং ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। দুটি ম্যাচই হবে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে।

বিশ্বকাপের পর দল পুনর্গঠনের প্রক্রিয়ায় এশিয়া সফরকে তাই আনচেলত্তির জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের সুযোগ দিয়ে আগামী দিনের ব্রাজিলের কাঠামো গড়ে তোলার দিকেই নজর রাখছেন ইতালিয়ান এই কোচ।

খেলাধুলা থেকে আরও

আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচউরুগুয়ের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফেরার মিশনে মঙ্গলবার সকালে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটির আগে বড় সুখবর দিয়েছেন কোচ… ৫ দিন আগে নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’ নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’টানা তিন বিশ্বকাপে শেষ ষোলোতে উঠতে না পারার গ্লানি বয়ে বেড়াচ্ছে জার্মানি। নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনেও শুরুর দুই ম্যাচে জয় পায়নি দলটি।… ৫ দিন আগে আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জয় শাহ। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায়… ৬ দিন আগে ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশেরফুটবলের অভিধানে ‘ফার্গি টাইম’ শব্দটির জন্ম ম্যানচেস্টার ইউনাইটেডের হাত ধরে। ঘড়ির কাঁটা ৯০ মিনিট ছাড়িয়ে গেলেও স্যার অ্যালেক্স ফার্গুসনের দল… ৭ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ব্রাজিলের অগ্রগ্রতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন আনচেলত্তি

৪ অক্টোবর ২০২৬, ৬:৫১ এএম · খেলাধুলা

বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক সফরে নতুনদের পরখ করে বেশ সন্তুষ্টই হয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের পর শনিবার ভারতের বিপক্ষে ৪-০ গোলের জয়ে তিন ম্যাচের এশিয়া সফর শেষ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই সফরে দুই জয় ও এক ড্র পেয়েছে ব্রাজিল।

ফটোকার্ড

ব্রাজিলের অগ্রগ্রতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন আনচেলত্তি

ব্রাজিলের অগ্রগ্রতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন আনচেলত্তি

ব্রাজিলের অগ্রগ্রতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন আনচেলত্তি

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু