১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
খেলাধুলা

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি
সংগৃহীত

এমএলএস কাপ ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি। শনিবার প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নিজেদের মাঠে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরেছে দলটি। ম্যাচের বড় অংশ ১০ জন নিয়ে খেলতে হয়েছে তাদের।

মিয়ামির নু স্টেডিয়ামে চিলির খেলোয়াড় গনসালো তাপিয়া দুটি গোল করেন। দ্বিতীয়ার্ধে একটি গোল করেন তাহা হাব্রুন। স্বাগতিক দর্শকদের হতবাক করে দেওয়া এই জয় ছিল কলম্বাসের দাপুটে পারফরম্যান্সের ফল।

তিন ম্যাচের সিরিজে সাত নম্বর বাছাই কলম্বাস ২০২৩ সালের চ্যাম্পিয়ন। আগামী শুক্রবার ওহাইওতে দ্বিতীয় ম্যাচ জিতলেই মেসিদের বিদায় করে দেবে তারা। শনিবারের পারফরম্যান্সের পর সিরিজ শেষ করার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকার কথা কলম্বাসের।

‘হতাশার মধ্যে কলম্বাসের তাপিয়া তাঁর থ্রো-ইনের সামনে এসে দাঁড়ালে ক্ষুব্ধ হয়ে বলটি তাঁর মুখের দিকে ছুড়ে মারতে দেখা যায় মেসিকে।’

— স্পোর্টস ডেস্ক

২৪ বছর বয়সী তাপিয়া পুরো ম্যাচেই মিয়ামির রক্ষণে চাপ সৃষ্টি করেন। ম্যাচের শুরুতে মিয়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার তাঁকে ফেলে দিলে পেনাল্টি পায় কলম্বাস। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন তাপিয়া।

আরও পড়ুন সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক খেলাধুলা ২৩ ঘণ্টা আগে

৩৬ মিনিটে মিয়ামির পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। কলম্বাসের স্টিফেন মোরেইরাকে দেরিতে ও বেপরোয়াভাবে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন গনসালো লুহান। ফলে মাঠ ছাড়তে হয় তাঁকে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • এমএলএস কাপ ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি।
  • মিয়ামির নু স্টেডিয়ামে চিলির খেলোয়াড় গনসালো তাপিয়া দুটি গোল করেন।
  • তিন ম্যাচের সিরিজে সাত নম্বর বাছাই কলম্বাস ২০২৩ সালের চ্যাম্পিয়ন।
  • ২৪ বছর বয়সী তাপিয়া পুরো ম্যাচেই মিয়ামির রক্ষণে চাপ সৃষ্টি করেন।

ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হয়নি মিয়ামি। কলম্বাসের যুক্তরাষ্ট্রের গোলরক্ষক প্যাট্রিক শুল্টে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেন। ঝাঁপিয়ে পড়ে মেসির ফ্রি কিকও ফিরিয়ে দেন তিনি।

প্রথমার্ধের শেষ দিকে লাল কার্ড থেকে বেঁচে যান মেসি। হতাশার মধ্যে কলম্বাসের তাপিয়া তাঁর থ্রো-ইনের সামনে এসে দাঁড়ালে ক্ষুব্ধ হয়ে বলটি তাঁর মুখের দিকে ছুড়ে মারতে দেখা যায় মেসিকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কলম্বাস। ৫২ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে গোল করেন হাব্রুন। এরপর ৫৮ মিনিটে মিয়ামির ইয়ানিক ব্রাইটের ঢিলেঢালা মার্কিংয়ের সুযোগ নিয়ে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোল করেন তাপিয়া।

এই হারের ফলে প্লে-অফে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে মিয়ামির। পরের ম্যাচে কলম্বাসের মাঠে জিততে হবে তাদের। সেই ম্যাচে জয় পেলে সিরিজ গড়াবে তৃতীয় ম্যাচে। সেখানেও জিততে না পারলে প্লে-অফ থেকেই বিদায় নিতে হবে মেসিদের।

খেলাধুলা থেকে আরও

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’ নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’টানা তিন বিশ্বকাপে শেষ ষোলোতে উঠতে না পারার গ্লানি বয়ে বেড়াচ্ছে জার্মানি। নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনেও শুরুর দুই ম্যাচে জয় পায়নি দলটি।… ৫ দিন আগে আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জয় শাহ। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায়… ৬ দিন আগে ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশেরফুটবলের অভিধানে ‘ফার্গি টাইম’ শব্দটির জন্ম ম্যানচেস্টার ইউনাইটেডের হাত ধরে। ঘড়ির কাঁটা ৯০ মিনিট ছাড়িয়ে গেলেও স্যার অ্যালেক্স ফার্গুসনের দল… ৭ দিন আগে দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জাব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে পছন্দ করেন না ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। তবে সম্প্রতি নিজের ডেটিং লাইফ ও… ৯ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি

২২ নভেম্বর ২০২৬, ৯:৫৬ এএম · খেলাধুলা

এমএলএস কাপ ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি। শনিবার প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নিজেদের মাঠে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরেছে দলটি। ম্যাচের বড় অংশ ১০ জন নিয়ে খেলতে হয়েছে তাদের।

ফটোকার্ড

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস
প্লে-অফে চাপে মেসি

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস
প্লে-অফে চাপে মেসি

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু