১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৯০.৫০ -১০.৩৪ | DS30: ২,০৭৭.৫৪ -১০.৯৫ | লেনদেন: ৮৪৬.৪৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯০.৫০ -১০.৩৪ | DS30: ২,০৭৭.৫৪ -১০.৯৫ | লেনদেন: ৮৪৬.৪৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯০.৫০ -১০.৩৪ | DS30: ২,০৭৭.৫৪ -১০.৯৫ | লেনদেন: ৮৪৬.৪৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯০.৫০ -১০.৩৪ | DS30: ২,০৭৭.৫৪ -১০.৯৫ | লেনদেন: ৮৪৬.৪৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
লাইফস্টাইল

৭০ বছর বয়সেও হাঁটু শক্ত ও সচল রাখবেন যেভাবে

৭০ বছর বয়সেও হাঁটু শক্ত ও সচল রাখবেন যেভাবে
সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে হাঁটুর ব্যথা ও চলাফেরায় সমস্যা দেখা দিতে পারে। তবে নিয়মিত শরীরচর্চা এবং হাঁটুর চারপাশের পেশি শক্তিশালী করার মাধ্যমে দীর্ঘদিন চলাফেরার সক্ষমতা ধরে রাখা সম্ভব। ৭০ বছর বয়সি ফিটনেস কনটেন্ট নির্মাতা ও দীর্ঘায়ু নিয়ে কাজ করা ক্যারি লিন সিসন হাঁটু শক্ত ও সচল রাখতে নিয়মিত চারটি ব্যায়াম করেন।

স্কোয়াট

স্কোয়াট করার সময় হাঁটু পায়ের আঙুলের সামনে চলে গেলে তা সবসময় ক্ষতিকর নয় বলে মনে করেন ক্যারি। শরীরের সক্ষমতা অনুযায়ী স্বাচ্ছন্দ্য ও নিয়ন্ত্রণের সঙ্গে এই ব্যায়াম করার পরামর্শ দেন তিনি।

‘তবে বয়স্ক ব্যক্তি বা যাদের আগে থেকেই হাঁটুর ব্যথা, আঘাত কিংবা ভারসাম্যের সমস্যা রয়েছে, তাদের ব্যায়াম শুরুর আগে শারীরিক সক্ষমতা বিবেচনা করা জরুরি।’

— জি বাংলা ডেস্ক

তার মতে, হাঁটুকে স্বাভাবিকভাবে এ ধরনের নড়াচড়ার সঙ্গে অভ্যস্ত না করলে বরং দুর্বল হয়ে পড়তে পারে। যতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন, ততটা নিচে বসা যেতে পারে। ভারসাম্যের সমস্যা হলে শক্ত টেবিল বা কাউন্টার ধরে ব্যায়ামটি করা যায়।

আরও পড়ুন দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায় দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায় লাইফস্টাইল ১ ঘণ্টা আগে

টিবিয়ালিস রেইজ

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বয়স বাড়ার সঙ্গে হাঁটুর ব্যথা ও চলাফেরায় সমস্যা দেখা দিতে পারে।
  • স্কোয়াট করার সময় হাঁটু পায়ের আঙুলের সামনে চলে গেলে তা সবসময় ক্ষতিকর নয় বলে মনে করেন ক্যারি।
  • তার মতে, হাঁটুকে স্বাভাবিকভাবে এ ধরনের নড়াচড়ার সঙ্গে অভ্যস্ত না করলে বরং দুর্বল হয়ে পড়তে পারে।
  • পায়ের নিচের অংশের সামনের দিকের টিবিয়ালিস অ্যান্টেরিয়র পেশি শক্তিশালী করতে এই ব্যায়াম কার্যকর।

পায়ের নিচের অংশের সামনের দিকের টিবিয়ালিস অ্যান্টেরিয়র পেশি শক্তিশালী করতে এই ব্যায়াম কার্যকর। প্রতিদিনের হাঁটাচলায় এই পেশির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ব্যায়ামটি করতে দেয়াল বা শক্ত কোনো স্থানে পিঠ ঠেকিয়ে দাঁড়াতে হবে। গোড়ালি মাটিতে রেখে পায়ের আঙুল ও সামনের অংশ ওপরের দিকে তুলতে হবে। এরপর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে।

স্টেপ-ডাউন

সিঁড়ি বা কোনো ধাপ থেকে ধীরে ও নিয়ন্ত্রিতভাবে নিচে নামার এই ব্যায়াম পায়ের নিচের অংশের শক্তি বাড়াতে সাহায্য করে। ক্যারির মতে, সিঁড়ি নিজে হাঁটুর ব্যথার কারণ নয়; বরং নিচে নামার সময় নড়াচড়ার নিয়ন্ত্রণের অভাব সমস্যা তৈরি করতে পারে।

একটি ধাপের ওপর দাঁড়িয়ে এক পায়ের গোড়ালি ধীরে ধীরে নিচের মেঝের দিকে নামিয়ে হালকা স্পর্শ করাতে হবে। এরপর আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এ সময় দ্রুত না করে ধীরে ও নিয়ন্ত্রিতভাবে নড়াচড়া করা জরুরি।

ওজনসহ ওয়াল সিট

দেয়ালে পিঠ ঠেকিয়ে বসার মতো অবস্থানে কিছুক্ষণ থাকার এই ব্যায়াম উরুর সামনের পেশি বা কোয়াড্রিসেপস শক্তিশালী করতে সাহায্য করে। হাঁটুর নড়াচড়া ও ভারসাম্য বজায় রাখতে এসব পেশি গুরুত্বপূর্ণ।

ক্যারি শুরুতে ২০ থেকে ৩০ সেকেন্ড ওয়াল সিট করার পরামর্শ দেন। শরীরের শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সময় বাড়ানো যেতে পারে।

তবে বয়স্ক ব্যক্তি বা যাদের আগে থেকেই হাঁটুর ব্যথা, আঘাত কিংবা ভারসাম্যের সমস্যা রয়েছে, তাদের ব্যায়াম শুরুর আগে শারীরিক সক্ষমতা বিবেচনা করা জরুরি। প্রয়োজন হলে চিকিৎসক বা প্রশিক্ষিত বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে উপযুক্ত সহায়তায় ব্যায়াম করা উচিত।

লাইফস্টাইল থেকে আরও

বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? যা বলছেন বিশেষজ্ঞরা বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? যা বলছেন বিশেষজ্ঞরাবেশি প্রোটিন খেলেই পেশি দ্রুত বড় বা শক্তিশালী হয়—শরীরচর্চা করেন এমন অনেকের মধ্যে এ ধারণা প্রচলিত। পেশি গঠনের আশায় অনেকে প্রতিদিনের খাবারে… ৬ দিন আগে বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে? বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে?সাধারণত বিয়েতে বর বা কনের পক্ষ থেকে একজনকে ‘উকিল বাবা’ হিসেবে নিযুক্ত করা হয়। তাঁকে ওই বিয়ের অভিভাবক হিসেবে বিবেচনা করা হয়। বিয়ের… ৭ দিন আগে ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ ইংল্যান্ডের চিকিৎসাব্যবস্থায় ক্যানসার শনাক্তে নতুন এক উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ চিকিৎসকরা (জিপি বা ফ্যামিলি ডক্টর) রক্ত পরীক্ষার মাধ্যমে… ১০ দিন আগে গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যারাত যত গভীর হয়, পাড়ায় পাড়ায় রাস্তার কুকুরের ডাক তত বেশি শোনা যায়। দীর্ঘ ও করুণ সুরের এই ডাক অনেকের মনে ভয় তৈরি করে। প্রচলিত কুসংস্কার… ১৪ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৭০ বছর বয়সেও হাঁটু শক্ত ও সচল রাখবেন যেভাবে

৪ অক্টোবর ২০২৬, ১:০০ পিএম · লাইফস্টাইল

বয়স বাড়ার সঙ্গে হাঁটুর ব্যথা ও চলাফেরায় সমস্যা দেখা দিতে পারে। তবে নিয়মিত শরীরচর্চা এবং হাঁটুর চারপাশের পেশি শক্তিশালী করার মাধ্যমে দীর্ঘদিন চলাফেরার সক্ষমতা ধরে রাখা সম্ভব। ৭০ বছর বয়সি ফিটনেস কনটেন্ট নির্মাতা ও দীর্ঘায়ু নিয়ে কাজ করা ক্যারি লিন সিসন হাঁটু শক্ত ও সচল রাখতে নিয়মিত চারটি ব্যায়াম করেন।

ফটোকার্ড

৭০ বছর বয়সেও হাঁটু শক্ত ও সচল রাখবেন যেভাবে

৭০ বছর বয়সেও হাঁটু শক্ত ও সচল রাখবেন যেভাবে

৭০ বছর বয়সেও হাঁটু শক্ত ও সচল রাখবেন যেভাবে

শিরোনাম
৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরানকাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধগোপালগঞ্জসহ পদ্মা সেতু দিয়ে চলাচলকারী সব রুটের বাস বন্ধখুলনায় জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় ককটেল বিস্ফোরণনেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধনবান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারবিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দামঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলাল গ্রেফতারশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি