সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৯০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই ও সংগ্রাম বিওপি এলাকায় অভিযান চালায়।
অভিযানে ভারতীয় গরু, কসমেটিকস, জিরা, মরিচ, কম্বল ও চিনি জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় বিপুল পরিমাণ রসুনও আটক করা হয়।
‘সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে।’
— জি বাংলা ডেস্ক
বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ ১৫ হাজার টাকা।
আরও পড়ুন
জুলাই হত্যাকাণ্ডের মামলায় সেই মোতাহার ফের রিমান্ডে
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
মূল বিষয়গুলি
- সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৯০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
- শনিবার (২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই ও সংগ্রাম বিওপি এলাকায় অভি…
- অভিযানে ভারতীয় গরু, কসমেটিকস, জিরা, মরিচ, কম্বল ও চিনি জব্দ করা হয়।
- বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ ১৫ হাজার টাকা।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।