১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
লাইফস্টাইল

দেশি না ব্রয়লার মুরগির ডিম ভালো

দেশি না ব্রয়লার মুরগির ডিম ভালো
সংগৃহীত

ডিমের প্রসঙ্গ এলে অনেকের মনে প্রশ্ন আসে—খোলা পরিবেশে পালিত মুরগির ডিম ভালো, নাকি ব্রয়লার মুরগির ডিম? কোন ডিমে পুষ্টিগুণ বেশি, তা নিয়ে ভোক্তাদের মধ্যে নানা ধারণা রয়েছে।

ডায়েটারি কনসালট্যান্ট ডা. অরুণ কুমারের মতে, বাস্তবে দুই ধরনের ডিমে প্রায় একই পরিমাণ প্রোটিন ও অন্যান্য প্রধান পুষ্টি উপাদান থাকে।

তিনি বলেন, উন্মুক্ত পরিবেশে পালিত মুরগি সাধারণত প্রাকৃতিক খাবার খাওয়ায় তাদের ডিমে ক্যারোটিনয়েডের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। এ কারণে এসব ডিমের কুসুম তুলনামূলক গাঢ় হলুদ ও ঘন দেখায়। অন্যদিকে, পোল্ট্রি ফিড খাওয়া মুরগির ডিমের কুসুমের রং কিছুটা হালকা হতে পারে।

‘এ ছাড়া ঘাস ও পোকামাকড়ের মতো প্রাকৃতিক খাবারের কারণে উন্মুক্ত পরিবেশে পালিত মুরগির ডিমে ওমেগা-৩-এর পরিমাণও কিছুটা বেশি থাকতে পারে বলে জানান তিনি।’

— জি বাংলা ডেস্ক

এ ছাড়া ঘাস ও পোকামাকড়ের মতো প্রাকৃতিক খাবারের কারণে উন্মুক্ত পরিবেশে পালিত মুরগির ডিমে ওমেগা-৩-এর পরিমাণও কিছুটা বেশি থাকতে পারে বলে জানান তিনি। তবে এসব পার্থক্য খুব বেশি নয়। দুই ধরনের ডিমেই প্রোটিনের পরিমাণ প্রায় একই।

আরও পড়ুন দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায় দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায় লাইফস্টাইল ৩ দিন আগে

ক্যারোটিনয়েড এক ধরনের প্রাকৃতিক রঞ্জক পদার্থ, যা ডিমের কুসুমকে হলুদ বা কমলা রং দেয়। মুরগি কী ধরনের খাবার খাচ্ছে, তার ওপর কুসুমের রঙ অনেকটাই নির্ভর করে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ডিমের প্রসঙ্গ এলে অনেকের মনে প্রশ্ন আসে—খোলা পরিবেশে পালিত মুরগির ডিম ভালো, নাকি ব্রয়লার মুরগির ডিম?
  • ডায়েটারি কনসালট্যান্ট ডা.
  • তিনি বলেন, উন্মুক্ত পরিবেশে পালিত মুরগি সাধারণত প্রাকৃতিক খাবার খাওয়ায় তাদের ডিমে ক্যারোটিনয়েডের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে।
  • এ ছাড়া ঘাস ও পোকামাকড়ের মতো প্রাকৃতিক খাবারের কারণে উন্মুক্ত পরিবেশে পালিত মুরগির ডিমে ওমেগা-৩-এর পরিমাণও কিছুটা বেশি থাকতে পারে বলে জানান তিনি।

ডা. অরুণ কুমার বলেন, কেউ যদি মূলত প্রোটিনের জন্য ডিম খান, তাহলে ব্রয়লার মুরগির ডিম খাওয়ায় কোনো সমস্যা নেই। শুধু পুষ্টিগুণের কথা বিবেচনা করে দুই থেকে তিন গুণ বেশি দাম দিয়ে ফ্রি-রেঞ্জ ডিম কেনার প্রয়োজন নেই।

মুরগিকে কি হরমোন দেওয়া হয়?

ডিমের পাশাপাশি মুরগি পালনে হরমোন ব্যবহারের বিষয়েও দীর্ঘদিন ধরে নানা কথা প্রচলিত আছে। অনেকের ধারণা, দ্রুত বড় করার জন্য মুরগিকে হরমোন ইনজেকশন দেওয়া হয়।

তবে ডা. অরুণ কুমার বলেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। মুরগিকে হরমোন দিয়ে পালন করা হয়—এটি একটি ভুল ধারণা। তাঁর মতে, হরমোন ব্যবহার করে মুরগি পালন করা বাস্তবসম্মত নয় এবং এতে খরচও অত্যন্ত বেশি হবে।

তিনি বলেন, মুরগির রোগ প্রতিরোধের জন্য টিকা দেওয়া হয়। অনেকে এসব টিকাকে ভুল করে হরমোন ইনজেকশন মনে করেন।

ডিম খেলে মেয়েদের বয়ঃসন্ধি আগে হয়?

ডিম বা মুরগির মাংস খাওয়ার কারণে মেয়েদের বয়ঃসন্ধি বা পিউবার্টি আগে শুরু হয়—এমন ধারণাও প্রচলিত রয়েছে। তবে এর পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ নেই বলে জানান ডা. অরুণ কুমার।

তিনি বলেন, গত ১০০ বছরে সম্পূর্ণ নিরামিষভোজী পরিবারগুলোর মেয়েদের মধ্যেও বয়ঃসন্ধির গড় বয়স কমেছে। তাই ডিম, ব্রয়লার মুরগি বা মাংস খাওয়ার সঙ্গে মেয়েদের অকাল বয়ঃসন্ধির সরাসরি সম্পর্ক রয়েছে—এমন দাবি করার বৈজ্ঞানিক ভিত্তি নেই।

লাইফস্টাইল থেকে আরও

বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? যা বলছেন বিশেষজ্ঞরা বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? যা বলছেন বিশেষজ্ঞরাবেশি প্রোটিন খেলেই পেশি দ্রুত বড় বা শক্তিশালী হয়—শরীরচর্চা করেন এমন অনেকের মধ্যে এ ধারণা প্রচলিত। পেশি গঠনের আশায় অনেকে প্রতিদিনের খাবারে… ৯ দিন আগে বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে? বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে?সাধারণত বিয়েতে বর বা কনের পক্ষ থেকে একজনকে ‘উকিল বাবা’ হিসেবে নিযুক্ত করা হয়। তাঁকে ওই বিয়ের অভিভাবক হিসেবে বিবেচনা করা হয়। বিয়ের… ১১ দিন আগে ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ ইংল্যান্ডের চিকিৎসাব্যবস্থায় ক্যানসার শনাক্তে নতুন এক উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ চিকিৎসকরা (জিপি বা ফ্যামিলি ডক্টর) রক্ত পরীক্ষার মাধ্যমে… ১৪ দিন আগে গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যারাত যত গভীর হয়, পাড়ায় পাড়ায় রাস্তার কুকুরের ডাক তত বেশি শোনা যায়। দীর্ঘ ও করুণ সুরের এই ডাক অনেকের মনে ভয় তৈরি করে। প্রচলিত কুসংস্কার… ১৭ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দেশি না ব্রয়লার মুরগির ডিম ভালো

৫ অক্টোবর ২০২৬, ৫:৩৩ এএম · লাইফস্টাইল

ডিমের প্রসঙ্গ এলে অনেকের মনে প্রশ্ন আসে—খোলা পরিবেশে পালিত মুরগির ডিম ভালো, নাকি ব্রয়লার মুরগির ডিম? কোন ডিমে পুষ্টিগুণ বেশি, তা নিয়ে ভোক্তাদের মধ্যে নানা ধারণা রয়েছে।

ফটোকার্ড

দেশি না ব্রয়লার মুরগির ডিম ভালো

দেশি না ব্রয়লার মুরগির ডিম ভালো

দেশি না ব্রয়লার মুরগির ডিম ভালো

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু