১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৪২.৯৭ -৪২.১৮ | DS30: ২,০৪৭.৪৬ -২০.৯৭ | লেনদেন: ২,৫৯১.৮৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৪২.৯৭ -৪২.১৮
সারাদেশ

উৎপাদনে আগের সব রেকর্ড ছাড়াল মধ্যপাড়া পাথর খনি

উৎপাদনে আগের সব রেকর্ড ছাড়াল মধ্যপাড়া পাথর খনি
ছবি : জি বাংলা নিউজ

পাথর উত্তোলনে নতুন রেকর্ড গড়েছে দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি। চলতি বছরের অক্টোবরে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বাদে খনিটি থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টনের বেশি পাথর উত্তোলন করা হয়েছে। এ সময়ে দৈনিক গড় উৎপাদন ছিল প্রায় ৬ হাজার মেট্রিক টন। এর আগে ২০২৪ সালের অক্টোবরে এ খনি থেকে ১ লাখ ৪৯ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের রেকর্ড ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে খনির বিভিন্ন ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় ১৫ লাখ ৩০ হাজার মেট্রিক টন পাথর মজুত রয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন বলেন, আমদানি করা পাথরের সঙ্গে বাজারমূল্যের সমন্বয় রেখে খনির উৎপাদিত পাথরের দাম কমানো হয়েছে। এতে পাথর বিক্রির পরিমাণও বেড়েছে। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) ব্যবস্থাপনায় পাথর উৎপাদনে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে।

‘মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন বলেন, আমদানি করা পাথরের সঙ্গে বাজারমূল্যের সমন্বয় রেখে খনির উৎপাদিত পাথরের দাম কমানো হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

জানা যায়, ১৯৯৪ সালের ২০ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পেট্রোবাংলার অধীন ভূগর্ভস্থ মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদ আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদ সারাদেশ ৮ মিনিট আগে

পরবর্তী সময়ে ২০০৭ সালের ২৫ মে খনি থেকে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু হয়। শুরুতে প্রতিদিন মাত্র ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন পাথর উত্তোলন করা হলেও সময়ের সঙ্গে উৎপাদন সক্ষমতা বাড়তে থাকে। বর্তমানে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) ব্যবস্থাপনায় নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাথর উত্তোলন করা হচ্ছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পাথর উত্তোলনে নতুন রেকর্ড গড়েছে দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি।
  • সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে খনির বিভিন্ন ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় ১৫ লাখ ৩০ হাজার মেট্রিক টন পাথর মজুত রয়েছে।
  • মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন বলেন, আমদানি করা পাথরের সঙ্গে বাজারমূল্যের সমন্বয় রেখে খনির উ…
  • জানা যায়, ১৯৯৪ সালের ২০ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পেট্রোবাংলার অধীন ভূগর্ভস্থ মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সারাদেশ থেকে আরও

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েনন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। সোমবার সকাল থেকে কোনাবাড়ী… ১ ঘণ্টা আগে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতেচাঁদপুরের মতলব উত্তরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত দেলোয়ার শিকদার ওরফে দেলু শিকদারকে… ২ ঘণ্টা আগে ফেসবুকে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আটক ফেসবুকে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আটকপোশাক শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস… ২ ঘণ্টা আগে লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভবান্দরবানের লামা উপজেলার সব ধরনের ভূমি রেজিস্ট্রেশনের কাজ উপজেলা কার্যালয় থেকে সরিয়ে জেলা সদরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে ক্ষোভ ও অসন্তোষ… ২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

উৎপাদনে আগের সব রেকর্ড ছাড়াল মধ্যপাড়া পাথর খনি

২ নভেম্বর ২০২৬, ১১:৪২ এএম · সারাদেশ

পাথর উত্তোলনে নতুন রেকর্ড গড়েছে দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি। চলতি বছরের অক্টোবরে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বাদে খনিটি থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টনের বেশি পাথর উত্তোলন করা হয়েছে। এ সময়ে দৈনিক গড় উৎপাদন ছিল প্রায় ৬ হাজার মেট্রিক টন। এর আগে ২০২৪ সালের অক্টোবরে এ খনি থেকে ১ লাখ ৪৯ হাজার।

ফটোকার্ড

উৎপাদনে আগের সব রেকর্ড ছাড়াল মধ্যপাড়া পাথর খনি

উৎপাদনে আগের সব রেকর্ড ছাড়াল মধ্যপাড়া পাথর খনি

উৎপাদনে আগের সব রেকর্ড ছাড়াল মধ্যপাড়া পাথর খনি

শিরোনাম