সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাঁ কুঁচকির চোটে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই মুশফিকুর রহিম। এর মধ্যে একের পর এক চোটও ভোগাচ্ছে তাঁকে।
এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও খেলতে পারেননি তিনি। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
‘ফিজিও বায়েজিদুল বলেন, ‘চোটের অবস্থা যেন আরও খারাপ না হয়, সে জন্য তাঁকে দ্রুত বিশ্রামে থাকতে হবে এবং নির্দিষ্ট পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’
— জি বাংলা ডেস্ক
ম্যাচ শেষে মুশফিকের এমআরআই স্ক্যান করানো হয়। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, এমআরআই রিপোর্টে তাঁর শ্রোণিচক্রের হাড়ের আশপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়েছে।
আরও পড়ুন
মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি
চোটের অবস্থা বিবেচনায় মুশফিককে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং নির্দিষ্ট পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ফিজিও বায়েজিদুল বলেন, ‘চোটের অবস্থা যেন আরও খারাপ না হয়, সে জন্য তাঁকে দ্রুত বিশ্রামে থাকতে হবে এবং নির্দিষ্ট পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ কারণে দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে না।’
মূল বিষয়গুলি
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
- সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই মুশফিকুর রহিম।
- এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও খেলতে পারেননি তিনি।
- ম্যাচ শেষে মুশফিকের এমআরআই স্ক্যান করানো হয়।
আগামী সোমবার (২৩ নভেম্বর) শুরু হবে সেঞ্চুরিয়ন টেস্ট। এর আগেই চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ।
ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। এখন কেবল টেস্ট ক্রিকেটেই খেলেন তিনি। দ্বিতীয় টেস্টে খেলতে না পারায় এবার দেশে ফিরে পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করবেন এই অভিজ্ঞ ব্যাটার।






মন্তব্য (০)